Master Afjal

Master Afjal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Master Afjal, Digital creator, Sylhet.

17/03/2026
21/07/2025

ব্রেকিং নিউজ👇
আগামী বছর থেকে টেষ্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা SSC/HSC পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

17/07/2025

জনপ্রিয় শিক্ষক হতে হলে শুধু ভালো পড়ানোই যথেষ্ট নয়, বরং কিছু মানবিক, পেশাদার এবং শিক্ষনীয় গুণাবলি প্রয়োগ করাও জরুরি। কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলোঃ

১. প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আলাদাভাবে চেনার চেষ্টা করতে হবে৷ নাম ধরে ডাকতে হবে। এতে আন্তরিকতা বাড়ে। তবে বিকৃত নামে ডাকা যাবে না, বা বুলিং করা যাবে না। 'এই ফুইট্যা, এই কাইল্যা, এই সুন্দরী, এই গোলাপী এদিকে আয়', এরকম বলা যাবে না৷

২. পাঠ্য বিষয়ের স্পষ্ট ও বোধগম্য ব্যাখ্যা দিতে হবে৷ কঠিন বিষয়গুলো সহজ উদাহরণ ও গল্প দিয়ে বোঝাতে হবে। চার্ট, চিত্র, অ্যানিমেশন, বাস্তব জিনিস ব্যবহার করতে হবে।

৩. প্রশ্নোত্তরের পরিবেশ তৈরি করতে হবে৷ শিক্ষার্থী প্রশ্ন করলে রাগ করা যাবে না, বা ধমক দিয়ে বসিয়ে দেয়া যাবে না৷ প্রশ্ন করার সুযোগ দিতে হবে৷ শিক্ষার্থী যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দেয়, তবে তাকে অপমান করা যাবে না। সংশোধনের মাধ্যমে উৎসাহ দিতে হবে।
“ভুল করা শেখার অংশ” এই মনোভাব ছড়িয়ে দিতে হবে।

৪. ইতিবাচক ও হাসিখুশি পরিবেশ বজায় রাখতে হবে৷ হালকা রসিকতা ও হাস্যরস থাকলে ক্লাস প্রাণবন্ত হয়।
চাপমুক্ত ও বন্ধুসুলভ পরিবেশ শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।

৫. প্রযুক্তির সৃজনশীল ব্যবহার করতে হবে৷
প্রেজেন্টেশন, ভিডিও, কুইজের মাধ্যমে শেখাতে হবে। অনলাইন রিসোর্স শেয়ার করতে হবে যেন শিক্ষার্থীরা অতিরিক্ত পড়তে পারে।

৬. মূল্যায়ন ও ফিডব্যাকের গুরুত্ব দিতে হবে।
ছোট ছোট অ্যাসাইনমেন্ট বা কুইজের মাধ্যমে নিয়মিত মূল্যায়ন করতে হবে।
শিক্ষার্থীদের কাজের উপর গঠনমূলক ফিডব্যাক দিতে হবে।

৭. নৈতিকতা ও আদর্শের প্রতিফলন ঘটাতে হবে।
সময়ানুবর্তিতা, অন্যায়ের প্রতিবাদ, সততা, সহনশীলতা, নিজে পালন করতে হবে এবং শিক্ষার্থীদের শেখাতে হবে।
শ্রদ্ধাশীল আচরণ করতে হবে যাতে শিক্ষার্থীরাও তা শিখে।

৮. বিষয়বস্তুর সাথে বাস্তব জীবনের মিল দেখাতে হবে। "এই জিনিসটা জীবনে কোথায় কাজে লাগবে?" এই প্রশ্নের উত্তর দিতে হবে।

৯. নিয়মিত উপদেশ ও মোটিভেশন দিতে হবে৷
শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে হবে, আত্মবিশ্বাস তৈরি করতে হবে। ব্যর্থতা থেকে শেখার উপদেশ দিতে হবে।

১০. নতুন নতুন টিচিং মেথড শিখতে হবে। শিক্ষার্থীদের ফিডব্যাক থেকে নিজেকে উন্নত করতে হবে।

১১. শিক্ষার্থীকে কখনো বলা যাবে না- চা নিয়ে আয়, পান বা বিড়ি সিগারেট নিয়ে আয়। নিজের প্রয়োজনীয় উপকরণ নিজেকেই বহন করতে হবে।

১২. কন্ঠস্বর এক্সপ্রেশন অনুযায়ী ওঠানামা করতে হবে। একই স্কেলে কথা বলা যাবে না৷ বাক্যের ধরণ অনুযায়ী স্বর বাড়াতে কমাতে হবে৷

১৩. আই কন্টাক্ট করতে হবে৷ অর্থাৎ শিক্ষার্থীর চোখে চোখ রেখে কথা বলতে হবে৷ ক্লাসে মোটামুটি সবার সাথে আই কন্টাক্ট করা জরুরি।

১৪. পিছিয়ে পড়া শিক্ষার্থীর খোঁজ খবর নিতে হবে৷ তার সমস্যার বিষয়ে জেনে নিজে উদ্যোগী হয়ে সমাধানের চেষ্টা করতে হবে।

এই বিষয়গুলো প্রয়োগ করতে পারলে একজন শিক্ষক শুধু জনপ্রিয়ই হবেন না, বরং শিক্ষার্থীদের জীবনে একজন গাইড বা রোল মডেল হয়ে উঠবেন।

11/07/2025

পড়াশোনা না করে পাশ করার দিন শেষ। সময় অবহেলায় নষ্ট করে কোন স্যারকে আবার দোষ দিয়েন না। সব হারিয়ে যখন বুঝতে পারবেন আগের স্যারই ভাল ছিল তখন কান্না ছাড়া ...

07/07/2025

মূল্য হারানোর চেয়ে
স্থান ত্যাগ করা শ্রেয়...

02/07/2025

ভালো থাকুক পৃথিবীর সকল বাবা❤️❤️

বাবাকে নিয়ে লেখা।

মা আমাদের শরীরে গঠন করেন...

আর বাবা আমাদের জীবনটা গঠন করেন।

মায়ের গর্ভে ৯ মাস ছিলাম, বাবার কাঁধে চেপে ছিলাম ১৮বছর।

তবুও কেন যেন বাবা সবসময় আড়ালেই থাকেন।

মা প্রতিদিন রান্নাঘরে বিনা বেতনে কাজ করেন, আর বাবা তার উপার্জনের শেষ পয়সাটিও সংসারে ঢেলে দেন।

দুজনেই সমানভাবে ভালোবাসেন, তবুও মা যেনো ভালোবাসার মঞ্চে এক ধাপ এগিয়ে, আর বাবা কেমন যেন নীরবে দাঁড়িয়ে থাকা একটা প্রেক্ষাপট।

মা নিজের হাতে আমাদের প্রিয় খাবার বানিয়ে দেন, বাবা চুপচাপ দোকান ঘুরে সেই জিনিসটা এনে দেন।

মায়ের ভালোবাসা চোখে পড়ে,

বাবার ভালোবাসা হয়ত মাটির নিচের শিকড়ের মতো, যা না দেখলে বোঝা যায় না, কিন্তু দাঁড়িয়ে থাকাটাই তার অবদান।

ফোনে কথা বলার সময় আগে মায়ের খোঁজ নিই, দুঃখ পেলে মায়ের কাঁধে মাথা রাখি।

বাবা তখন দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন, শুধু চেয়ে থাকেন, মনে হয় কিছু বলতে চান, কিন্তু বলেন না, যেন বলার অধিকারটাও কেমন হারিয়ে ফেলেছেন।

বাচ্চাদের আলমারি রঙিন জামায় ভর্তি, মায়ের শাড়ির আলমারিও বেশ সমৃদ্ধ।মায়ের শাড়ির আলমারিও বেশ সমৃদ্ধ।

কিন্তু বাবার আছে মাত্র কয়েকটা জামা, নিজের প্রয়োজন মেটাতে ভাবেনও না কখনো।

তবুও মুখে কোনো অভিযোগ নেই।

মায়ের গয়নার বাক্স ভর্তি সোনা-রুপা, আর বাবার আঙুলে সেই একটাই আংটি, যেটা তিনি বিয়ের সময় পরেছিলেন।

তবুও মায়ের গয়নাতে ঘাটতি থাকলে সে বলতেই পারেন,

কিন্তু বাবার নেই কোনো চাহিদা।

বাবা সকাল থেকে রাত পরিশ্রম করেন সংসারের জন্য,

মাঝে মাঝে ক্লান্ত হয়ে বাসায় ফেরেন,

তবুও ঘরে ঢুকে সন্তানের মুখ দেখেই সব ক্লান্তি ভুলে

যান।

স্বীকৃতি চান না, প্রশংসা চান না-শুধু চান সবাই ভালো থাকুক।

যখন বাবা-মা দুজনেই বয়সের ভারে নুয়ে পড়েন, তখন সন্তান ভাবে মা অন্তত ঘরের কাজে লাগেন, কিন্তু বাবাকে বলে "বয়স হয়েছে, এখন আর কিছুই করতে পারছিনা না।"

হয়তো বাবাই সংসারের সেই নীরব মেরুদণ্ড,

যিনি সামনে থাকেন না, কিন্তু তার কারণেই পরিবারটা দাঁড়িয়ে থাকে।

তাই হয়তো বাবা পিছিয়ে থাকেন না,

তিনি ইচ্ছে করেই সামনে আসেন না-

কারণ তিনি জানেন, তার ভালোবাসা প্রমাণ করতে

হয় না।(copy) #বাবা #🤍🤍❤️❤️

29/06/2025

চৌধুরী সাহেবকে নিয়ে বিকেলে কিছুটা সময়

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Master Afjal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share