12/06/2026
বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের চান্দলায় মসজিদের ফান্ড বাক্স ও কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে মা*রা*মা*রি*তে উভয় পক্ষের প্রায় ৩০ জন আ*হ*ত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১২ জুন) জুম্মার নামাজের পর উপজেলার তিলপাড়া ইউনিয়নের চান্দলা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষ মিলে অন্তত ৩০ জন আ*হত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চান্দলা জামে মসজিদের ফান্ড বাক্স ও নতুন কমিটি গঠন নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলছিল।
শুক্রবার জুম্মার নামাজের পর বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহত বাবুল হোসেন (৫৫), রফিক উদ্দিন (৫৩) আজমল আলী (৯৮) সহ কয়েকজনকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
১ম পক্ষের আহতদের মধ্যে রয়েছেন—আব্দুল মানিক (৮৫), নিজাম উদ্দিন (৪০), সেলিম উদ্দিন (৪৯), জয়ন উদ্দিন (৩৫), সুহেল আহমদ (১৫), আনোয়ার হোসেন দুলাল (২৫), মজির উদ্দিন (৬৮), আকবর আলী (৬০) ও শামীমা আক্তার (৩০) সহ প্রায় ৫-৭ জন।
২য় পক্ষের আহতদের মধ্যে রয়েছেন—নুরুজ্জামান (৫০), বশির উদ্দিন (৭০), আব্দুল মানিক (৬০), স্বপন আহম্মদ (৪০), সামী আহমেদ (২২), ফখরুজ্জামান (৪৭), আব্দুল আহাদ (৪৩), আব্দুস সমিক (৩৮), ইসলাম উদ্দিন (৪২), নুর উদ্দিন (৩৫), মিজবাহ উদ্দিন (২৫) ও রাজিয়া বেগম (৩৫) সহ ৩-৪ জন।
ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।