24 Ghanta Beanibazar

24 Ghanta Beanibazar সংবাদ / বিজ্ঞপ্তির জন্য মেসেজ করুন ।
সত্যের সন্ধানে আমরা ।
24 Ghanta Beanibazar.

31/12/2015

Happy New Year

02/06/2015
আজ কদিন যাবত যান পারাপার  বন্দ বহরগ্রাম ও শিকপুর ফেরী ঘাটে।
27/04/2015

আজ কদিন যাবত যান পারাপার বন্দ বহরগ্রাম ও শিকপুর ফেরী ঘাটে।

25/04/2015

ভুমিকম্প!!!

জলডুিপ কাঠাল।
22/04/2015

জলডুিপ কাঠাল।

বিয়ানীবাজারে তাফসির মাহফিলে ১৪৪ ধারা জারিসিলেটের বিয়ানীবাজারের পূর্বঘোষিত তাফসির মাহফিলেপ্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারাজারি...
30/03/2015

বিয়ানীবাজারে তাফসির মাহফিলে ১৪৪ ধারা জারি
সিলেটের বিয়ানীবাজারের পূর্ব
ঘোষিত তাফসির মাহফিলে
প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা
জারি করেছে। সোমবার সন্ধ্যার
দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা
মোঃ শহিদুল ইসলাম চৌধুরী ১৪৪ ধারা
জারি করে উভয় পক্ষকে এ সংক্রান্ত
নোটিশ দেয়া হয়। এ নিয়ে উভয় পক্ষের
মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
কর্মসূচী সফল করতে নিজ অবস্থানে অনড়
রয়েছে দু’পক্ষ বলে জানা গেছে।
জানা যায়, উপজেলার মুড়িয়া
ইউনিয়নের দক্ষিণ মুড়িয়া এলাকায়
স্থানীয় এলাকাবাসী অফিস
বাজারের পাশ^বর্তী মাঠে আজ
মঙ্গলবার তাফসীরুল কোরআন
মাহফিলের আয়োজন করে। একই দিন
স্থানীয় আওয়ামী লীগ পেট্রোল
সন্ত্রাস ও নাশকতা বিরোধী
কর্মকান্ডের প্রতিবাদ সমাবেশের
ডাক দেয়। একই স্থানে দুই বৈরী
রাজনৈতিক দল কর্মসূচী ঘোষণা করায়
দক্ষিণ মুড়িয়া ছোঠদেশ, ফেনগ্রাম,
কোনাগ্রাম এলাকাবাসীর মধ্যে
উত্তেজনা বিরাজ করছে।
তাফসীরুল কোরআন মাহফিলের যুগ্ম
আহবায়ক আবদুর রহমান বলেন, কোরআনের
সমাবেশ ভন্ডুল করতে স্থানীয়
আওয়ামী লীগ ও উপজেলা ও পুলিশ
প্রশাসন জোটবদ্ধ হয়ে আমাদের বাধা
প্রদান করছে। তবে যে কোন মূল্যে
এখানে তাফসীরুল মাহফিল হবে। কোন
শক্তিই আমাদের প্রতিরোধ করতে
পারবে না। পুলিশ এসে মাহফিলে মঞ্চ
তৈরী না করতে শ্রমিকদের নিদের্শ
দিয়ে গেছে। শ্রমিকরা কাজ না
করলে আমরা নিজেরা মঞ্চ ও
প্যান্ডেল তৈরী করবো।
মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন বলেন,
আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচী বানচাল
করতে কিছু লোক ইসলামের নাম
ব্যবহার করছে। মাওলানা নিজাম
উদ্দিন ও আবদুর রহমান ইসলামের নাম
ভাঙ্গিয়ে বড়লেখা, বিয়ানীবাজার
ও জকিগঞ্জ-কানাইঘাট উপজেলার
শিবির ক্যাডারদের সংঘবদ্ধ করতে
এখানে তাফসীরুল মাহফিলের
আড়ালে জামায়াত সমাবেশের ডাক
দেয়।
বিয়ানীবাজার থানার অফিসার
ইনচার্জ (ওসি) জুবের আহমদ বলেন, পুলিশ
ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে
সমাবেশ না করার নিদের্শ দিয়ে
এসেছে। পরিস্থিতি স্বাভাবিক
রাখতে পুলিশ টহল বাড়ানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও)
মোঃ শহীদুল ইসলাম চৌধুরী বলেন,
উপজেলা আইন শৃঙ্খলা রক্ষাকারি
কমিটির অনুরোধে দক্ষিণ মুড়িয়ার
অফিসের বাজার এলাকায় ১৪৪ ধারা
জারি করা হয়েছে। এবং সমাবেশ
স্থগিত রাখতে উভয় পক্ষকে
লিখিতভাবে নোটিশ পাঠানো
হয়েছে। কেউ ১৪৪ ধারা ভঙ্গ করার
চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমি যা ধারোনা করেছিলাম তাই হচ্ছে ! মিশরের সিসি সরকার এখন সৌদির সাথে যোগ দিয়েছে ইয়েমেনে শিয়া হুটিদের বিরুদ্ধে !! এটা এ...
29/03/2015

আমি যা ধারোনা করেছিলাম তাই হচ্ছে ! মিশরের সিসি সরকার এখন সৌদির সাথে যোগ দিয়েছে ইয়েমেনে শিয়া হুটিদের বিরুদ্ধে !! এটা এখন বৃহত্তর শিয়া সুন্নি যুদ্ধের দিকে এগুচ্ছে !! ইরান বেশি বেড়ে গেছে !! এই দেশটিকে পশ্চিম সরকাররা আদর মহব্বত শুরু করেছে আই এস আই এস কে রোখার জন্য !! সৌদি সরকার যত কট্টর হোক না কেনো ওই শিয়া ইরানকে সেখানে শক্তিশালী হতে দেয়া যাবে না !! প্রয়োজনে বারাবারি করলে ইরানকে আক্রমন করতে হবে ! ইসরাইলে দমনের অজুহাতে ইরান আসলে মক্কা মদিনার দখল চায় !! কোনো ভাবেই তা হতে দেয়া যাবে না ! ইসরাইল প্যালেসটিন এর উপর যেই বর্বরতা চালাচ্ছে তা মোকাবেলার অজুহাতে ইরান সৌদি আরবের চারিদিকে শিয়া শক্তিদের ক্ষমতায়িত করছে !! - মুফাস্সিল ইসলাম

ঘুমবিলাসী অলসদের জন্য প্রতিবেদনটা চমৎকার। শিরোনাম দেখেই হয়তো ঠিক করে ফেলেছেন, ঠিকানা জোগাড় করে চলে যাবেন ঘুম পাড়ানি গ্রা...
29/03/2015

ঘুমবিলাসী অলসদের জন্য প্রতিবেদনটা চমৎকার। শিরোনাম দেখেই হয়তো ঠিক করে ফেলেছেন, ঠিকানা জোগাড় করে চলে যাবেন ঘুম পাড়ানি গ্রামে। এর পর আয় ঘুম আয়… কিন্তু বাস্তবে ঘুম পাড়ানি গ্রামের বাসিন্দাদের ঘুমুতে ঘুমুতে ভীত সন্ত্রস্ত অবস্থা। ২০১০ সালের পর থেকে এরা ভুলে গেছেন ঘুম পাড়ানি পিসি মাসির ছড়া। এখন হয়তো প্রতিদিনই উল্টো ছড়া কাটেন, যা ঘুম যা…। কাজাখিস্তানের উত্তর এলাকায় পাহাড়ি উপত্যকা কালাচি। এলাকাটা একসময় সুভিয়েত ইউনিয়নের আওতায় ছিলো। তখন এর পাশেই ছিলো তেজষ্ক্রিয় পদার্থ ইউরেনিয়ামের খনি। ইউরেনিয়াম উত্তোলন শুরু হওয়ায় কালাচির পার্শ্ববর্তী শহর ক্র্যাসনগোরকসক ছেড়ে লোকজন চলে যায়। বর্তমানে শহরটি একটি পরিত্যক্ত প্রেতপুরী। আর কালাচি গ্রামে বাসিন্দারা থেকে গেলেও এরা তন্দ্রায় আচ্ছন্ন। অনেকে ধারণা করছেন এ খনি খাদ থেকে বিকিরণের কারণেই যখন তখন ঘুমে ঢলে পড়ছেন কালাচি গ্রামের বাসিন্দারা। কিন্তু আসল রহস্য এখন পর্যন্ত কেউ উদঘাটন করতে পারেন নি।



কালাচির বাসিন্দা আলসু শেলাডেভা বলেন, খনিখাদ থেকে প্রায়ই মিষ্টি এক ধরনের গন্ধ বেরিয়ে আসে। খনি থেকে বাতাস ও ধুয়া আসে। আরেক বাসিন্দা ইগোর সামুসেনকো বলেন, আমার ছেলেটা সারাদিন টই টই করে ঘুরে। কিন্তু ঘরে ফিরলেই তন্দ্রায় আচ্ছন্ন হয়ে যায়। ঢলে পড়তে থাকে বিছানায়। কেউ তাকে জাগাতে চাইলে চোখ খোলার চেষ্টা করে। কিন্তু পারে না। তিনি জানান, কালাচি গ্রামটি ঘুমের উপত্যকা নামেই পরিচিত। দিন নেই, রাত নেই হঠাৎ হঠাৎই লোকেরা ঘুমে ঢলে পড়ে। ঘুমের ওপর মোটেও নিয়ন্ত্রণ নেই বাসিন্দাদের।



স্থানীয় বেলকোভা রাশিয়ান সংবাদমাধ্যম রাশিয়ান টুডেকে জানান, ২০১০ সাল থেকে এখানে ঘুম রোগ শুরু হয়। এ সমস্যাটি এর পর আরো দেখা দিতে থাকে। প্রাথমিকভাবে তিনিও আক্রান্ত হন। তখন ধারণা করা হয় তিনি ‘ইশচেমিক স্ট্রোকে’ আক্রান্ত হয়েছেন। কিন্তু পরে দেখা গেছে তার প্রতিবেশীরাও ঘুমে ঢলে পড়ছেন। ছোট বড় নির্বিশেষে সবাই তন্দ্রায় ঢুলতে শুরু করেন। ধীরে ধীরে মহামারি আকারে পরিণত হয় ঘুম রোগ। এ বছর সেপ্টেম্বরের এক তারিখে স্কুলের এসেম্বলিতে হঠাৎ করেই ছাত্ররা ঘুমিয়ে পড়ে।



এ ব্যাপারে স্থানীয় শিশু হাসপাতালের জৈষ্ঠ্য চিকিৎসক কাইর আবদুরাখমানোভ বলেন, সব শিশুদের সিটি স্ক্যা
ন করে দেখা হয়েছে। এরা সবাই ব্রেইন ‘ওয়েডিমা’য় আক্রান্ত। এ ছাড়া এদের স্নায়বিক সমস্যা পাওয়া যায়নি। মস্তিষ্কে কোনো প্রদাহের চিহ্নও পাওয়া যায়নি।



চিকিৎসকরা জানিয়েছেন ‘ওয়েডিমা’ আক্রান্তদের মস্তিষ্কে তরলের প্রবাহ বেড়ে যাচ্ছে। স্রেফ এতটুকুই। কিন্তু কেন বেড়ে যাচ্ছে এ ব্যাপারে কিছুই বলতে পারেন নি। তবে স্থানীয়রা বলছেন, কালাচিতে অনেক বিষাক্ত বর্জ্য রয়েছে। কারো দাবি ইউরেনিয়ামের খনিই এর জন্য দায়ি।



কিন্তু চিকিৎসকরা বলছেন, ইউরেনিয়াম বিকিরণের কারণে এ অবস্থা হচ্ছে না। এর আগে যেসব শ্রমিক খনিতে কাজ করেছেন, তারা ঘুম রোগে আক্রান্ত হন নি। সম্ভবত দূষিত পানির প্রভাবেই এটা হচ্ছে।



লওবোরো ইউনিভার্সিটির স্লিপ রিসার্চ সেন্টারের ঘুম বিশেষজ্ঞ অধ্যাপক জিম হর্ন বলেন, আমার কাছে এটিকে ঘুম রোগই মনে হচ্ছে। এর প্রভাব সবসময় থাকে না। ঘুম থেকে জাগার পর আবার স্বাভাবিক হয়ে যায় রোগী। সম্ভবত কোনো একটা ভাইরাসের প্রভাবে এটা হচ্ছে।

ক্ষুদে গানরাজে রুবিষ্টাফ রিপোর্টারঃবিয়ানীবাজারের ক্ষুদে শিল্পী রুবি দে ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৫’ এ ঢাকার ছাড়পত্র প...
28/03/2015

ক্ষুদে গানরাজে রুবি
ষ্টাফ রিপোর্টারঃ
বিয়ানীবাজারের ক্ষুদে শিল্পী রুবি দে ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৫’ এ ঢাকার ছাড়পত্র পেয়েছে। শুক্রবার সিলেট বিভাগের অডিশনে বিচারকদের মন জয় করে রুবি ঢাকার যাওয়ার ছাড়পত্র লাভ করে।
শুক্রবার সকালে সিলেট শহরের মজুমদার বৃটিশ কলেজিয়েট স্কুলে দুই পর্বের এ অডিশন গ্রহণ করেন তিন বিচারক ঢাকার দেবদাস চৌধুরী ও আহসান হাবিব এবং সিলেটের হিমাংশু দাস। সিলেট বিভাগের সহস্রাধিক ক্ষুদে গানরাজরা অডিশনে অংশ নেয়। বিয়ানীবাজারের বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণীর শিক্ষার্থী রুবি দে সহ এ পর্যন্ত সিলেট বিভাগ থেকে পাঁচ ক্ষুদে গানরাজকে ঢাকার ছাড়পত্র দিয়েছেন বিচারকরা। রুবি দে ‘ক্ষুদে গানরাজ-২০১৫’ ঢাকার ছাড় পত্র পাওয়ায় বিয়ানীবাজার সংস্কৃতি অঙ্গনে খুশির জোয়ার বইছে। বিয়ানীবাজার সাংস্কৃতিক কমাণ্ডের সভাপতি আবদুল ওয়াদুদ বলেন, স্কুলে যাওয়ার আগেই রুবি গানে পারদর্শী হয়ে ওঠে। সে ক্ষুদে গান রাজের দেশ সেরা হবে এই প্রত্যাশায় থাকলাম। বিয়ানীবাজার স্বরলিপি সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষক জুয়েল আহমদ বলেন, আমার শিক্ষার্থী গানে গানে দেশের মানুষকে মাতিয়ে তুলবে বিষয়টি কল্পনা করে খুব আনন্দ পাচ্ছি।

বিয়ানীবাজা ফতেহপুর হতে মাথিউরা কুড়ারবাজার সংযোগ লুলা খালের উপর সেতু নিমান প্রকল্পের শুভ উদ্বোধন করেন গরিব দুঃখী মেহনতি ম...
27/03/2015

বিয়ানীবাজা ফতেহপুর হতে মাথিউরা কুড়ারবাজার সংযোগ লুলা খালের উপর সেতু নিমান প্রকল্পের শুভ উদ্বোধন করেন গরিব দুঃখী মেহনতি মানুষের
আশা ভরসা বাংলাদেশের সফল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম পি l

Address

Benaibazar, Golapgonj, Sylhet
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when 24 Ghanta Beanibazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share