Rupali TV

Rupali TV Live Stream, Video Documentary
সংবাদ ও বিনোদন ভিত্তিক অনলাইন চ্যানেল
রুপালী টেলিভিশন।
সত্য প্রচারে আমরা অবিচল...

ওসমানীনগরের তাজপুর স্কুল রোডে শাশুড়ি ও স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
07/06/2026

ওসমানীনগরের তাজপুর স্কুল রোডে শাশুড়ি ও স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

ওসমানীনগরে বাসি মিষ্টি বিক্রির অভিযোগে বনফুলকে ৫০ হাজার টাকা জরিমানাওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপু...
03/06/2026

ওসমানীনগরে বাসি মিষ্টি বিক্রির অভিযোগে বনফুলকে ৫০ হাজার টাকা জরিমানা

ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে অবস্থিত বনফুল শাখায় বাসি মিষ্টি বিক্রির অভিযোগের সত্যতা পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযোগের প্রেক্ষিতে গত শুক্রবার বিকেলে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত বনফুলকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, বাসি মিষ্টি বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্টদের বক্তব্য ও দাখিলকৃত মেমো পর্যালোচনার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে সেখানে বাসি মিষ্টি বিক্রি করা হচ্ছিল।
অভিযানকালে সংশ্লিষ্ট এক কর্মচারী স্বীকার করেন যে মিষ্টিগুলো অনেক আগের এবং সেখানে পুরাতন ও নতুন মিষ্টি মিশ্রিত অবস্থায় রাখা হয়েছিল। তবে অপরাধ স্বীকার করার পর ওই কর্মচারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং তার মোবাইল ফোনও বন্ধ রাখেন।
মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে কোনো অপরাধ সংঘটিত বা উদঘাটিত হলে তা দণ্ডযোগ্য। এ কারণে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হলে কর্মচারীর অনুপস্থিতিতে বনফুলের ম্যানেজার তাকে খুঁজে এনে উপস্থিত করেন। পরে পলায়নের অভিযোগসহ সংশ্লিষ্ট অপরাধের দায়ে প্রতিষ্ঠান ও ওই কর্মচারীর বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়। জরিমানার অর্থ পরদিনই সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে, গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডাকার পর ‘৫০ হাজার টাকা জরিমানা’ শিরোনামে কয়েকটি সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
তবে আপা ডাকায় না বাসি মিষ্টি থাকায় জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন বনফুল অ্যান্ড কোম্পানির তাজপুর শাখার ম্যানেজার সুহেল বড়ুয়া।
তিনিবলেন, বাসি মিষ্টি রাখার দায়ে জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা বলেন, বাসি মিষ্টি বিক্রির অভিযোগে জরিমানা করা হয়েছে। কোম্পানি তার কর্মচারীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে, তা মোবাইল কোর্টে বিচার্য নয়; এটি সম্পূর্ণভাবে কোম্পানির নিজস্ব বিষয়। কিন্তু হলুদ সাংবাদিকতার মাধ্যমে সরকার তথা মোবাইল কোর্টকে প্রশ্নবিদ্ধ করতে কেউ কেউ মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করেছেন।

তাজপুর বাজারে ১২০ বস্তা সরকারি চালের রহস্য, তদন্তে প্রশাসননিজস্ব প্রতিবেদক:সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে বিপুল...
24/04/2026

তাজপুর বাজারে ১২০ বস্তা সরকারি চালের রহস্য, তদন্তে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে বিপুল পরিমাণ সরকারি চাল মজুত ও জব্দের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বাজারের একটি দোকানে আনুমানিক ১২০ বস্তা চাল অবৈধভাবে মজুত রাখা হয়েছিল, যা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতাভুক্ত হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই দোকানে অস্বাভাবিকভাবে চাল আনা-নেওয়া হচ্ছিল। বিষয়টি নিয়ে প্রথমে সন্দেহ থাকলেও, সম্প্রতি তা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয় এবং একপর্যায়ে প্রশাসনের নজরে আসে।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের মতে, যদি এসব চাল সত্যিই সরকারি বরাদ্দের হয়ে থাকে, তবে তা অবৈধভাবে মজুত রাখা একটি গুরুতর অপরাধ। এতে সাধারণ মানুষের প্রাপ্য খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, ঘটনার সত্যতা যাচাই করতে আজ সকাল ১০টায় সংশ্লিষ্ট প্রশাসনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করবে বলে জানা গেছে। তদন্তে চালের উৎস, মজুতের বৈধতা এবং সংশ্লিষ্টদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য—সরকারি খাদ্যসামগ্রী নিয়ে অনিয়ম কোনোভাবেই সহ্য করা উচিত নয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

যুক্তরাজ্যে কেয়ার ভিসার প্রলোভন: ২৫ লাখ টাকার প্রতারণা, ৪ জনের বিরুদ্ধে মামলারুপালী নিউজ ডেস্ক:যুক্তরাজ্যে কেয়ার ভিসায় প...
23/04/2026

যুক্তরাজ্যে কেয়ার ভিসার প্রলোভন: ২৫ লাখ টাকার প্রতারণা, ৪ জনের বিরুদ্ধে মামলা
রুপালী নিউজ ডেস্ক:
যুক্তরাজ্যে কেয়ার ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় ২৫ লাখ ৫৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীনসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী রহিম চৌধুরী মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অপর আসামিরা হলেন—সায়েম আহমদ, সুহেনা সুলতানা ও রুয়েজ আহমদ।
এজাহার সূত্রে জানা যায়, যুক্তরাজ্যে কেয়ার ভিসায় পাঠানোর আশ্বাস দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ১৮ হাজার পাউন্ড (প্রায় ২৫ লাখ ৫৬ হাজার টাকা) দাবি করা হয়। তিন মাসের মধ্যে ভিসা সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।
অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালে বিভিন্ন সময়ে অভিযুক্তদের নির্দেশনায় সুহেনা সুলতানার ব্যাংক হিসাবে ধাপে ধাপে ৫ লাখ, ১০ লাখ, ৭ লাখ ও ৩ লাখ টাকা জমা দেন বাদী। এছাড়া যুক্তরাজ্য থেকে তার এক স্বজন আরও ১,৫০০ পাউন্ড পাঠান।
টাকা নেওয়ার পর অভিযুক্তরা একটি চাকরির অফার লেটার পাঠালেও যাচাই-বাছাই করে সেটি জাল বলে দাবি করেন ভুক্তভোগী। পরবর্তীতে ভিসা না হওয়ায় “রিভিউ”র কথা বলে প্রায় সাত মাস সময়ক্ষেপণ করা হয়।
একপর্যায়ে টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তা দিতে অস্বীকার করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে নাসির আহমদ শাহীন দাবি করেন, তিনি সরাসরি ভিসা প্রক্রিয়ার সঙ্গে জড়িত নন; বিষয়টি তার ভাগনে দেখতেন। তিনি বলেন, ভুক্তভোগীর কাগজপত্রে ত্রুটি থাকায় আবেদন বাতিল হয়েছে এবং তাকে মামলায় জড়ানো অযৌক্তিক।
ভুক্তভোগী রহিম চৌধুরী জানান, অভিযুক্তদের কথায় তিনি তাদের আত্মীয়দের অ্যাকাউন্টে টাকা দিয়েছেন এবং তার কাছে সকল লেনদেনের প্রমাণ রয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Rupali TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rupali TV:

Shortcuts

Share