Somoy-News

Somoy-News One of the most efficient online bangla news provider.

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তি দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লা...
10/06/2026

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তি দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর কাছে তার ৮০০ টাকা পাওনা রয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমি এখনো হাসনাত আবদুল্লাহর কাছে টাকা পাব, ৮০০ টাকা। ভার্সিটিতে গাড়ি নিয়ে বসতাম আমি। এসেই বলতো, ভাই চা খাওয়ান, মামা চা খাওয়ান, খাওয়াইতাম।’

ভিডিওর আরেক অংশে তিনি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে বিভিন্ন অভিযোগ ও সমালোচনামূলক মন্তব্য করেন। সেখানে তিনি দাবি করেন, ৫ আগস্টের ঘটনার সময় শেখ হাসিনার বাসভবন থেকে মালামাল নেওয়ার সঙ্গে সংশ্লিষ্টতা ছিল এবং বর্তমান রাজনীতিতেও এ ধরনের ব্যক্তিরা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন।

তার ভাষ্যে, ‘সেই চোরের ঘরে চোর ৫ আগস্টে শেখ হাসিনার বাড়ি থেকে বস্তা নিয়ে যায়। ওই চোরের ঘরে চোরে সংসদে বড় বড় কথা বলে। চোর তো সংসদেই বসে আছে। পবিত্র জায়গাকে অপবিত্র করে ফেলছে।’

তবে ভিডিওতে উত্থাপিত অভিযোগগুলোর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এছাড়া হাসনাত আবদুল্লাহ বা তার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এর বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই আলোচিত ঘটন...
09/06/2026

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই আলোচিত ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাতে। সংবাদমাধ্যম নিউজ ১৮ এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

গত রোববার (৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যায়, নবদম্পতি (জামাই ও শাশুড়ি) বিয়ের রেজিস্ট্রির কাগজ হাতে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। তারা জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে সবাইকে এই বিয়ে মেনে নেওয়ার অনুরোধ জানান। সবার কাছে নতুন জীবনের জন্য ‘আশীর্বাদ’ প্রার্থনা করেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মেয়ের বিয়ের পর থেকেই জামাই ও শাশুড়ির মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। পরবর্তীতে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। শেষ পর্যন্ত জামাই তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়ে শাশুড়িকে নিয়ে আদালতে গিয়ে আইনিভাবে বিয়ে সম্পন্ন করেন। এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন তৈরি হলেও এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকেও কোনো আইনি পদক্ষেপের কথা জানানো হয়নি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল, মিম ও প্রতিক্রিয়ার বন্যা বয়ে যাচ্ছে। নেটিজেনদের একাংশ এই জটিল পারিবারিক সম্পর্ক নিয়ে রসিকতা করছেন, আবার অনেকেই একে ‘ঘোর কলিযুগ’ বলে ক্ষোভ প্রকাশ করছেন।

এক্স (টুইটার) ব্যবহারকারী একজন লিখেছেন, আদালতের কেরানি হয়তো ভেবেছিলেন আজ সাধারণ কোনো আইনি কাজ করবেন। তিনি নিশ্চয়ই ভাবেননি যে এমন একটা ফ্যামিলি ডায়াগ্রামের মুখোমুখি হতে হবে যা সমাধান করতে উন্নত জ্যামিতির প্রয়োজন!

অন্য এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, কানপুরের এক ভদ্রলোক তার শাশুড়িকে বিয়ে করেছেন। এখন তার সাবেক স্ত্রী তাকে ‘বাবা’ বলে ডাকবে আর তার সন্তানরা নতুন বউকে ডাকবে ‘দিদিমা-মা’। ফ্যামিলি ট্রি বা বংশলতিকা এখন জিলিপির প্যাঁচ হয়ে গেছে!

আরেকজন মন্তব্য করেছেন, কেবল মধ্যবিত্তরাই সমাজে সম্মানের কথা চিন্তা করে। গরিবরা পাত্তা দেয় না। কারণ তাদের অনেকেই এটাকে স্বাভাবিক ভাবে। আর ধনকুবেররা কেয়ার করে না। কারণ তারা এটাকে বলে ‘মডার্নিজম’ বা আধুনিকতা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক মাদ্রাসা শিক্ষক কর্তৃক ৯ বছর বয়সি এক শিশুকে ওজু শেখানোর অজুহাতে বাথরুমে ডেকে নিয়ে ধর্...
08/06/2026

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক মাদ্রাসা শিক্ষক কর্তৃক ৯ বছর বয়সি এক শিশুকে ওজু শেখানোর অজুহাতে বাথরুমে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় থানা পুলিশ অভিযুক্ত শিক্ষক আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে (২২) হাতেনাতে গ্রেপ্তার করেছে।

সোমবার (৮ জুন) দুপুরের দিকে রূপগঞ্জের একটি ভাড়া বাসায় এই ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত ইসানুর সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাছিমপুর গ্রামের আব্দুল হাদিসের ছেলে।

পুলিশের তদন্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপগঞ্জের একটি এলাকায় মোজাম্মেল হকের মালিকানাধীন একটি ভাড়াবাড়ির দুই কক্ষের একটি ফ্ল্যাটে বসবাস করতেন ইসানুর। তিনি ওই ফ্ল্যাটের একটি কক্ষ নিজের থাকার জন্য ব্যবহার করতেন এবং অন্য কক্ষটিতে স্থানীয় শিশু-কিশোরদের আরবি পড়াতেন। ঘটনার দিন ভুক্তভোগী শিশুটি অন্য শিক্ষার্থীদের মতো করেই ইসানুরের কাছে আরবি পড়তে তার কাছে গিয়েছিল। পড়া চলাকালীন একপর্যায়ে ওজু শেখানোর কথা বলে শিক্ষক ইসানুর শিশুটিকে কৌশলে বাথরুমে ডেকে নিয়ে যান। সেখানে নিয়ে তিনি শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালান এবং তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শিশুটি বাথরুমের ভেতরেই চিৎকার শুরু করলে তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। উপস্থিত জনতা বাথরুম থেকে আপত্তিকর অবস্থায় অভিযুক্ত শিক্ষক ইসানুরকে হাতেনাতে ধরে ফেলেন। এই ঘটনায় চরম উত্তেজিত হয়ে পড়া স্থানীয় উৎসুক জনতা অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দিয়ে আটকে রাখেন।

পরবর্তীতে খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

এই ন্যক্কারজনক ঘটনার পর ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, শিশুকে ধর্ষণচেষ্টার সুনির্দিষ্ট অভিযোগে রূপগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তিনি আরও আশ্বাস দিয়েছেন যে, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে অপরাধীর বিরুদ্ধে কঠোর ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যেই গ্রেপ্তারকৃত ইসানুরকে রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তার দেখিয়ে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোলদাতাদের একজন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা মূল ম্যাচে (নির্ধারিত ৯০ মিনিট...
08/06/2026

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোলদাতাদের একজন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা মূল ম্যাচে (নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট) পেনাল্টি থেকে করেছেন ৪ গোল, যা বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ।

এই রেকর্ডে মেসি ছুঁয়েছেন পর্তুগালের ইউসেবিও, নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক, আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং ইংল্যান্ডের হ্যারি কেইনকে। বিশ্বকাপের মূল খেলায় পেনাল্টি থেকে চার গোলের বেশি করতে পারেননি কোনো ফুটবলার।

মজার ব্যাপার হলো, মেসির চারটি পেনাল্টি গোলই এসেছে ২০২২ কাতার বিশ্বকাপে। টুর্নামেন্টে তিনি পেনাল্টি থেকে গোল করেন সৌদি আরব, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে।

ফিফার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে মূল ম্যাচে মেসি মোট ছয়টি পেনাল্টি নিয়েছেন।

পেনাল্টি থেকে গোলের এই রেকর্ডের পাশাপাশি সামগ্রিক গোলসংখ্যাতেও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসি। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি করেছেন মোট ১৩টি গোল।

২০০৬ জার্মানি বিশ্বকাপে একটি, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে চারটি, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে একটি এবং ২০২২ কাতার বিশ্বকাপে সর্বোচ্চ সাতটি গোল করেন তিনি। শুধু ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেই গোলের দেখা পাননি আর্জেন্টাইন অধিনায়ক।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়...
08/06/2026

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেল ইসার মন্তব্যে দুই নেতার মধ্যে নীতিগত মতবিরোধের বিষয়টি সামনে এসেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি এবং ইসরাইলের সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে গুরুতর মতবিরোধ দেখা দিয়েছে। মিশেল ইসা দাবি করেন, লেবানন ইস্যুতে মতপার্থক্য এতটাই তীব্র হয়েছিল যে ট্রাম্প প্রায় নেতানিয়াহুর সঙ্গে ‘হাতাহাতিতে জড়িয়ে পড়ার’ মতো অবস্থায় পৌঁছেছিলেন।

বৈরুতের একটি শহরতলিতে ইসরাইলের বিমান হামলা এবং ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘রাজনৈতিক বার্তা’ হিসেবে উল্লেখ করে মিশেল ইসা বলেন, যুক্তরাষ্ট্র চায় না এই সংঘাত আরও বিস্তৃত হোক। তিনি জানান, ওয়াশিংটন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ট্রাম্প প্রতিদিন লেবাননের পরিস্থিতির খোঁজ রাখছেন।

লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসা এসব মন্তব্য করেন।

এদিকে একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে নিশ্চিত করেছেন যে, গত কয়েক ঘণ্টার মধ্যে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে নতুন করে ফোনালাপ হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওই আলোচনায় ট্রাম্প ইসরাইলকে নতুন কোনো হামলা না চালানোর আহ্বান জানান। তার আশঙ্কা, এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান কূটনৈতিক আলোচনাকে বাধাগ্রস্ত করতে পারে।

তবে সূত্রগুলো বলছে, ট্রাম্পের এই অনুরোধে নেতানিয়াহু প্রথমে আপত্তি জানালেও পরে আংশিকভাবে সম্মতি দেন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে—এমন বার্তা দিতে গত ৪৮ ঘণ্টা ধরে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন ট্রাম্প। তবে অঞ্চলে সংঘাতের ঝুঁকি এখনও পুরোপুরি কাটেনি বলে পর্যবেক্ষকদের ধারণা।

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করার ক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার বিষয়ে সংগঠনটির এক নেতার সঙ্গে এনসিপি নেতার হোয়াটসঅ্যা...
08/06/2026

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করার ক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার বিষয়ে সংগঠনটির এক নেতার সঙ্গে এনসিপি নেতার হোয়াটসঅ্যাপে কথোপকথনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে ওই ছাত্রলীগ নেতা এনসিপির সহ সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদের কাছে মিছিল বের করার বিষয়টি নিয়ে আলোচনা করেন। এ ব্যাপারে আশ্বস্ত করেন ওই এনসিপি নেতা।

গত ১৪ মে এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটি পুনর্গঠন করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে হুজ্জাতুল ইসলামকে সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পদ দেওয়া হয়। তবে ওই কমিটিকে পকেট কমিটি হিসেবে আখ্যায়িত করে আরও কয়েকজনসহ পদত্যাগ করেন।

তবে যে ছাত্রলীগ নেতার সঙ্গে কথা হয়, তাঁর নাম-পরিচয় জানাতে পারেননি হুজ্জাতুল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া এনসিপি নেতার ফেসবুক আইডিতে পেশা হিসেবে লেখা রয়েছে ‘প্রজেক্ট ম্যানেজার, ব্র্যাক’। তবে এখন সেই পদে নেই বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া কথোপকথনে জনৈক ছাত্রলীগ নেতা বলেন, ‘ব্রো আপনাকে বার বার বিরক্ত করছি। রনি ভাইয়ের সঙ্গে (নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি) ও জনি ভাইয়ের (নগর ছাত্রলীগের সাবেক সাধারণ গোলাম ছামদানি জনি) সঙ্গে কথা বলেছি। তারা কালকে ছাত্রলীগের মিছিলটা করতে বারণ করেছেন। কখন হবে, আমি আপনাকে জানাই দেবো। আপনি একটু তথ্য দেবেন।’

জবাবে হুজ্জাতুল বলেন, ‘তবে আমি যেভাবে ঈমানদারির সঙ্গে আমানতদারি রক্ষা করছি, আমি আশা করছি, আপনারাও সেটা রক্ষা করবেন।’ তখন ছাত্রলীগ নেতা বলেন, ‘আপনার বিষয়ে রনি ভাইয়ের সঙ্গে প্রতিদিনই কথা হয়। আপনি বোধহয় আমাকে বিশ্বাস করছেন না। আমি রনি ভাইয়ের সঙ্গে কথা বলাই দেবো না কি জনি ভাইয়ের সঙ্গে?’

হুজ্জাতুলের জবাব, ‘দুইজনের সঙ্গে কথা বলতে পারলেই বেটার।’ ছাত্রলীগ নেতা বলেন, ‘আমি দুইজনের সঙ্গেই কথা বলায় দেবো। আর যেদিন ছাত্রলীগের মিছিলটা হবে, আগের দিন জানায় দেবো। আপনি একটু ইনফরমেশন দেবেন এবং একটু প্রটেক্ট করবেন আর কি।’ তখন হুজাতুল আশ্বস্ত করে বলেন, ‘ইনশাআল্লাহ, ইনশাঅল্লাহ’। এভাবেই দু’জনের কথোপকথন শেষ হয়।

তবে নিজের ফেসবুক আইডি থেকে রোববার সন্ধ্যার দিকে এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। তাতে তিনি দাবি করেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো পর্যায়ে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ নেই। একটি মোবাইল নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। জীবনের ভয়ে পরিস্থিতি সামাল দিতে তিনি ওই নম্বরে সেই ব্যক্তির সঙ্গে কথা বলেছেন। নিজের দলের ও অন্য দলের লোকজন আমাকে হত্যাযোগ্য করে তুলছে।

এনসিপি নেতা আরও বলেন, ‘আমার ওপর বড় রকমের আক্রমণ হতে পারে। প্রাণহানিও ঘটতে পারে, আমার জীবন ঝুঁকিতে। এমিল হাসান নামে একটি আইডি থেকে ভিডিওটি ছড়ানো হয়। হুমকি দেওয়া ফোন নম্বরের সঙ্গে সেই আইডির অনেক কিছু মিল রয়েছে। ২৫ দিন আগের একটি ভিডিও এটি। আমি এ বিষয়ে সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি। এনসিপির অনেকেই আমাকে আওয়ামী লীগ-ছাত্রলীগের এজেন্ট বানানোর অপচেষ্টা চলছে।’ আজ সোমবার সন্ধ্যায় সমকালের কাছেও অভিন্ন ব্যাখ্যা দেন এ নেতা।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজ...
06/06/2026

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য দলটিকে ভুগতে হবে। বৃহস্পতিবার সিলেটের কানাইঘাট উপজেলায় এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, বিএনপি আগেও রাষ্ট্র পরিচালনা করেছে। এখনো করছে। কিন্তু দলটি আমার সাথে যে আচরণ করেছে সেজন্য দলটিকে ভুগতে হবে।

জমিয়ত সভাপতি বলেন, আমি তো দেশ বাঁচিয়েছি। কওমি মাদরাসা বাঁচিয়েছি। আমরা তো আজাদীর সঙ্গে বিচরণ করার পরিবেশ তৈরি করেছি। আমরা চারজন এমপি পেলে কি এ দেশে ইসলামী হুকুমত কায়েম করতে পারতাম? দেশে কোনো একটা বিল পাশ করতে পারতাম? কিছুই পারতাম না। এতোটুক হতো যে, আমাদের কিছু সুনাম হতো।

তিনি আরো বলেন, আমি বলছি, এ সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না। সরকারে তহবিলে টাকা নেই।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন...
02/06/2026

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য ফ্লোরিডা সফরের অনুমোদন চেয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে সারসংক্ষেপ পাঠানো হয়েছিল, তা অনুমোদন দেওয়া হয়নি।

সরকারি সূত্রে জানা গেছে, বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি (Valent BioSciences LLC)-এর অর্থায়নে ফ্লোরিডা সফরের অনুমোদন চেয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রস্তাবিত সফরের উদ্দেশ্য ছিল মশক নিয়ন্ত্রণ ও নিধনের বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শন করা।

প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই। দেশের বাস্তব পরিস্থিতির মধ্যেই কার্যকর ধারণা ও উদ্ভাবনী পদ্ধতি খুঁজে পাওয়া সম্ভব বলেও তিনি মত দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়, ‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২৭ জানুয়ারি। ওই নির্বাচনে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে একই বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে ১৮ আগস্ট চট্টগ্রামসহ ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার। পরে ২০২৪ সালের ১লা অক্টোবর নির্বাচনী ট্রাইব্যুনাল মো. রেজাউল করিম চৌধুরীর নির্বাচিত হওয়া বাতিল করে মামলার বাদী শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে। একই বছরের ৩ নভেম্বর তিনি মেয়র হিসেবে শপথ নেন।

02/06/2026

'ফ্লাইং কিস' দিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ভা*ঙ*চু*রের
নারীর অভিনব প্রতিবাদ!

゚viralシ

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। সোমবার (০১ জুন) বিকেলে সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়...
01/06/2026

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন।

সোমবার (০১ জুন) বিকেলে সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

প্রবীন এ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সে দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অবশ্য পরবর্তীতে চিকিৎসকরা বিষয়টি নাকচ করে এ বিষয়ে ব্যাখ্যা দেন।

Address

Sylhet
1200

Alerts

Be the first to know and let us send you an email when Somoy-News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Somoy-News:

Share