Jalali News

Jalali News “ Stay Ahead With Jalali ” “News That Speaks for Sylhet.”

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ৯ জনের মরদেহ দেশে পৌঁছেছে।বৃহ...
27/08/2026

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ৯ জনের মরদেহ দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৪৩০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ আসার পর সেখানে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও অন্য কর্মকর্তারা। এর আগে গত ৯ আগস্ট রিয়াদের মানফুয়া ও মুসা সানাইয়া এলাকার একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের পাঠানো তালিকা অনুযায়ী শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে সাতজনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। তারা হলেন- উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, মোহন আলী, সুমন আলী ও কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং মার্কাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার।

চতুর্দশ দশকের জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ও খলনায়ক আশরাফুল হক ডন...
27/08/2026

চতুর্দশ দশকের জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ও খলনায়ক আশরাফুল হক ডনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তদন্তকারী সংস্থার (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ রিমান্ডের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম।

সুনামগঞ্জের বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে ভ্রমণে গিয়ে গোসলে নেমে আব্দুল মাজেদ পিকলু (২৪) নামের এক পর্যটকের করুণ ...
27/08/2026

সুনামগঞ্জের বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে ভ্রমণে গিয়ে গোসলে নেমে আব্দুল মাজেদ পিকলু (২৪) নামের এক পর্যটকের করুণ মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজার ঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মাজেদ পিকলু রাজশাহীর শাহমখদুম উপজেলার মধ্যম ওদাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে ১০ বন্ধু মিলে স্থানীয় একটি হাউসবোট ভাড়া করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসেন। ভ্রমণের একপর্যায়ে খাবারসহ প্রয়োজনীয় মালামাল কেনার জন্য হাউসবোটটি তাহিরপুরের লামাগাঁও বাজার ঘাটে নোঙর করা হয়। এ সময় সঙ্গীদের কয়েকজন বাজারে নামলে পিকলু হাউসবোট থেকে গোসল করার উদ্দেশ্যে পানিতে ঝাঁপ দেন। কিন্তু পরবর্তীতে পানির স্রোতে হাউসবোটে উঠতে না পেরে তিনি নিখোঁজ হন।

26/08/2026

দেশের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা গণমাধ্যমকে হুমকি দিচ্ছে: নাহিদ ইসলাম।

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। নিহতদ...
26/08/2026

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। নিহতদের প্রতিটি পরিবারকে ৩ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকার আর্থিক অনুদানের চেক দেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় কানাইঘাটের গাছবাড়ী বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত প্রবাসীদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সিলেট নগরীর শাহপরাণ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিন (৬৫) হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত জালাল আহমদ (৪০) নামে এক ব্যক্তিকে ...
26/08/2026

সিলেট নগরীর শাহপরাণ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিন (৬৫) হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত জালাল আহমদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র (কিরিচ) উদ্ধার করা হয়েছে এবং বুধবার তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার বাসিন্দা ও শাহপরাণ এলাকার ভাড়াটিয়া জালাল আহমদকে মঙ্গলবার সন্ধ্যার পর সন্দেহবশত আটক করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় উপস্থিত লোকজনের কাছে তিনি শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করলে স্থানীয়রা তাঁকে পুলিশে সোপর্দ করেন। পরবর্তীতে আসামিকে জিজ্ঞাসাবাদ করে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত কিরিচটি উদ্ধার করে শাহপরাণ থানা পুলিশ। এ বিষয়ে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, আসামির জবানবন্দি অনুযায়ী হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং বুধবার দুপুর ১টার দিকে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।

বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে ভিসাপ্রার্থীদের সাক্ষাৎকারের সময়সূচি ও অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে...
26/08/2026

বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে ভিসাপ্রার্থীদের সাক্ষাৎকারের সময়সূচি ও অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর গ্রহণ করা কঠোর অভিবাসনবিরোধী নীতি এবং দেশজুড়ে পরিচালিত অভিযানের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে কনস্যুলার কর্মকর্তাদের জন্য একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হয়েছে। এই কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রাখতেই ভিসা অ্যাপয়েন্টমেন্টের সূচিতে পর্যায়ক্রমে পরিবর্তন আনা হচ্ছে।

25/08/2026

'আরেকটি ফ্যাসিবাদ এই দেশে আর জন্ম নিতে দেয়া হবে না'

সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রে...
25/08/2026

সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা ও গ্রেপ্তারের কারণ

পুলিশ জানায়, একটি প্রতারণা মামলায় আদালত বিদিশা সিদ্দিককে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রেক্ষিতেই তাঁকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সংক্ষিপ্ত পরিচয় ও পারিবারিক জীবন

৫৫ বছর বয়সী বিদিশা সিদ্দিক ১৯৭১ সালে বাগেরহাটে জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম ‘দীনা’ এবং তাঁর বাবা ছিলেন প্রখ্যাত কবি আবুবকর সিদ্দিক। ১৯৯৮ সালের ১৪ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে প্রথম পরিচয়ের পর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ঘরে শাহাতা জারাব এরশাদ (এরিক) নামে এক পুত্রসন্তান রয়েছে।

পরবর্তীতে ২০০৫ সালের জুন মাসে তাঁদের সম্পর্কের অবনতি ঘটলে এরশাদ বিদিশাকে তালাক দেন। বিচ্ছেদের পর তাঁদের একমাত্র সন্তান এরিকের হেফাজত (কাস্টডি) নিয়ে দীর্ঘ আইনি ও পারিবারিক দ্বন্দ্ব তৈরি হয়। বিচ্ছেদের পর নিজের জীবনের বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে তিনি ‘শত্রুর সঙ্গে বসবাস’ নামক একটি আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশ করেন।

25/08/2026

২০৩০ সালের আগে সকল ধর্মীয় উপাসনালয় মাসিক সম্মানী ভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি।

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jalali News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share