02/03/2026
'ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো।
ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো
ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা
ভালো থেকো পাখি সবুজ পাতারা
ভালো থেকো চর, ছোট কুঁড়েঘর, ভালো থেকো
ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো
ভালো থেকো পাতা, নিশির শিশির
ভালো থেকো জল, নদীটির তীর
ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো
ভালো থেকো কাক ডাহুকের ডাক, ভালো থেকো
ভালো থেকো মাঠ, রাখালের বাঁশি
ভালো থেকো লাউ, কুমড়োর হাসি
ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো
ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো
ভালো থেকো রোদ, মাঘের কোকিল
ভালো থেকো বক, আড়িয়ল বিল
ভালো থেকো নাও, মধুমতি গাঁও, ভালো থেকো
ভালো থেকো মেলা, আর ছেলেবেলা, ভালো থেকো
ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো'
___ হুমায়ুন আজাদ