Sylheti bhai

Sylheti bhai Unknown

18/08/2015

টাই ব্রেকারে ভারত-কে ৪-২ গোলে হারিয়ে সাফ
ফুটবল চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৬ শিরোপা জয়
করলো বাংলাদেশ।
পূর্ণ স্কোর: বাংলাদেশ - ৫ : ভারত - ৩

17/08/2015

রাজন হত্যা মামলা: চার্জশিটের ওপর শুনানী ২৪
আগস্ট

সিলেটের সংবাদ :
সিলেট শহরতলীর কুমারগাঁওয়ে শিশু শেখ
সামিউল আলম রাজন হত্যা মামলার চার্জশিটের
ওপর শুনানীর তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী
২৪ আগস্ট। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
বেগম ফারহানা ইয়াসমিন সোমবার এ তারিখ ধার্য
করেন বলে কোর্টের জি আর (জেনারেল
রেজিস্ট্রার) ফরিদ উদ্দিন জানিয়েছেন।শিশু শেখ
সামিউল আলম রাজনকে পিটিয়ে নির্যাতন-হত্যা
এবং ইন্টারনেটে তার ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায়
১৬ আগস্ট রোববার সন্ধ্যায় ১৩ জনের বিরুদ্ধে
চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা
পুলিশের (ডিবি) ইন্সপেক্টর সুরঞ্জিত তালুকদার
সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে
চার্জশিট দাখিল করেন। রাজন হত্যার এক মাস ৮
দিনের মাথায় দাখিল করা হয় এ চার্জশিট। এতে
সৌদিআরবে আটক কামরুল ইসলামকে প্রধান
আসামী করা হয়েছে।চার পৃষ্ঠার এ চার্জশিটে মোট
৩৮ জনকে স্বাক্ষী করা হয়েছে।
চার্জশিটে অভিযুক্তরা হচ্ছে-জালালাবাদ থানার
কুমারগাঁও এলাকার শেখপাড়া গ্রামের মৃত আব্দুল
মালেকের পুত্র মুহিত আলম (৩২), তার ভাই
কামরুল ইসলাম (২৪), শামীম আলম (২০), পাভেল
ইসলাম (১৮), আলী হায়দার ওরফে আলী
(৩৪),চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়না (৪৫),
জালালাবাদ থানার টুকেরবাজার ইউনিয়নের পূর্ব
জাঙ্গাইল গ্রামের মোহাম্মদ নিজাম উদ্দিনের
পুত্র ভিডিওচিত্র ধারণকারী নূর আহমদ ওরফে নুর
মিয়া (২০), দুলাল আহমদ (৩০), আয়াজ আলী
(৪৫), তাজ উদ্দিন বাদল (২৮), ফিরোজ মিয়া
(৫০), আছমত আলী (৪২) ও রুহুল আমিন (২৫)।
তাজ উদ্দিন বাদল ও রুহুল আমিন ছাড়া বাকি ১০
জন এ ঘটনায় আদালতে ফৌজদারি কার্যবিধির
১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী
দিয়েছে।
সিলেটে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ
পুলিশ-কমিশনার (মিডিয়া) রহমত উল্যাহ জানান,
সৌদি পুলিশের হাতে আটক প্রধান আসামী
কামরুল ইসলামকে ওয়ারেন্ট অব অ্যারেস্ট
(গ্রেফতারী পরোয়ানা) দেখিয়ে তার বিরুদ্ধে
ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
পাশাপাশি তার অপর দুই সহোদর শামীম ও
পাভেলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে
তাদের বিরুদ্ধে হুলিয়া এবং মালামাল ক্রোকের
বিষয়ে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।
কামরুলের ক্ষেত্রেও চাওয়া হয়েছে একই নির্দেশনা
(হুলিয়া ও মালামাল ক্রোক)।
গত ৮ জুলাই বুধবার সকালে ‘চোর’ সন্দেহে
নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের শিশু
রাজনকে। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর
ভিডিও ধারণ করে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়।
২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগে
মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র তোলপাড় সৃষ্টি
হয়। কুমারগাঁও এলাকার একটি গ্যারেজে ওই
হত্যাকান্ডের পর ওই দিন বেলা পৌনে ২টার দিকে
একটি মাইক্রোবাসে তুলে রাজনের লাশ নিয়ে
যাওয়ার সময় মুহিত আলমকে ধরে পুলিশে দেয়
স্থানীয় লোকজন।
অভিযোগ রয়েছে-জালালাবাদ থানা পুলিশ এ সময়
মামলার অন্যতম আসামী সৌদি আরব প্রবাসী
কামরুল ইসলামকেও আটক করে। উৎকোচের
বিনিময়ে পুলিশ তাকে সৌদি পালিয়ে যেতে
সহযোগিতা করে বলে অভিযোগ-রাজনের বাবা
শেখ আজিজুর রহমানের। অবশ্য ১৩ জুলাই
সৌদি প্রবাসীরা কামরুল ইসলামকে আটক করতে
সক্ষম হন। সৌদির সাথে বাংলাদেশের বন্দী
বিনিময় চুক্তি না থাকায় তাকে দেশে ফিরিয়ে আনা
যাচ্ছে না। তবে, সৌদি আরবের সাথে বাংলাদেশী
কর্তৃপক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে।
ইন্টারপোল তার বিরুদ্ধে রেড অ্যালার্টও জারি
করেছে।
এ ঘটনায় রাজনের পিতা আজিজুর রহমান থানায়
মামলা দিতে গেলে এস আই আমিনুল তাকে
‘গলাধাক্কা’ দিয়ে বের করে দেন বলেও অভিযোগ
তার। এমনকি এ ঘটনায় আজিজুর থানায় একটি
অভিযোগ দিলেও প্রথমে সেটি গ্রহণ করেনি
পুলিশ। পত্র-পত্রিকায় দায়িত্বে অবহেলা ও
গাফিলতির রিপোর্ট প্রকাশিত হলে পুলিশের
পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম
রোকন উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি
তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গত ২৩
জুলাই এ ঘটনায় ৮৪৮ পৃষ্ঠার একটি তদন্ত
রিপোর্ট দাখিল করে। এ রিপোর্টের প্রেক্ষিতে
পুলিশ সদর দফতর জালালাবাদ থানার ওসি
(তদন্ত) আলমগীর হোসেন এবং সিলেট
মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান
এসআই আমিনুল ইসলাম ও জাকির হোসেনকে
চাকুরী থেকে সাসপেন্ড করেন।
৮ জুলাই রাতে জালালাবাদ থানার এস আই
আমিনুল ইসলাম বাদী হয়ে এ ঘটনায় থানায় একটি
হত্যা মামলা দায়ের করেন। মামলায় মুহিত আলম,
তার ভাই কামরুল ইসলাম (২৪), তাদের সহযোগী
আলী হায়দার ওরফে আলী (৩৪) ও চৌকিদার
ময়না মিয়া ওরফে বড় ময়নাকে (৪৫) আসামী করা
হয়। পরে রাজনের বাবা এ ঘটনায় থানায় আরেকটি
এজাহার দেন। অবশ্য, পুলিশ রাজনের বাবার
এজাহারটি অতিরিক্ত এজাহার হিসাবে গ্রহণ
করেছে। প্রথমে জালালাবাদ থানার ওসি (তদন্ত)
আলমগীর হোসেন মামলাটি তদন্ত করেন। গত ১৬
জুলাই মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশে
হস্তান্তর হয়। ডিবি’র ইন্সপেক্টর সুরঞ্জিত
তালুকদার মামলাটি তদন্তের দায়িত্ব পান। দীর্ঘ
প্রায় এক মাস তদন্ত শেষে তিনি আদালতে
মামলার চার্জশিট দাখিল করেন।
তদন্তের সময় পুলিশ-শিশু রাজনকে নির্যাতনের
২৮ মিনিটের ভিডিও চিত্রটি উদ্ধার করতে সক্ষম
হয়। আসামী নূর মিয়ার কাছ থেকে ২৮ মিনিটের
আরেকটি ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়।নিহত
সামিউল আলম রাজনের বাড়ি সিলেট সদর
উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী
গ্রামে। রাজনের বাবা শেখ আজিজুর রহমান
পেশায় একজন মাক্রোবাস চালক। তার দুই ছেলের
মধ্যে রাজন বড়। অনন্তপুর সরকারি প্রাথমিক
বিদ্যালয়ে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা
সামিউল আলম রাজন সবজি বিক্রি করত।

16/08/2015

সিলেটে শিশু রাজন হত্যা মামলায় ১৩ জনকে
আসামি করে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ।

16/08/2015

স্বপ্নের ফাইনালে বাংলাদেশ
সিলেটের সংবাদ : August 16, 2015

মিজান আহমদ চৌধুরী, সিলেট জেলা স্টেডিয়াম
থেকে: সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশীপ ফুটবলের
প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে
স্বপ্নের ফাইনালে বাংলাদেশ। আগের দু আসরে
যেখানে সেমিফাইনাল মানেই ছিল বাংলাদেশের
দুঃখ । সেই সেমিতে আফগানিস্তানকে ১-০
গোলে হারিয়ে ফাইনালে পর্দাপণ করেছে
বাংলাদেশ ।
সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশ দলকে সমর্থন
জানাতে বিপুল পরিমাণ দর্শক সমাগম হয়
স্টেডিয়ামে । অনেকে আবার খেলার দেখার টিকিট
না পেয়ে বাড়ী ফিরে গেছেন । মূলত স্টেডিয়ামে
দর্শক ধারণ ক্ষমতা মাত্র ২০ হাজার । তবে
টিকিটের চাহিদা আজকে দিনে তার চেয়ে কয়েক গুন
বেশী । যারা লাইনে দাড়িয়ে ঘন্টার পর ঘণ্টা
অপেক্ষা করে খেলা দেখার টিকেট পেয়েছেন তারা
নিজিদের কে ভাগ্যবান মনে করেছেন ।
DSC_0789
এদিকে বাংলাদেশ দলকে উৎসাহ দিতে বিভিন্ন
সমর্থকেরা প্লেকার্ড, ব্যানার ও জাতীয় পতাকা
নিয়ে মাঠে এসেছেন ।
ম্যাচের শুরু থেকে বাংলাদেশ আক্রমণাত্মক হয়ে
খেলতে থাকে । ওপর দিকে আফগানিস্তান প্রথম
ছিল রক্ষণাত্মক । ম্যাচের ২ মিনিটের সময় ম্যাচে
প্রথম কর্নার পায় বাংলাদেশ । তবে কাজের কাজ
কিছু হয়নি।
ম্যাচের ৮ মিনিটের বাংলাদেশের দুর্গে আক্রমণ
চালায় আগফানিস্তান । অমিত হায়দার গোলও
করে বসেন । তবে রেফারী অফ সাইডের বাঁশি
বাজালে গোল বাতিল হয়ে যায় ।
১০ মিনিটে সাদ উদ্দিকে অবৈধ ভাবে বাধা দেওায়
ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন আফগান মধ্য
ম্যাচের খেলোয়াড় অমিত হায়দার ।
খেলার ১২ মিনিটে অধিনায়ক শাওনের বাড়িয়ে
দেওয়া বলে আফগান বিপদ সীমায় ডুকে পরেন
সারোয়ান নিপু। তবে লিড নিতে ব্যর্থ বাংলাদেশ ।
২০ মিনিটে আফগানদের হয়ে ম্যাচে দ্বিতীয় কার্ড
দেখেন আলী বাসিত ।
২৩ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট
করে বাংলাদেশ । সারোয়ান নিপু বাড়িয়ে দেওয়া
বলে সাদ্দ উদ্দিন সুযোগটি নষ্ট করেন ।
DSC_0919
বাংলাদেশের ডি-বক্সে আফগান খেলোয়াড় আলী
বাসিতকে অবৈধ ভাবে বাধা দেওায় পেনাল্টি পায়
আফগানিস্তান । তবে পেনাল্টি বলটি উপরে
উড়িয়ে মেরে গোলে নিশ্চিত সুযোগ নষ্ট করেন
অমিত আলী ।
৪৩ মিনিটে আফগানদের হয়ে আরও একটি সুযোগ
মিস করেন শের আহমেদ হামিদি ।
শেষ পর্যন্ত গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে যায়
বাংলাদেশ-আফগানিস্তান ।
বিরতি থেকে ফিরে এসে কর্নার পায় বাংলাদেশ ।
তবে মোঃ শাওনের দুর্বল কর্নার থেকে মাথা
ছুঁয়াতে পারেননি বাংলাদেশের কোন খেলোয়াড় ।
৫১ মিনিটে শাওনকে অবৈধ ভাবে বাধা দেওয়ায় হলুদ
কার্ড পায় আগফান মধ্য মাঠের খেলোয়াড় শের
আহমেদ হামিদি ।
৫৩ মিনিটে আফগান রক্ষন ভাগকে ফাঁকি দিয়ে
আফগান দুর্গে ডুকে পরেন সরোয়ার নিপু ।
গোলরক্ষক কে একা পেয়েও গোল করতে করতে
পারেননি তিনি ।
এর এক মিনিট পর বাংলাদেশ কর্নার পায় । কর্নার
কিক নেন বাংলাদেশের হয়ে খলিল ভূঁইয়া । তার
দেওয়া বল থেকে অসাধারণ একটি গোল করে ম্যাচে
বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান সাদ উদ্দিন ।
৫৭ মিনিটে আবারও লিডের সুযোগ এনে
দিয়েছিলেন সাদ উদ্দিন তবে তার বাড়িয়ে দেওয়া
বলে অন্য কেউ সুযোগ কাজে লাগাতে পারেননি ।
৫৮ মিনিটে ম্যাচে দারুণ খেলতে থাকা সাদ
উদ্দিনকে বাঁধা দেওয়ায় হলুদ কার্ড দেখানো হয়
আবদুল নাসের আমিনি ।
এর ৩ মিনিট পর বাংলাদেশ ম্যাচে বাংলাদেশের
কোন খেলোয়াড় কার্ড দেখেন । আফগান
খেলোয়াড় আবদুল নাসের আমিনি কে ফাউল করায়
কার্ড দেখেন সারোয়য়ার নিপু ।
ম্যাচের লিড নিতে মরিয়া হয়ে খেলতে থাকে
আফগানিস্তান । শায়েক হাকিমি ৭০ মিনিটে ও ৭২
মিনিটে আবদুল নাসের হাকিমি গোলের সুযোগ
নষ্ট করেন ।
৭৩ মিনিটে ফেরারী আগে থেকে অফসাইডের বাঁশি
বাজানোর পরও গোল করায় কার্ড দেখতে হয়
রেজোয়ান কবিরকে ।
৮৭ মিনিটে পেনাল্টি এরিয়ার কিছু কাছে থেকে ফ্রী
কিক পায় বাংলাদেশ । শাওনের নেয়া ফ্রী কিক
থেকে হেড করেছিলেন মোঃ রনি । তবে তার বলটি
গোল বারে লেগে গ্যালারিতে চলে যায় ।
শেষ পর্যন্ত ১-০ গোল ফাইনাল নিশ্চিত করে
মাঠ ছাড়ে বাংলাদেশ

15/08/2015

অর্থমন্ত্রীর সাথে বৈঠকের পর
সিলেটে আগামীকালের সিএনজি
অটোরিক্সার ধর্মঘট প্রত্যাহার করেছে
শ্রমিকরা।

15/08/2015

আলীকে হত্যার পর ছুরি ফেলা হয় নদীতে: উদ্ধার
সিলেটের সংবাদ : August 15,2015

আব্দুল আলী ছাত্রলীগকর্মী আবদুল
আলীকে হত্যার পর ছুরিটি ফেলা হয়
নদীতে। প্রধান আসামির তথ্যের
ভিত্তিতে ওসমানীনগর উপজেলা থেকে
সেটি উদ্ধার করা হয়েছে । শনিবার
উপজেলার বুড়িখাল ব্রিজের নিচে পানির
মধ্য থেকে ছুরিটি উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ এ
তথ্য নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদ
শেষে গ্রেফতার প্রণজিৎ দাসের তথ্যের
ভিত্তিতে তার বাড়ির সামনে বুড়িখাল
ব্রিজের নিচ থেকে ছুরিটি উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি তদন্ত) মোশাররফ
হোসেন বলেন, ডুবুরির মাধ্যমে ছুরিটি
উদ্ধার করা হয়। এ সময় এলাকার কয়েকশ’
মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে, দুই দিনের রিমান্ড শেষে শনিবার
দুপুরে প্রণজিৎ দাসকে আদালতে হাজির
করা হবে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাকে
দুই দিনের রিমান্ডে আনা হয়।
এছাড়া হত্যা মামলায় গ্রেফতার আঙ্গুর
মিয়া তিন দিনের রিমান্ডে রয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) তাকে তিন দিনের
রিমান্ডে নেওয়া হয়।
প্রসঙ্গত, বুধবার (১২ আগস্ট) আধিপত্য
বিস্তারকে মদন মোহন কলেজ
ক্যাম্পাসে নিজ দলের কর্মীদের
ছুরিকাঘাতে নিহত হন আবদুল আলী।
নিহত আলী একই কলেজের দ্বাদশ
শ্রেণির ছাত্র ও সিলেটের দক্ষিণ সুরমার
নিজ সিলাম গ্রামের আলকাছ মিয়ার
ছেলে। এই ঘটনায় ছাত্রলীগের নয়জনের
বিরুদ্ধে মামলা করেছেন নিহতের পিতা

12/08/2015

মদন মোহন কলেজের আহত ছাত্রলীগ কর্মী বেলা আড়াইটার দিকে মারা গেছেন।

12/08/2015

মদনমোহন কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১

সিলেটের সংবাদ ডটকম
সিলেটের মদনমোহন কলেজে আধিপত্য
বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের বিধান গ্রুপের
অন্তর্গত সংঘর্ষে আব্দুল হামিদ নামে এক
ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। বুধবার দুপুর ১২টার
দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার সকালে বিধান গ্রুপের আওতাধীন
দুটি উপদলের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের
শুরু হয়। এ সময় প্রতিপক্ষের হাতে ছুরিকাহত
হোন আব্দুল হামিদ। গুরুতর আহত অবস্থায়
তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করা হয়েছে।

11/08/2015

পঙ্গুত্বের শঙ্কায় মেয়র
আরিফ!
বিশেষ প্রতিবেদক : হাসপাতালে
চিকিৎসাধীন কারান্তরীন সিলেট
সিটি কর্পোরেশনের সাময়িক
বরখাস্তকৃত মেয়র আরিফুল হক
চৌধুরীর অবস্থার আরো অবনতি
হয়েছে। আরিফের পঙ্গুত্বের শঙ্কা
দেখা দিয়েছে বলে জানিয়েছেন
চিকিৎসকরা।
জানা যায়, ঢাকা মেডিকেল জকলেজ
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি
নেতা আরিফুল হক চৌধুরীর জন্য গঠন
করা হয়েছে জরুরী মেডিকেল বোর্ড।
তাকে রাখা হয়েছে সার্বক্ষনিক
পর্যবেক্ষণে।
সাবেক অর্থমন্ত্রী শাহএসএম
কিবরিয়া হত্যা মামলার
চার্জশীটভূক্ত আসামী হিসেবে
আরিফুল হক বর্তমানে কারাবন্দি
রয়েছেন। কারবান্দি অবস্থায় অসুস্থ
হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি
করা হয়।
মেডিকেল বোর্ড সূত্রে জানা যায়,
আগস্ট মাসের প্রথম সপ্তাহে তার
এমআরআই করার পর মাথা ও
মেরুদন্ডের মাঝামাঝি স্থানে
কয়েকটি ক্রেক ইনজুরি ধরা পড়ে। ৪, ৫
ও ৬নং কডে ক্রেক ছাড়াও আরিফের
রয়েছে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ।
মেডিকেল বোর্ডের রিপোর্টে আরও
উল্লেখ করা হয়েছে, ‘আরিফুল হক
চৌধুরীর মেরুদন্ডের জোড়ার
জায়গাটি ভাঙ্গা। সার্ভাইকাল
কোডের উপর বড় ধরনের চাপ রয়েছে।
যদি হঠাৎ চাপ পড়ে তাহলে পঙ্গুত্ব
বরণ করতে হতে পারে।’
বিশেষজ্ঞরা বলছেন, এমআরআই করার
পর আরিফের যে সমস্যা ধরা পড়েছে
তা ঝুঁকিপূর্ণ। এমন অসুস্থতা থেকে
স্থায়ীভাবে পঙ্গুত্ব এমনকি জীবনের
ঝুঁকিও হতে পারে। এমতাবস্থায় উচ্চ
আদালতের নির্দেশে আরিফের
চিকিৎসায় গঠন করা হয়েছে একটি
মেডিকেল বোর্ড।
এই বোর্ডের প্রধান হিসেবে আছেন
ঢাকা মেডিকেল কলেজের নিউরো
সার্জারী বিভাগের প্রধান প্রফেসর
ডা: এহসান মাহমুদ। এই বোর্ডে এই
বোর্ডে আরো আছেন- প্রফেসর ডা:
অদুদ চৌধুরী, প্রফেসর ডা: জিল্লুর
রহমান ও প্রফেসর ডা: আজিজুল
কাহার।
উল্লেখ্য, গতবছর মেয়র আরিফ
হৃদরোগে আক্রান্ত হলে তার শরীরে
রিং পড়ানো হয়। এর আগে ২০০০ সালে
ঢাকায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন।
ওই সময় তিনি ঘাড়ে প্রচন্ড
আঘাতপ্রাপ্ত হন। সম্প্রতি এমআরআই
রিপোর্টে পুনরায় মাথা ও মেরুদন্ডের
মাঝামাঝি স্থানে কয়েকটি ক্রেক
ইনজুরি ধরা পড়ে।
আরিফ পত্নী শ্যামা হক চৌধুরী
বলেন, মেয়র আরিফের অবস্থা গুরুতর।
ঢাকা মেডিকেলের বিশেষজ্ঞ
চিকিৎসকরা বোর্ড গঠন করে
চিকিৎসা চলছে। চিকিৎসকরা
জানিয়েছেন তাঁর স্থায়ীভাবে
পঙ্গুত্ব এমনকি জীবনের ঝুঁকিও হতে
পারে। আরিফুল হক চৌধুরীর সুস্থতার
জন্য তিনি সিলেট নগরবাসীসহ
দেশবাসীর কাছে দোয়া কামনা
করেন।

27/07/2015

বিয়ানীবাজারে ফেসবুক
স্ট্যাটাসের জের ধরে
পরস্পরকে ছুরিকাঘাত
ডেস্ক : সিলেটে
ফেসবুক স্ট্যাটাসের জের ধরে
পরস্পরকে ছুরিকাঘাত করেছে
রেজওয়ান (২০) ও আব্দুল হাসিব (২০)
নামে দুই কলেজ ছাত্র।
রেজওয়ান বিয়ানীবাজার উপজেলার
জলঢুপ গ্রামের মাসুক উদ্দিনের ছেলে
এবং আব্দুল হাসিব নবাং গ্রামের
গিয়াস উদ্দিনের ছেলে। তারা
বিয়ানীবাজার সরকারি কলেজের
ছাত্র। সোমবার বেলা সাড়ে ১২টার
দিকে বিয়ানীবাজার সরকারি
কলেজে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুক
স্ট্যাটাসের জের ধরে উভয়ের মধ্যে
কথা কাটাকাটির এক পর্যায়ে
পরস্পরকে ছুরিকাঘাত করে তারা।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার
করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে
তাদের সিলেট এমএজি ওসমানী
মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে
যাওয়া হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, দুজনের
মধ্যে রেজওয়ানের অবস্থা
আশঙ্কাজনক।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) জুবের আহমদ ঘটনার
সত্যতা নিশ্চিত করে বলেন,
ব্যাপারটি নিয়ে কলেজের অধ্যক্ষের
সঙ্গে আলাপ করা হয়েছে।

23/07/2015

রাজন খুন:
৫ দিনের রিমান্ডে বাদল
বৃহস্পতিবার সিলেটের শিশু সামিউল আলম
রাজনকে বর্বরোচিত নির্যাতন করে হত্যা মামলায়
গ্রেফতার তাজ উদ্দিন আহমেদ বাদলকে ৫ দিনের
রিমান্ডে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা
আড়াইটার দিকে সিলেট মহানগর হাকিম আদালত ১
এর বিচারক সাহেদুল করিম তার রিমান্ড মঞ্জুর
করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর
গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত
তালুকদার ১০ দিনের রিমান্ড আবেদন জানালে
শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড আবেদন
মঞ্জুর করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-
কমিশনার মো. রহমত উল্লাহ রিমান্ডের বিষয়টি
নিশ্চিত করেছেন।
বাদলকে বুধবার দিবাগত রাতে সিলেট সদর
উপজেলার শেখপাড়া থেকে তার বাবা ও এলাকাবাসী
পুলিশে তুলে দিয়েছিলেন। পরে সামিউল হত্যা
মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখায়।
এদিকে সামিউল হত্যা মামলায় গ্রেফতারকৃত
আরেক আসামি আলী হোসেন একই আদালতে
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে বলে
জানিয়েছেন রহমত উল্লাহ।
গত ৮ জুলাই নগরীর কুমারগাঁও এলাকায়
বর্বরোচিত নির্যাতনের মাধ্যমে সামিউলকে খুন
করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে হত্যা মামলা
দায়ের করে।

21/07/2015

সিলেটে অবৈধ গর্ভপাতের সময় নারীর মৃত্যু,
লাশ ফেলে পালালেন নার্স!
Jul 21-2015

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ওসমানী
মেডিকেল কলেজ হাসপাতালের এক
নার্সের বাসায় অবৈধ গর্ভপাত
করাতে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপরে নগরীর শামীমাবাদ
এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে
বলে পুলিশ জানিয়েছে। নিহত
মাকসুদা বেগম (৩৭) মাদারীপুরের
বাবুল মিয়ার স্ত্রী। শামীমাবাদ
এলাকায় বসবাস করতেন এ দম্পতি।
মাকসুদার মৃত্যুর পর লাশ ফেলে
পালিয়ে গেছে নার্স গীতা রাণী।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক
(এসআই) মাসুদ রানা জানান,
মঙ্গলবার বিকেল ৩টার দিকে সিলেট
ওসমানী মেডিকেল কলেজ
হাসপাতালের জেষ্ঠ নার্স গীতা
রানী তার বাসায় মাকসুদার
গর্ভপাত করাতে গেলে অতিরিক্ত
রক্তক্ষরণে তার মৃত্যু হয়। খবর পেয়ে
পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না
তদন্তের জন্য ওসমানী মেডিকেল
কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ
করেছে।
এসআই মাসুদ রানা জানান, গীতা
রানী গোপনে তার বাসায় দীর্ঘদিন
ধরে অবৈধ গর্ভপাত ঘটানোর কাজ
করতেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
তিনি পিরোজপুরের কাজল দাসের
স্ত্রী। ঘটনার পর থেকে গীতা রানী
পলাতক রয়েছেন। পুলিশ তাকে
গ্রেপ্তারে অভিযান চালিয়ে
যাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের
প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ
কর্মকর্তা মাসুদ রানা।

Address

Sylhet City Corporation
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylheti bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share