Islamic Tv

Islamic Tv আমাদের পেইজে স্বাগতম। নতুন হয়ে থাকলে পেইজটি ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ।

29/06/2025

প্রতিদিন নামাজ পড়েন যাদের পেছনে, তাদেরই সম্মানী এত কম কেন? ইমামদের সম্মানী বাড়ানো এখন সময়ের দাবি !
(এআই / সচেতনতা)

27/09/2024

আমাদের সবার প্রিয় আমির হামজা হুজুর অসুস্থ।
সবাই উনার জন্য দোয়া করবেন।
আল্লাহ তায়ালা নেক হায়াত দান করুন আমিন।

24/10/2023

ঘূর্ণিঝড় হামুন: চট্টগ্রাম ও পায়রায় ৭ নম্বর সতর্কসংকেত দিয়েছে।

10/02/2023

__বেচেঁ থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই‌__
__আল্লাহর রহমতই যথেষ্ট__❤
আলহামদুল্লিলাহ🍁🥀

20/11/2022

একটা ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম কিছু! ❤️

(সূরা,আনফালঃ-৭০)🤍

19/11/2022

ইয়া আল্লাহ!

আমাকে এতো বেশি ধৈর্য্য দিন যেনো পৃথিবীর কোনো মানুষের কোনো কথায় অন্তর ব্যথিত না হয়।

যেনো আমার মন শুধুমাত্র আপনার কারণে ব্যথিত থাকে।

নিজের পাপের জন্য অনুশোচনা হয়, কর্মের জন্য চিন্তিত থাকতে পারি, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি।

হে আমার রব, যে মানুষগুলো তাদের কথা ও কাজের দ্বারা আমাকে আঘাত করেছে তাদের সবাইকে ক্ষমা করার শক্তি আমায় দিন।

আমাকে এতো বেশি ধৈর্য্য দিন যাতে লোকের কথায় অন্তর পুড়ে গেলেও আমি আপনার পুরস্কারের আশায় হাসতে পারি। আমার খারাপ সময়টা যেনো আমার জীবনে রহমত হয়ে আসে, নতুন করে বাঁচতে শেখায়।

আর যদি আমার কষ্টগুলো আপনার দেয়া পরীক্ষা হয়ে থাকে তবে সেটা সহ্য করার ক্ষমতা আমায় দিন।

হে আমার রব, আমার অন্তরকে এমনভাবে পরিবর্তন করে দিন যেনো আপনার সকল সিদ্ধান্তে আমি সর্বদা সন্তুষ্ট থাকতে পারি। সর্বদা আপনার শুকরিয়া আদায় করতে পারি।

আমিন।

18/11/2022

" আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতুহ্"

ইচ্ছা পূরণের নামাজ___
সালাতুল হাজত পড়ার নিয়ম :
‪কোন হালাল চাহিদা পুরনের জন্য আল্লাহ’র সন্তষ্টির উদ্দেশ্যে দুই রাকাত নফল সালাত আদায় করাকে “সালাতুল হাজত” বলা হয়।…
*( ইবনু মাজাহঃ হা/১৩৮৫)

কখন পড়বেন:
কোনো কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক-মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এ নামাজ পড়তে হয়।

নিষিদ্ধ সময় ::
সালাতুল হাজাত নিষিদ্ধ ওয়াক্ত ব্যাতীত যেকোনো সময়েই পড়তে পারেন।

তিন সময়ে নামাজ পড়া মাকরুহ -
১. সূর্য যখন উদিত হতে থাকে এবং যতোক্ষণ না তার হলুদ রঙ ভালোভাবে চলে যায় ও আলো ভালোভাবে ছড়িয়ে পড়ে।
২. ঠিক দ্বিপ্রহরের সময় যতোক্ষণ না তা পশ্চিমাকাশে ঢলে পড়ে।
৩. সূর্য হলুদবর্ণ ধারণ করার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত।

নিয়ম:::
নির্দিষ্ট কোনো নিয়ম নেই।
হাজতের নিয়তে অন্যান্য নামাজের মতোই দু রাকাত নফল নামাজ আদায় করবেন।

করণিয়::
অনান্য নামাজের মতোই উত্তম ভাবে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়বে।

নামাজ শেষে সালাম ফিরানোর আগে প্রয়োজনের বিষয় টি খেয়াল করে
এই
দোয়া পড়বেন-

(ُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ)
(রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্কিনা আজাবানা নার)

অথবা

ﻟَﺎ ﺇِﻟَﻪَ ﺇِﻟَّﺎ ﺍﻟﻠَّﻪُ
ﺍﻟْﺤَﻠِﻴﻢُ ﺍﻟْﻜَﺮِﻳﻢُ ﺳُﺒْﺤَﺎﻥَ ﺍﻟﻠَّﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺮْﺵِ ﺍﻟْﻌَﻈِﻴﻢِ
ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠَّﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻣُﻮﺟِﺒَﺎﺕِ ﺭَﺣْﻤَﺘِﻚَ
ﻭَﻋَﺰَﺍﺋِﻢَ ﻣَﻐْﻔِﺮَﺗِﻚَ ﻭَﺍﻟْﻐَﻨِﻴﻤَﺔَ ﻣِﻦْ ﻛُﻞِّ ﺑِﺮٍّ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻣَﺔَ
ﻣِﻦْ ﻛُﻞِّ ﺇِﺛْﻢٍ ﻟَﺎ ﺗَﺪَﻉْ ﻟِﻲ ﺫَﻧْﺒًﺎ ﺇِﻟَّﺎ ﻏَﻔَﺮْﺗَﻪُ ﻭَﻟَﺎ ﻫَﻤًّﺎ ﺇِﻟَّﺎ
ﻓَﺮَّﺟْﺘَﻪُ ﻭَﻟَﺎ ﺣَﺎﺟَﺔً ﻫِﻲَ ﻟَﻚَ ﺭِﺿًﺎ ﺇِﻟَّﺎ ﻗَﻀَﻴْﺘَﻬَﺎ ﻳَﺎ
ﺃَﺭْﺣَﻢَ ﺍﻟﺮَّﺍﺣِﻤِﻴﻦَ ‎

উচ্চারণ: লাইলাহা‬ ইল্লাল্লাহুল হালিমুল কারিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আছআলুকা মুজিবাতি রাহমাতিক; ওয়া আজা-ইমা মাগফিরাতিক, ওয়াল গানিমাতা মিন কুল্লি বিররিউ ওয়াস‌ সালামাতা মিন কুল্লি ইছমিন লা তাদাঅলি- জাম্বান ইল্লা গাফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা রিজান- ইল্লা কাজাইতাহা ইয়া আর হামার রাহিমীন।

( তিরমিজি, মিশকাতঃ হা/৮৭৩, আবু দাউদঃ ১৩১৯; সালাত অধ্যায়-২ )

18/11/2022

রাসুল ﷺ বলেছেন,খুব কষ্ট হওয়া সত্ত্বেও যে বারবার কুরআন পাঠ করে,সে দ্বিগুণ নেকি পাবে!

[সহীহ বুখারী -৪৯৩৭]

18/11/2022

✅ সূরা আল-কাহাফ🍁🍁
আয়াত ১থেকে ১০জুমার দিন কেন পড়বেন সূরা আল-কাহফ?
● রাসূল(সা.) বলেন,
"যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্ত করবে সে দা*জ্জা*লের ফে*তনা থেকে হেফাজত থাকবে।"
[ সহীহ মুসলিম : ৮০৯ ]
● "যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহফ পাঠ করবে, তার ঈমানের নূর এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত বিচ্ছুরিত হতে থাকবে।"
[বায়হাকি, সুনানে সুগরা, হাদিস : ৬০৩

17/11/2022

🔲🌺🌺🌺🌺🌺🌺শুক্রবার🌺🌺🌺🌺🌺🌺🔲

🔲🌸🌸যোহর থেকে মাগরিব পর্যন্ত আমল🌸🌸🔲

১.লা ইলাহা ইল্লাল লাহ (৫০)
২.সাল্লাল লাহু আলাইহি ওয়াসাল্লাম (৫০)
৩.লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ(৫০)
৪.লা ইলাহা ইল্লা আনতা সুব হানাকা ইন্নী কুন্তু মিনাজ জোয়ালেমিন। (৫০)
৫.হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল। (৫০)
৬.সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম।(৫০)
৭.আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।(৫০)
৮.হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়া আলাইহি তাওয়াকালতু ওয়া হুয়া,রাব্বুল আরশিল আযিম।
৯কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়া লিদ ওয়ালাম ইউ লাদ ওয়া লাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ।
সাইয়েদুল ইস্তেগফারঃআল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা।
১০. আয়াতুল কুরসিঃ আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম। লা তা’খুযুহু সিনাতুঁ ওয়ালা নাঊম। লাহূ মা ফিস্ সামা-ওয়াতি ওয়ামা ফিল আরদ্বি। মান যাল্লাযী ইয়াশফাউ’ ই’ন্দাহূ ইল্লা বিইজনিহি। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহিতূনা বিশাইয়্যিম্ মিন ‘ইলমিহি ইল্লা বিমা শা-আ’ ওয়াসিআ’ কুরসিইয়্যুহুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ওয়ালা ইয়াউ’দুহূ হিফযুহুমা ওয়া হুওয়াল ‘আলিইয়্যুল আ’জিম।
১১. সুরা হাশরের শেষ দুই আয়াত:১) হুআল্লা হুল্লাজি লা ইলাহা ইল্লাহু। আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। ২) হুআল্লা হুল্লাজি লা ইলাহা ইল্লাহু। আল-মালিকুল কুদ্দুসুস সালামুল মু'মিনুল মুহাইমিনুল আযিযুল ঝাব্বারুল মুতাকাব্বির।
১২.সুরা বাকারা শেষ ২ আয়াতঃ আমানুর-রাসুলু বিমা উংজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মু’মিনুন। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালা-ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, লা নুফার-রিকু বাইনা আহা’দিম-মির রুসুলিহি। ওয়া ক্বালু সামি’না, ওয়া আত্বা’না, গুফরা নাকা, রাব্বানা ওয়া ইলাইকাল মাসির।

লা ইউ কাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উস-আ’হা। লাহা মা কাসাবাত ওয়া আ’লাইহা মাক তাসাবাত। রব্বানা লা-তু আখজিনা-ইন্না সিনা- আও আখত্বা’না। রাব্বানা ওয়ালা তাহ’মিল আ’লাইনা ইসরান কামা হা’মালতাহু আ’লাল্লাজিনা মিন ক্বাবলিনা। রব্বানা ওয়ালা তুহা’ম্মিলনা মা-লা ত্বাকাতালানা বিহ। ওয়াআ’ফু আ’ন্না, ওয়াগ ফিরলানা, ওয়ার হা’মনা। আংতা মাওলানা, ফানছুরনা আ’লাল ক্বাওমিল কাফিরিন। (আমিন)।
১৩.ইসমে আজমঃ
আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বি আন্নি আসহাদু আন্নাকা আন্তাল্লাহু লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদুল্লাযি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ।
১৪.ইসমে আযামঃ
ওয়া ইলাহুকুম ইলা হু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুওয়ার রাহমানুর রাহিম।
১৫.ইসমে আযামঃ
আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম।
১৬.রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাউ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার।
১৭.আল্লাহুম্মা আযিরনি মিন্নানার।
১৮.আল্লহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ
১৯.ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহ মাতিকা আস্তাগিজ।
২০.উচ্চারণ : রাদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বিমুহাম্মাদিন (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নাবিয়্যা।
২১.ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন।
২২.সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লা লাহ, আল্লাহু আকবার।
২৩.লা ইলাহা ইল্লাল লাহ ওয়াদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি সাইয়িন ক্বদির।
২৪.রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতার হামনা লানা কুনান্না মিনাল খসেরিন।
২৫.রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।
২৬.রাব্বি ইন্নি লিমা আনঝালতা আলাইয়া মিন খাইরিন ফাকির।
২৭.রাব্বি হাবলি মিল্লাদুংকা জুররিয়্যাতান ত্বাইয়্যেবাতান ইন্নাকা সামিউদ দোআ।
২৮.উচ্চারণ- রাব্বি আন্নি মাসসানিয়ায যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন।
২৯.আশহাদু আল্লা ইলাহা ইল্লাল লাহু ওয়াহদাহু লা শারিকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসুলুহু।
৩০.আরবি উচ্চারণ: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ-লি খাইরাম মিনহা।
৩১.উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি।

17/11/2022

যদি কোন কারন ছাড়া হঠাৎ করে আপনার ভেতর বিষণ্ণতা বা অস্থিরতা কাজ করতে থাকে, তাহলে জেনে রাখুন, আপনার রুহ চাচ্ছে আপনি যেন আল্লাহর যিকিরে লিপ্ত হন।

“নিশ্চয়ই আল্লাহর যিকিরে অন্তরসমুহ প্রশান্ত হয়”
- সুরা আর-রাদ-২৮

17/11/2022

এক লোক রাতে বাড়িতে এসে দেখেন, তার সন্তানরা সবাই ঘুমিয়ে পড়েছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, 'ওরা নামায পড়েছে'?

স্ত্রী বললেন, 'বাড়িতে কোনো খাবার ছিলোনা। সবাই ক্ষুধায় কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। নামায পড়েনি'।

'ওদেরকে জাগিয়ে দাও। ওরা নামায পড়ুক'।

'ওদেরকে জাগিয়ে উঠালে খাবার না পেয়ে ওরাতো ক্ষুধায় আবার কান্না-কাটি করবে'।

'ওদেরকে জাগিয়ে দিতে বলেছি জাগিয়ে দাও। আমার আদেশ পালন করো। তাদের রিজিকের দায়িত্ব আমার না। রিজিকের দায়িত্ব আল্লাহ তাআ’লার উপর'।

আল্লাহ তাআ’লা কোরআনে বলেছেন,

وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى}

"তোমার পরিবারবর্গকে নামাযের আদেশ দাও এবং তার উপর অবিচল থাকো। আমি তোমার কাছে কোন রিযিক চাইনা আমিই তোমাদেরকে রিযক দান করি। শুভ পরিণাম তো শুধুমাত্র মুত্তাকীদের জন্য"।
(১৩২ - সূরা ত্বহা)

একথা শুনে স্ত্রী তৎক্ষণাৎ সন্তানদের জাগিয়ে নামাযে দাঁড় করিয়ে দিলেন।

নামায শেষ করে যখন তারা উঠলো। এমন সময় দরজার বাইরে থেকে সালামের আওয়াজ ভেসে আসলো। দরজা খুলে দেখা গেলো, এক লোক তার কাধে অনেক খাবার। লোকটি বললো, 'এগুলো আপনার পরিবারের জন্য। গ্রহণ করুন'।

লোকটি কৈফিয়তের সুরে আরো বললো, 'শহর থেকে একজন নেতা আমার বাসায় মেহমান হয়ে এসেছিলেন। তার সামনে আমি খাবারগুলো পরিবেশন করলাম। কিন্তু খাবার শুরু করার পূর্বেই আমাদের মাঝে প্রচন্ড কথা কাটাকাটি হয়ে গেলো। মেহমান রাগান্বিত হয়ে কিছু না খেয়েই চলে গেলেন।

অতঃপর আমি খাবারগুলো নিয়ে বের হলাম। ভাবলাম, আল্লাহ যেদিকেই নেন, যেখানে নেন সেখানে খাবারগুলো দিয়ে আসবো। আল্লাহর নামে শপথ করে বলছি, হাঁটতে হাঁটতে আমি আপনার দরজায় এসে দাড়িয়ে গেলাম। আমি বুঝতে পারছিনা, কে আমাকে আপনার দরজার সামনে এনে দাঁড় করিয়ে দিলো'!

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সবাইকে সালাত আদায় করার এবং তার দেয়া অশেষ নিয়ামত ও রিজিকের উপর পূর্ণ বিশ্বাস ও অবিচল থাকার তৌফিক দান করুক! 🍀🌺(আমিন!🤲)🍀🌺

Address

Sylhet
3100

Telephone

+8801711372351

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share