MD. BABLU AHMED

MD. BABLU AHMED শিখি, শেয়ার করি—নিজেকে বদলাই।
ব্যক্তিগত ভাবনা, ইসলামিক শিক্ষা, সামাজিক সচেতনতা ও শিক্ষামূলক কনটেন্ট।

16/08/2026
একদা হযরত ঈসা (আঃ) একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আল্লাহর হুকুমে কবরের এক মৃত ব্যক্তিকে জীবিত করলেন। লোকটি কবর...
03/08/2026

একদা হযরত ঈসা (আঃ) একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আল্লাহর হুকুমে কবরের এক মৃত ব্যক্তিকে জীবিত করলেন। লোকটি কবরের মাটি ঝেড়ে উঠে দাঁড়াল। (উল্লেখ্য, হযরত ঈসা (আ.)-এর অন্যতম প্রধান মুজেযা (অলৌকিক ক্ষমতা) ছিল, তিনি মহান আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। )

হযরত ঈসা (আঃ) তাকে জিজ্ঞেস করলেন, "দুনিয়াতে তোমার কাজ কী ছিল?"

লোকটি উত্তর দিল, "হে আল্লাহর নবী! আমি একজন কুলি ছিলাম। মানুষের বোঝা মাথায় বহন করতাম এবং তা দিয়েই জীবিকা নির্বাহ করতাম। আমার জীবনটি খুব সাধারণ ছিল।"

হযরত ঈসা (আ.) জিজ্ঞেস করলেন, "তবে তোমার কবরের অবস্থা কী? তোমার হিসাব-নিকাশ কেমন চলছে?"

লোকটি কাঁদতে কাঁদতে বলল,

"একবার আমি এক ব্যক্তির এক বোঝা লাকড়ি (জ্বালানি কাঠ) মাথায় করে তার বাড়িতে পৌঁছে দিচ্ছিলাম। পথিমধ্যে আমার দাঁতের ফাঁকে কিছু একটা আটকে গিয়েছিল। আমি মালিকের অজান্তেই সেই লাকড়ির বোঝা থেকে একটি ছোট্ট কাঠি (খিলাল হিসেবে ব্যবহারের জন্য) ভেঙে নিলাম এবং তা দিয়ে দাঁত খিলাল করলাম।

এরপর যখন আমার মৃত্যু হলো, আল্লাহ তা’আলা আমাকে বললেন, 'হে আমার বান্দা! তুমি কি জানতে না যে আমি তোমাকে আজ এই হিসাবের কাঠগড়ায় দাঁড় করাব? অমুক ব্যক্তি তার টাকা দিয়ে কাঠ কিনেছিল এবং তোমাকে মজুরি দিয়েছিল তা বয়ে নেওয়ার জন্য। তুমি সেই মালিকের অনুমতি ছাড়া কেন একটি কাঠি ভেঙে নিলে?'

হে আল্লাহর নবী! আল্লাহর কসম, আমি আজ ৪০ বছর ধরে এই একটিমাত্র খড়কুটোর হিসাব দিয়ে যাচ্ছি কিন্তু আজও মুক্তি পাইনি! দয়া করে আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন।"

আমরা অনেক সময় অন্যের অতি ক্ষুদ্র জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করি। আমরা একে খুব তুচ্ছ মনে করি। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহর কাছে ‘আমানত’ অত্যন্ত গুরুতর বিষয়। অন্যের হক যদি একটি খড়কুটোর সমপরিমাণও হয়, তবুও পরকালে তার কড়ায়-গণ্ডায় হিসাব দিতে হবে।

সূত্র: আয যাহরুল ফাইহ (ইমাম ইবনুল জাওযি রহ.)

09/05/2026

আমি অল্প অল্প করে নিজেকে সরিয়ে নিচ্ছি; সেসব জায়গা থেকে, যেসব জায়গায় আমি নিজের উপস্থিতির মূল্যায়ন পাইনি।🤔

08/05/2026

- শুক্রবার!আল্লাহ যেনো আপনার সকল গোপনে করা দোয়াগুলো কবুল করে নেন আমিন!❤️🤲

20/04/2026

হতাশ হইও না!
কষ্ট যতই বড় হোক, মনে রেখো—
আল্লাহ কখনোই তাঁর বান্দাকে একা ছেড়ে দেন না।
হয়তো আজ বুঝতে পারছ না,
কিন্তু কোনো না কোনো উছিলায়
তোমার সব মুশকিল তিনি সহজ করে দেবেন। 🤍
সবর রাখো, দোয়া চালিয়ে যাও—
ভালো সময় আসবেই, ইনশাআল্লাহ।

কোন সাহসে চাও নেভাতেঅগ্নিগিরি বলচোখ রাঙিয়ে যায় কি রোখাজোয়ার টলমল ॥- কবি মতিউর রহমান মল্লিক
18/04/2026

কোন সাহসে চাও নেভাতে
অগ্নিগিরি বল
চোখ রাঙিয়ে যায় কি রোখা
জোয়ার টলমল ॥

- কবি মতিউর রহমান মল্লিক

15/04/2026

যখন কোনো ব্যক্তি ভালো কাজ করার ইচ্ছে করে, তখন তার নফস থেকে সুগন্ধি ছড়াতে থাকে এবং যখন কোনো ব্যক্তি খারাপ কাজ করার ইচ্ছে করে, তখন তার নফস দুর্গন্ধ ছড়াতে থাকে

— আবু সুফিয়ান আস-সাওরী (রহি.)

Address

South Surma
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD. BABLU AHMED posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share