03/02/2026
কি ভাবছেন এপিস্টাইন ফাইল ডোনাল্ড ট্রাম্পকে বিচারের মুখোমুখি করবে? এই জীবনে এটা সম্ভব না! 🙂
শুনেন, রাতের আঁধারে একটা দেশের প্রেসিডেন্ট আর তার স্ত্রীকে তুলে নিয়ে আসার ক্ষমতা যার পকেটে থাকে, তার কাছে এইসব ফাইল-টাইল কোনো ব্যাপারই না।
মজার ব্যাপার হলো, ফাইলগুলো আজ আমাদের সামনে এসেছে কারণ ট্রাম্প নিজেই সেটা চেয়েছেন। গত বছর নভেম্বরে ট্রাম্প নিজেই 'এপিস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট'-এ স্বাক্ষর করেন। কেন জানেন? কারণ সে জানে তার গায়ে আঁচড় দেওয়ার ক্ষমতা কারো নেই। আর সাথে ‘প্রেসিডেন্সিয়াল ইমিউনিটি’ তো আছেই, যার কারণে তার বিরুদ্ধে মামলা করা অসম্ভব।
আসল খেলা অন্য জায়গায়! খেয়াল করে দেখবেন, এখন পর্যন্ত যাদের নাম প্রতিবেদনে এসেছে, তাদের প্রায় সবারই পলিটিক্যাল ক্যারিয়ার অনেক আগেই শেষ।তাদের নাম আসাতে পৃথিবীর খুব বেশি কিছু যায় আসে না। কিন্তু যাদের নাম এখনো আসেনি, ট্রাম্প কি তাদের নামগুলো নিজের পকেটে 'তুরুপের তাস' হিসেবে রেখে দিলেন না? সময়মতো ব্ল্যাকমেইল করার জন্য এর চেয়ে বড় অস্ত্র আর কী হতে পারে! সোজা কথা, তিনি বিশ্বনেতাদের রিমোট কন্ট্রোলটা এখন নিজের পকেটে নিয়ে নিলেন … বুঝিয়ে দিলেন হাংকি পাংকি করলে খবর আছে!