Adham media

Adham media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Adham media, Digital creator, Sylhet.

14/01/2026

সাউদগ্রামের জামাল ভাইয়ের কন্ঠে আসাধার সংগীত

ফলাফল
04/01/2026

ফলাফল

কান্দলা নয়াবাজারে স্থানীয় বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দের মতবিনিময়।
04/01/2026

কান্দলা নয়াবাজারে স্থানীয় বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দের মতবিনিময়।

তারেক রহমানের নির্দেশে সিলেট-৫ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেতা জাকির হোসেইন,সিলেট–৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে...
04/01/2026

তারেক রহমানের নির্দেশে সিলেট-৫ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেতা জাকির হোসেইন,

সিলেট–৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও দলটির সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসেইন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার এক আবেগঘন লিখিত বক্তব্যে তিনি জকিগঞ্জ–কানাইঘাটবাসীর উদ্দেশে এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে জাকির হোসেইন বলেন, তিনি কোনো নেতা বা প্রার্থী হিসেবে নয়, বরং এলাকার সন্তান হিসেবে কথা বলেছেন। ধানের শীষের প্রার্থী হয়ে জাতীয় সংসদে জকিগঞ্জ–কানাইঘাটের কণ্ঠস্বর হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি এবং সেই স্বপ্নে এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন ছিল বলে উল্লেখ করেন।

তিনি জানান, আপনাদের অকুণ্ঠ সমর্থনের ওপর ভর করেই তিনি মনোনয়ন সংগ্রহ করেছিলেন এবং দীর্ঘদিনের কষ্ট, বঞ্চনা ও অধিকারহীনতার কথা সংসদে তুলে ধরার প্রত্যাশা ছিল। তবে রাজনীতির বাস্তবতায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে সিলেট–৫ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়েছে এবং জোটের প্রার্থীকে সুযোগ দেওয়া হয়েছে।

জাকির হোসেইন বলেন, “এই সিদ্ধান্ত আমার জন্য কষ্টের হলেও বিএনপির সিদ্ধান্তের বাইরে যাওয়ার প্রশ্ন কখনোই আসে না।” তিনি জানান, বিএনপির রাজনীতির জন্য টানা ১৪ বছর নির্বাসিত জীবন কাটাতে হয়েছে তাকে। বহু প্রলোভন সত্ত্বেও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি বলেও বক্তব্যে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিএনপি তার কাছে শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং বিশ্বাস ও চেতনার নাম। তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করা মানে নিজের রাজনীতিকেই অস্বীকার করা—এমন সিদ্ধান্ত তিনি কখনো নেবেন না।

নির্বাচন থেকে সরে দাঁড়ালেও জকিগঞ্জ–কানাইঘাটবাসীর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আজ আমি প্রার্থী নই, কিন্তু আপনাদের একজন আপন মানুষ হয়েই থাকবো।” উন্নয়ন, সম্মান ও ন্যায়ের রাজনীতির যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, সেই সংগ্রাম অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়—কারণ সবার আগে বাংলাদেশ।”
তিনি জকিগঞ্জ–কানাইঘাটবাসীর দোয়া ও ভালোবাসা কামনা করেন।

উল্লেখ্য, জাকির হোসাইন বর্তমানে সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

২০১৮সালের নির্বাচনে শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের নির্বাচনী কর্যক্রমের সবচেয়ে বেশি তদারকি করছিলেন সাবেক...
21/12/2025

২০১৮সালের নির্বাচনে শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের নির্বাচনী কর্যক্রমের সবচেয়ে বেশি তদারকি করছিলেন সাবেক সদরে জমিয়ত আল্লামা শায়খ জিয়া উদ্দিন দা,বা,

আল্লাহ তায়ালা হুজুরের হায়াতে বারাকাহ দান করুন।

আজকে ১ নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন  ৯ নং ওয়ার্ড এর অন্তর্ভুক্ত কালিজুরি গ্রামে খেজুর গাছের সমর্থনে নির্বাচনী মতবিনিময় ...
16/12/2025

আজকে ১ নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন ৯ নং ওয়ার্ড এর অন্তর্ভুক্ত কালিজুরি গ্রামে খেজুর গাছের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত।

জামায়াতে ইসলামী যে নীতি ও আদর্শের উপর আছে, তার উপর থাকলে সারা দুনিয়াবাসী ঐক্যবদ্ধ হলেও চরমোনাই ওয়ালা ঐক্যবদ্ধ হবে না ই...
03/12/2025

জামায়াতে ইসলামী যে নীতি ও আদর্শের উপর আছে, তার উপর থাকলে সারা দুনিয়াবাসী ঐক্যবদ্ধ হলেও চরমোনাই ওয়ালা ঐক্যবদ্ধ হবে না ইনশাআল্লাহ। বাণীতে-পীর সাহেব চরমোনাই

আর এখন চরমোনাই ওয়ালাদের অবস্থা কি? জাতি জানতে চায়

03/12/2025

# আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, “হে আল্লাহ, আমি তোমার সাহায্য কিভাবে পাবো?”

তখন উত্তর এলো, “তুমি ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো!”

# তারপর আমি জিজ্ঞাসা করলাম” “হে আল্লাহ, আমি অনেক বড় পাপী।

জানেন তখন কী উত্তর এলো? “তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না! নিশ্চয়ই তিনি তোমার সব গুনাহ মাফ করে দেবেন!”

# এরপর আমি জিজ্ঞাসা করলাম, “হে আল্লাহ… হে আল্লাহ, আমি খুব একা

জানেন আল্লাহ তখন কী ইরশাদ করলেন? “নিশ্চয়ই, আমি তোমার ঘাড়ের রগের (শাহরগ) চেয়েও বেশী কাছে আছি!”

# আর শেষে আমি বললাম, “হে আল্লাহ, আমার মনে শান্তি নেই।”

তখন উত্তর এলো, “নিশ্চয়ই, আল্লাহ অন্তরের প্রশান্তি রেখেছেন তাঁর জিকিরের (স্মরণের) মধ্যে!”

- Words of Ahsanul Al Hasib.

সুবহানাল্লাহ... আলহামদুলিল্লাহ।

02/12/2025

জমিয়তের আদর্শ এবং অন্য দলের আদর্শ।
ফ্যাসিবাদের কোন প্রার্থী জমিয়তে নেই।

আসছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকল রাজনৈতিক সংগঠন ব্যস্ত সময় পার করছেন নির্বাচনকে সামনে রেখে। সবাই চেষ্টা করছেন, এবার জাতীয় সংসদ নির্বাচনে ভিন্ন রকমের চমক প্রদর্শন করার জন্য। মাঠে নেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহ ১৪ দল ও জাতীয় পার্টি।
এদের ভোট ব্যাংক নিয়ে কাড়াকাড়ি করছে, বিএমপি, এনসিপি, জামাত শিবির সহ ৮ দলীয় জোট। শুধু ভোটার বা সমর্থক নয়। প্রার্থীদেরকে নিয়েও কাড়াকাড়ি করছেন তারা।

আচ্ছা আমরা একটু দেখে নিতে পারি বিগত নিশি রাতের নির্বাচন, প্রহসনের নির্বাচন, ডামি নির্বাচনে অংশগ্রহণকারী ব্যক্তিরা, কি কোন দল থেকে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।

১, খেলাফত আন্দোলন বাংলাদেশ। ২৪ এর নির্বাচনে ১১ জন প্রার্থী হয়েছিলেন। এবার তারা ৮ দলীয় জোটের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
দলের সাবেক প্রয়াতো আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী অংশগ্রহণ করেছিলেন মুন্সিগঞ্জ ১ আসন থেকে।
নাইবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী ব্রাহ্মণবাড়িয়া ৫ আসন থেকে।( তৎকালীন মহাসচিব) বর্তমান আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ঢাকা ২ আসন থেকে। সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দীন কুমিল্লা থেকে।

২, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)থেকে কারা কারা প্রার্থী হচ্ছেন।
অধ্যাপক ডাঃ রফিক (সাবেক সংসদ সদস্য)প্রার্থী হচ্ছেন সুনামগঞ্জ ১ আসন থেকে । তিনি ২৪ এর নির্বাচনে বিকল্পধারার প্রার্থী হয়ে নির্বাচন করেছেন।

ডাঃ রুস্তম আলী ফরাজী (সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান) তিনি নির্বাচন করবেন পিরোজপুর ৩ আসন থেকে। তিনি আওয়ামী দামি নির্বাচনের এমপি ছিলেন এবং ২৪ এর নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। এবার ইসলামী আন্দোলনের প্রার্থী।

বাগেরহাট ১ আসন থেকে ইসলামী আন্দোলনের প্রার্থী হচ্ছেন মোল্লা মজিবুর রহমান শামীম। সাবেক আওয়ামী লীগের নেতা ও আলোচিত - সমালোচিত এরশাদ সিকদারের পিএস।

যদি কোন প্রার্থীর নাম ছুটে যায় , তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং কমেন্ট বক্সে নাম ও সংসদীয় আসন সহ লিখে দেবেন।

আক্কাস আলী সরকার, কুড়িগ্রাম ৩ থেকে হাতপাখার প্রার্থী। সাবেক এমপি, ডামি নির্বাচনের ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা।

বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান জেলা সাবেক সাধারণ সম্পাদক কাজী মুজীব । এবার চরমোনাই পীরের প্রার্থী হচ্ছেন।

৩, বাংলাদেশ খেলাফত মজলিস। (মাওলানা মামুনুল হক)।

ডামি ও ২৪ এর নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী।

এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী (সাবেক এমপি ও বহিষ্কৃত জমিয়ত নেতা) ২৪ এর নির্বাচনে সুনামগঞ্জ ৩ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এবং তিনি বর্তমানে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সভাপতি।

নেত্রকোনা ১ আসন থেকে, বাংলাদেশ খেলাফত মজলিস এর রিক্সা মার্কা নিয়ে নির্বাচন করবেন গোলাম রব্বানী (সাবেক এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা) । তিনি এক সময় বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির রাজনীতি করেছেন। এখন বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতি করছেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।

ফরিদপুর ৪ আসন থেকে, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হয়ে নির্বাচন করবেন , মিজানুর রহমান মোল্লা।
তিনি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বারবার নির্বাচিত সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। এবং নৌকা মার্কার ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।

৪, বাংলাদেশ জামাত - শি বি র । থেকে যেসব ডামি, মধ্যে রাতের ও ২৪ এর সরকারের সহযোগীদের থেকে কে কে প্রার্থী হচ্ছেন।

হবিগঞ্জ ৪ থেকে সাংবাদিক অলিউল্লাহ নোমানী। তিনি হলেন আওয়ামী হলুদ সাংবাদিক।

কুষ্টিয়া ৪ থেকে আমির হামজা। (যার নাকি ১৪ গুষ্টি আওয়ামী লীগ ছিলেন) তিনিও আওয়ামী লীগের ছিলেন। একথা সে নিজেই বলেছেন।

এডভোকেট শিশির মনির, (সাবেক শিবির সভাপতি)।
৫ই আগস্টের পূর্বে বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ছাত্র সংগঠনের বিভিন্ন জেলবন্দী আসামিদের পক্ষের আইনজীবী ছিলেন। এমনকি শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের আইনজীবী ছিলেন, জামাত- শিবিরের সমর্থিত সুনামগঞ্জ (দুরাই-শাল্লা) নির্বাচিত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শিশির মুনির। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

৫, নতুন সংগঠন বা ছাত্রদের নতুন সংগঠন, খুঁজছে, ক্লিন ইমেজের আওয়ামী লীগের এমপি প্রার্থীদের কে। নাছির পাটোয়ারীকে এনসিপি এই দায়িত্ব দিয়েছ। মিস্টার পাটোয়ারী সারাদেশে চিরুনি অভিযান করে আওয়ামী ক্লিন ইমেজ নেতাদের খুঁজে বেড়াচ্ছেন।

৬, বিএমপির আশ্রয় নিয়েছে, আওয়ামী সুবিধা ভুগি কিছু ব্যবসায়ী। এ থেকে পিছিয়ে নেই এন সি পি। নেই জামাত- শিবির।

কিন্তু জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মধ্যে এই, কোয়ালিটি সম্পন্ন কোন প্রার্থী পাবেন না।

আমি আবারও দুঃখ প্রকাশ করছি। যদি কোন সংসদ সদস্য পদপ্রার্থীর নাম ছুটে যায়, তাহলে কমেন্ট বক্সে তাদের নাম ও সংসদীয় আসনসহ লিখে দিবেন।

কানাইঘাট উপজেলার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে খেজুর গাছের ফেস্টুন লাগানোর কাজ চলমান।ইনশাআল্লাহ খেজুর গাছের বিজয় হবে।
01/12/2025

কানাইঘাট উপজেলার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে খেজুর গাছের ফেস্টুন লাগানোর কাজ চলমান।
ইনশাআল্লাহ খেজুর গাছের বিজয় হবে।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adham media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share