12/08/2026
দিন শেষে অফিস শেষে যখন বাসায় আসি,,
ক্লান্ত শরীরে আব্বাকে খুব মনে পড়ে!
আজকে পই পই করে বুঝি আব্বার কষ্ট গুলো!
মানুষ টা, আমার জন্য, আম্মার জন্য, বোনদের জন্য, এমনকি পরিবারের সকল সদস্যের জন্য কত ভাবেন এবং কত পরিশ্রম করে সংসার আগলে রাখেন,,
হয়তো এই বিষয় টা পরিবারের সদস্যরা বুঝে আবার নাও বুঝতে পারে।
দিন শেষে আব্বা একজন সেক্রিফাইস ক্যারেক্টার।
,,,,,,,,
আমার পরিবর্তনটা আমি সেদিন থেকেই লক্ষ্য করেছি যেদিন আমার কোলে আমার একমাত্র মেয়ে আল্লাহ দেন, ওকে কোলে নেওয়ার পর থেকেই আমার সব কিছুতেই পরিবর্তন।
আরামের জীবন ছেড়েছি, রেগুলার কাপড়চোপড় কেনা ছেড়েছি, কমফোর্ট জোন ছেড়েছি,,
এক কথায় সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি শুধু মাত্র আমার কন্যার জন্য।
এপর্যন্ত আমি যতগুলো জব ছেড়েছি প্রতিটা জবই আমার ইগোর কারণে ছেড়েছি,, কিন্তুু আজকাল ইগো বলতে কিছুই নেই।
হয়তো আব্বাও এমন করতো,, আব্বাও আমাদের জন্য সব ছেড়েছে,, বেচেরা বাপ আমার,,,,
সন্ধ্যা বাপটাকে ফোন করি,, ফোন দিয়েই বললাম -- আব্বা❤️ ফোনের ঐ পাশ থেকে ধ্বনি এলো ও আব্বা কেমন আছ তুমি,,,, আমি বললাম ভালোই আছি তুমি কেমন আছ?? বললো ভালোই আছি,,,, জিজ্ঞেস করলাম কি করো?? বললো শুয়ে পড়ছি,,,, আমিও বুঝতে পারলাম বাপটা তেমন ভালো নেই শরীর হয়তো খারাপ যাচ্ছে,, কারণ এই মানুষ টা সন্ধ্যার সময় শুয়ে থাকা লোক নয়!!!!
যদিও আমি চাকরি করি,, এখনো আমার নিজের খরচের বৃহৎ অংশ আব্বাই বহন করে!
জানি না এখনো কেন বহন করে।
আমিও আসলে আব্বার কাছ থেকে টাকা নিতে একটু আনন্দ পাই!!
বাসায় থেকে চলে আসতে নিলে মাঝে মধ্যে বলি খুচরা টাকা নাই, টাকা দাও অথবা আম্মাকে বলি,,, আসলে এটাকে দোয়া হিসাবে আমি গ্রহণ করি।
যাদের বাপ, মা নাই তারা হয় তো এই আনন্দটা অনুভব করতে পারেনা।
তবে আমার ইচ্ছে আমার বাপ, মা কে একটু রেষ্ট দেওয়ার,,
আসলে আমার বউকেও বলা আছে একটু তারা যেন রেষ্ট পায়!!!
কিন্তুু আসলে কতটা পায় সেটা আল্লাহ জানে।
কোন পুরুষই আজ-অব্দি তার পরিবারকে বুঝাতে সক্ষম হয়নি, যে এই পুরুষটা কতটা খাটুনি খাটে সংসারের জন্য।
মাঝে মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করি আমার বাবা যেন দেড়শ বছর বাঁচে,,,,,,,,
আমার বাবা যেন দেড়শ বছর বাঁচে।