Travel Commando

Travel Commando There is a whole world
Outside waiting for me.
▶️YouTube+Instagram+Tiktok🔴☞ Travel Commando
❤️🇧🇩❤️
(1)

02/09/2026

মদিনার এই বাগানে নবী কারিম সাঃ বিশ্রাম করেছিলেন 🕋🇸🇦

01/09/2026

মক্কার রাস্তায় নারীদের নাইট মার্কেট 🇸🇦

31/08/2026

বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে তৈরি হচ্ছে বিশ্বের ২য় সর্বোচ্চ মিনার 🕌

30/08/2026

পাকিস্তানের করাচির বাঙালিদের মুখেই শুনুন তাঁরা কেমন আছেন ??

30/08/2026

টাঙ্গাইল ঘুরে দেখালাম পায়ে হেঁটে হজ্জ করা আলিফ মাহমুদ ভাইকে

29/08/2026

উহুদের যুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ সাঃ আহত হয়ে উহুদ পাহাড়ের এই জায়গায় আশ্রয় নিয়েছিলেন🕋🇸🇦

আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ॥আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানি ও রহমতে জীবনের অন্যতম কাঙ্ক্ষিত অনুভূতিটুকু হৃদয়...
29/08/2026

আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ॥

আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানি ও রহমতে জীবনের অন্যতম কাঙ্ক্ষিত অনুভূতিটুকু হৃদয়ে ধারণ করার তৌফিক হলো। প্রিয় মদিনা মুনাওয়ারায় সবুজ গম্বুজের ছায়াতলে দাঁড়িয়ে, বিশ্বনবী, দুজাহানের সরদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর রওজা মোবারকের সামনে উপস্থিত হয়ে সালাম পেশ করার সৌভাগ্য লাভ করেছি।

"আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ..."

যে দরবারে ফেরেশতাগণও অত্যন্ত আদবের সাথে সালাম পেশ করেন, সেখানে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে সালাম জানাতে পারা জীবনের শ্রেষ্ঠ এক প্রাপ্তি। হৃদয়ের সমস্ত ভালোবাসা, আকুতি আর ব্যাকুলতা উজাড় করে দিয়ে নিজের ও পুরো উম্মতের জন্য দোয়া করার এই মুহূর্তটি ভাষায় প্রকাশ করার মতো নয়।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রওজা জিয়ারত ও সালাম কবুল করুন। আর পৃথিবীর প্রতিটি তাওহীদবাদী মুসলিম ভাই-বোনকে অন্তত একবারের জন্যও প্রিয় নবীর রওজা শরীফে উপস্থিত হয়ে সালাম পেশ করার তৌফিক দান করুন।
-আমিন।

28/08/2026

বাংলাদেশ থেকে আসছি শুনে রেস্টুরেন্ট মালিক
সব ফেমাস খাবার নিয়ে পাশে বসে খাওয়ালেন !

28/08/2026

ছবির চেয়েও সুন্দর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের নিনবিন 🇻🇳

🍬 টাঙ্গাইল সুইট ফেস্ট ২০২৬ 💥ঐতিহ্যের স্বাদে, টাঙ্গাইলের গর্বে!টাঙ্গাইল শুধু একটি জেলার নাম নয়—এটি ঐতিহ্যের নাম, সমৃদ্ধ স...
28/08/2026

🍬 টাঙ্গাইল সুইট ফেস্ট ২০২৬ 💥
ঐতিহ্যের স্বাদে, টাঙ্গাইলের গর্বে!

টাঙ্গাইল শুধু একটি জেলার নাম নয়—এটি ঐতিহ্যের নাম, সমৃদ্ধ সংস্কৃতির নাম, আর মিষ্টি এক অনুভূতির নাম। ❤️

প্রাণচাঞ্চল্যে ভরপুর, স্নিগ্ধ সবুজে ঘেরা টাঙ্গাইলের পর্যটন সম্ভাবনা অফুরন্ত। সেই সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিতে #জেলা_প্রশাসন_টাঙ্গাইল-এর উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে “টাঙ্গাইল সুইট ফেস্ট ২০২৬”। 🎉

📅 তারিখ: ৪–৬ সেপ্টেম্বর ২০২৬
📍 স্থান: টাঙ্গাইল পৌর উদ্যান

প্রজন্মের পর প্রজন্ম ধরে মিষ্টি তৈরির ঐতিহ্য বহন করে আসা অরিজিনাল মিষ্টি কারিগরদের হাতের জাদুতে তৈরি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী নানা ধরনের মিষ্টির বিশাল আয়োজন থাকছে এই উৎসবে। 🍮🍯

শুধু মিষ্টি নয়—উৎসবে থাকছে শিল্পীদের স্বপ্ন ও কারিগরদের নিপুণতায় তৈরি ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়িরও বিশাল আয়োজন। 🥻✨

🎯 এই উৎসবের ৩টি মূল লক্ষ্য—
১️⃣ ব্র্যান্ড টাঙ্গাইল:
টাঙ্গাইলের শতবর্ষী মিষ্টি শিল্পকে দেশ-বিদেশে তুলে ধরা।
২️⃣ তরুণ উদ্যোক্তা তৈরি:
ঐতিহ্যকে ধারণ করে নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য একটি সম্ভাবনাময় প্ল্যাটফর্ম তৈরি করা।
৩️⃣ স্থানীয় অর্থনীতির উন্নয়ন:
স্থানীয় পণ্যের প্রসার ও বাজার সম্প্রসারণের মাধ্যমে টাঙ্গাইলের স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা।

🇧🇩 টাঙ্গাইলের ঐতিহ্য শুধু টাঙ্গাইলের নয়—এটি পুরো বাংলাদেশের গর্ব।
টাঙ্গাইলের জিআই পণ্য, মিষ্টি ও তাঁতশিল্পের ঐতিহ্যকে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার এই মহৎ আয়োজনে আসুন আমরা সবাই একসাথে হই।

🍬 মিষ্টির স্বাদে ঐতিহ্যকে জানুন
🥻 টাঙ্গাইল শাড়ির সৌন্দর্যকে দেখুন
🌿 টাঙ্গাইলের পর্যটনকে আবিষ্কার করুন
🇧🇩 আর স্থানীয় পণ্যকে ভালোবেসে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করুন।

📣 ৪–৬ সেপ্টেম্বর, টাঙ্গাইল পৌর উদ্যানে দেখা হচ্ছে!
আপনিও আসুন, পরিবার-পরিজন ও প্রিয়জনদের নিয়ে উপভোগ করুন টাঙ্গাইল সুইট ফেস্ট ২০২৬। ❤️

আর পোস্টটি শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন—আপনিও হয়ে উঠুন টাঙ্গাইলের ঐতিহ্যকে তুলে ধরার এই আয়োজনের একজন অংশীদার।
#টাঙ্গাইল #টাঙ্গাইলসুইটফেস্ট #টাঙ্গাইলেরমিষ্টি #টাঙ্গাইলশাড়ি

Address

Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when Travel Commando posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Commando:

Shortcuts

Share