News T24

News T24 সর্বশেষ সংবাদ প্রবাহ নিশ্চিত করতে আমরা অগ্রগামী...

12/08/2026

SSC'র ভালো ফলাফলে পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের উল্লাস

সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় টাঙ্গাইলে ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।জেল...
11/08/2026

সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় টাঙ্গাইলে ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং সেবাপ্রত্যাশী মানুষের জন্য কার্যকর রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ আগষ্ট মঙ্গলবার ১০.৩০ মিনিটে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর কনফারেন্স রুমে এসভা অনুষ্ঠিত হয়।।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর উদ্যোগে আয়োজিত এ সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, আইন সহায়তা প্রদানকারী সংস্থা, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সেলিম মিঞা। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট খন্দকার আমিনা রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক ভীক্টর ব্যানার্জি, মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা শেলী, সেতু টাঙ্গাইলের কর্মকর্তা পঙ্কজ সরকার পিনু, মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি' টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল), নাগরিক অধিকার সুরক্ষা কমিটি টাঙ্গাইলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য, এনজিও ফোরামের আঞ্চলিক কর্মকর্তা শামীম আল মামুন, আইনজীবী ফারজানা ইয়াসমিন, ব্রাকের প্রতিনিধি শাহিনা আক্তার, জেলা ওসিসি কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি 'সহ সরকারি ও বেসরকারি সংস্থার অন্যান্য অংশগ্রহণকারীগণ।

সভায় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সেবাপ্রার্থী যেন একটি প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় সেবা না পেলে সহজেই অন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যেতে পারেন, সে জন্য একটি সুসংগঠিত ও কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। বক্তারা আরও বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান নিজ নিজ অবস্থান থেকে সেবা প্রদান করলেও অনেক ক্ষেত্রে সেবাপ্রত্যাশীরা সঠিক প্রতিষ্ঠান বা সেবার বিষয়ে তথ্যের অভাবে কাঙ্ক্ষিত সহায়তা থেকে বঞ্চিত হন। এ সমস্যা দূর করতে পারস্পরিক যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং দায়িত্বশীল রেফারেল ব্যবস্থার বিকল্প নেই।

নেটওয়ার্কিং সভায় অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় সভা আয়োজন, সেবার তথ্য বিনিময় এবং প্রয়োজন অনুযায়ী সেবাগ্রহীতাদের যথাযথ প্রতিষ্ঠানে রেফার করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার ও প্রয়োজনীয় সেবা পাওয়ার পথ সহজ হবে।

এ সভায় ব্লাস্টের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।।।

টাঙ্গাইলে SSC 'র ফলাফলে শীর্ষে মির্জাপুর ক্যাডেট কলেজ || শতভাগ পাশ ও ৫১ মধ্যে ৫০ জনের জিপিএ ৫২০২৬ সালের এসএসসি পরীক্ষায়...
11/08/2026

টাঙ্গাইলে SSC 'র ফলাফলে শীর্ষে মির্জাপুর ক্যাডেট কলেজ || শতভাগ পাশ ও ৫১ মধ্যে ৫০ জনের জিপিএ ৫

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৬০তম ব্যাচের মোট ৫১ জন ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৫০ জন ক্যাডেট জিপিএ-৫ অর্জনের মাধ্যমে সাফল্যকে শতভাগের কাছাকাছি নিয়ে গেছে।

এবার -লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ" Tangail এই স্লোগানে অগ্রণী ব্যাংক পিএলসি এর আয়োজনে শুরু রোড শো      ...
10/08/2026

এবার -লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ" Tangail এই স্লোগানে অগ্রণী ব্যাংক পিএলসি এর আয়োজনে শুরু রোড শো

07/08/2026

শহরের রাস্তা ও ফু'টপাত কিভাবে দ/'খ'ল'মুক্ত হচ্ছে?

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ছেলের খতনা উপলক্ষে টাঙ্গাইলে ব্যতিক্রমী আয়োজন করেন। প্রায় ৩ হাজ...
07/08/2026

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ছেলের খতনা উপলক্ষে টাঙ্গাইলে ব্যতিক্রমী আয়োজন করেন। প্রায় ৩ হাজার এতিম শিশু ও মাদরাসা শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন। এসময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে বসে দুপুরের খাবারও গ্রহণ করেন।।

টাঙ্গাইল জেলার নিহত হওয়া বাস-মিনিবাস মালিকদের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা প্রদান করা হয়েছে।। শুক্রবার ৭ আগস্ট দুপু...
07/08/2026

টাঙ্গাইল জেলার নিহত হওয়া বাস-মিনিবাস মালিকদের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা প্রদান করা হয়েছে।।

শুক্রবার ৭ আগস্ট দুপুরে টাঙ্গাইল জেলা বাস টার্মিনাল ভবনে ১৪ জন নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান ও উপহার প্রদান করে জেলা বাস-মিনি বাস মালিক সমিতি।।

টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির আহবায়ক শফিকুর রহমান খান শফিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, সৈয়দ জাদিদুল হক জাদিদ, সদস্য সচিব নিলুফা ইয়াসমিন খান, সাবেক প্যানেল মেয়র মোমিনুল হক খান নিক্সন, বাসকোস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিনুল হক লাভলু, ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শামসুল আলম, বাস-মিনি বাস মালিক সমিতির নেতৃবৃন্দ 'সহ বাস মালিকগণ।

এ সময় প্রয়াত বাস-মিনি বাস মালিকদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বাস-মিনি বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি) টাঙ্গাইলের দৃষ্টিনন্দন ডি...
31/07/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি) টাঙ্গাইলের দৃষ্টিনন্দন ডিসি লেক এর কচুরিপানা পরিস্কার কর্মসূচির উদ্বোধন করেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বাসাইল থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপারকে বাসাইল থানা প্রাঙ্...
29/07/2026

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বাসাইল থানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপারকে বাসাইল থানা প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অ/'প'রাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য উপস্থিত পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন।

তিনি থানায় কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন স'মস্যা, প্রয়োজনীয় চাহিদা ও সার্বিক বিষয়াদি মনোযোগ সহকারে শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার থানার মালখানা, হাজতখানা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মা/'মলা সংক্রান্ত কার্যক্রম, তদন্তের অগ্রগতি, সেবার মান ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় সহকারী পুলিশ সুপার (সখিপুর সার্কেল) এ. কে. এম মামুনুর রশীদ, অফিসার ইনচার্জ (বাসাইল থানা), সহ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

26/07/2026

এ দায় কার? দেখার যেন কেউ নেই? শি'শু কি'শো'র'দের খেলাধুলার মাঠ!

Address

Tangail Sadar, Dhaka
Tangail
1900

Telephone

+8801712465070

Website

Alerts

Be the first to know and let us send you an email when News T24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News T24:

Shortcuts

Share