02/03/2022
আসসালামু আলাইকুম 🖤🥀
আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত আছি বেশ কয়েকদিন হলো। বেশ ভালোর দিকে যাচ্ছি। সে অভিজ্ঞতা থেকেই কিছু বলাঃ-
আসুন আজ আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু আলোচনা করি। আশা করি সবাই অনেক বেশি উপকৃত হবেন ইনশা আলাহ।
🔵ফ্রিল্যান্সিং কি?
:-ফ্রিল্যান্সিং হলো যেই কাজের বিষয়ে বিশেষ অভিজ্ঞতা বা দক্ষতা (skills) আপনার আছে, তার সাথে জড়িত কাজ অন্যদের জন্য করা এবং তার বিনিময়ে টাকা নেয়া।সহজভাবে বলতে গেলে ফ্রিল্যান্সিং হচ্ছে ইন্টারনেটে কোনো কন্ট্রাক্ট এর মাধ্যমে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অন্যের কাজ সঠিকভাবে করে দেওয়া। ফ্রিল্যান্সিং কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে বোঝায়। যারা এধরনের কাজ করেন তাদের বলা হয় Freelancer বলে। এক কথায় ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে মুক্তপেশা।
🟢ফ্রিল্যান্সিং কেন করবেন?
:-এতক্ষনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ফ্রিল্যান্সিং কি! তাহলে এবার জেনে নেওয়া যাক,কেন ফ্রিল্যান্সিং করবেন?তাই না? আপনার যদি স্বাধীনতা পছন্দ হয়, নিজ বাসায় বা যেকোন স্থান থেকে কাজ করতে ভালো লাগে তাহলে ফ্রিল্যান্সিং করতে পারেন। এখানে আপনাকে কেউ কখনো জোর করবে না কাজের জন্য। তাছাড়া চাকরি বা অন্যান্য পেশার পাশাপাশি পার্ট-টাইম কাজ যদি আপনি খুঁজেন তাহলে ২০২১ সালে এসে ফ্রিল্যান্সিং এর চেয়ে ভালো অপশন আপনি আর পাবেন না।
🟠ফ্রিল্যান্সিং কাদের জন্য?
:-সোজা কথায় যদি বলি তাহলে ফ্রিল্যান্সিং সবার জন্য। এই কাজের জন্য আপনার কোনো সার্টিফিকেট বা বয়স লাগবে না। মনে আগ্রহ থাকলে আপনি অব্যশই ফ্রিল্যান্সিং করতে পারবেন।
দিন দিন ফ্রিল্যান্সিং এর চাহিদা বাড়তেছে।
আপনার যদি আগ্রহ এবং ধ্যান জ্ঞান এটা নিয়ে থাকে তবে অব্যশই আপনি আপনার ক্যারিয়ারকে এই সেক্টরে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন।
ফ্রিল্যান্সিং এর সুবিধা কি?
🔰পূর্ন স্বাধীনতা।
🔰ভালো ইনকাম এর নিশ্চয়তা।
🔰নিজের পারিশ্রমিক নিজেই নির্ধারণ করা।
🔰ইচ্ছে মত ছুটি কাটানো।
🔰পছন্দ মত কাজ করা।
🔰দেশ বিদেশর নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্ব হওয়া। তাদের
কালচার এবং চিন্তা-চেতনা সম্পর্কে জানার সুযোগ ইত্যাদি।
আপনি যাই করুন না কেন পড়াশোনা ঠিক রেখে তারপর কাজ করুন।Better অপশন আর একটিও নেই। তাই আমরা সময় নষ্ট না করে এই মহামূল্যবান সময়কে কাজে লাগিয়ে নিজেকে সাফল্যের দার প্রান্তে নিয়ে যেতে হবে। আর এটাই হবে মানের কাজ।তাই আর দেরি না করে এখনই ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং শিখুন।🥰🎉