Soha Media

Soha Media দয়া করে আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করেন

28/07/2026

এবার চারজন বহনকারী বেপরোয়া গতির মোটরসাইকেল এক কৃষকের প্রাণ কেড়ে নিয়েছে। আজকের ঘটনা। বিস্তারিত ভিডিও

24/07/2026

চতলবাইদ ওয়াজেদ মার্কেটে ৪০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে এলাকাবাসী।

টাঙ্গাইলের সখিপুর উপজেলার চতলবাইদ ওয়াজেদ মার্কেট এলাকায় রাত ৮টার দিকে ৪০ পিস ইয়াবাসহ হোসাইন নামে এক ব্যক্তিসহ চারজনকে আটক করেছে এলাকাবাসী বলে জানা গেছে। আটক হোসাইন ওই এলাকার করিম মিয়ার ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, হোসাইনের কর্মকাণ্ডে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। পরে আটক চারজনকে সখিপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

সখিপুরে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নারী গ্রেপ্তারটাঙ্গাইলের সখিপুরে একাধিক মামলায় সাজাপ্রাপ্...
14/07/2026

সখিপুরে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নারী গ্রেপ্তার

টাঙ্গাইলের সখিপুরে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার নলুয়া এলাকা থেকে র‍্যাব-১৪, টাঙ্গাইলের সহযোগিতায় সখিপুর থানা পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম নুসরাত জাহান নুপুর। তিনি সখিপুর উপজেলার বাসিন্দা আবুল কালামের স্ত্রী এবং বরিশাল জেলার কোতোয়ালি থানার শাহ আলম মল্লিকের মেয়ে।
সখিপুর থানা সূত্রে জানা যায়, নুসরাত জাহান নুপুর পাঁচটি মামলায় সাজাপ্রাপ্ত এবং একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশের একটি সূত্র জানায়, নুপুরের বিরুদ্ধে ৬১২/২৪, ১০৩৬/২৪, ৩২৪/২৪, ৮৯১/২৪, ৬৯০/২৪, ১৪৫/২৩ (দা), ৯৩৭/২৪, ৮১৬/২৪, ৭৭০/২৪, ৭৬৯/২৪, ২৮৪/২৪, ১০৮/২৪ ও ৪২/২৪ নম্বর মামলাসহ মোট ২০টিরও অধিক মামলা রয়েছে।

এছাড়া ৩২৪/২৪ ও ৪২/২৪ নম্বর মামলাসহ মোট পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন এবং একটি সিআর মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সংগ্রহ : সাংবাদিক জুলহাস গায়েন

07/07/2026

দিল্লি না ঢাকা জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় সখীপুরে নাহিদ ইসলাম সারজিস আলম

03/07/2026

মাদক বিরোধী আলোচনা সভা।
আয়োজনে বড়মৌশা তরুণ সেনা যুব সংঘ।
বক্তব্য রাখছেন দারিয়াপুর ইউনিয়নের সুযোগ্য ২বারের চেয়ারম্যান আনসার আলী আসিফ

03/07/2026

মাদক বিরোধী আলোচনা সভা।
আয়োজনে বড়মৌশা তরুণ সেনা যুব সংঘ।
বক্তব্য রাখছেন সালমান কবির

03/07/2026
01/07/2026

সখীপুরে নিখোঁজের ২ দিন পর হাসপাতাল গেইটের পাশে নিজ বাড়ির পাসের ডোবা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
মৃত ব্যক্তির নাম পারভীন বেগম (৪৫).

০১.০৭.২০২৬

সখীপুরে ডাবাইল বিলে অভিযান, ৬০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস।
29/06/2026

সখীপুরে ডাবাইল বিলে অভিযান, ৬০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস।

28/06/2026

শোলা প্রতিমা গ্রামে সেই হাবিবার ও রিমার নতুন সম্পর্ক ভরিয়ে দিলেন মেয়ের বাবা

Address

Tangail
1950

Alerts

Be the first to know and let us send you an email when Soha Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category