17/08/2023
❤️হঠাৎ প্রেম❤️
অন্ধকারে প্রাণপনে দৌড়ে ছুটে চলেছি,কোন কিছুই দেখা যাচ্ছে না সামনে,উফফ কি যে অসহ্য, ঝড় বৃষ্টির কারণে রাস্তায় অনেক পানি, কখন যে পা পিছল খেয়ে পড়ি আল্লাই জানে,তারপরেও আমাকে পালাতে হবে, যেমন করেই হোক আজ রাতেই এই এলাকা ছেড়ে পালাতেই হবে।
সামনে একটা গাড়ির আলো দেখতে পাচ্ছি,যেমন করে হোক আমাকে ওই পর্যন্ত পৌঁছাতে হবে, তারপর তার থেকে হেল্প নিয়ে পালাবো আমি, এসব ভাবতে ভাবতে দৌড়ে যেতে গিয়েই গাড়ির সামনে গিয়েই পড়লাম।
আল্লাহ গো মইরা গেলাম আমি, আমার কোমর, রাস্তায় এতো ইট পাথর কে রাখে ভাই বেয়াদব লোকজন।
ইট পাথর রাস্তায় থাকবে না তো আপনার বেডরুমে থাকবে ননসেন্স।
কোন এক পুরুষের কন্ঠে বলা এই কথাগুলো আমার রাগটা আরো বাড়িয়ে দিল।
কেরে তুই কুমিরের নানা, বজ্জাত বেডা বলেই সামনে তাকালাম, আচ্ছা আলো দেখতে পেলাম একজন যুবক আমার দিকে তাকিয়ে আছে।
আমি কোনরকম উঠে দাঁড়ালাম, ও আমার পরিচয় টা তো এখনো দেওয়া হয়নি আমি মিষ্টি পুরো নাম মিষ্টি ইসলাম, বাবা ভালোবেসে মায়াবী ডাকে, আম্মু আব্বুর একমাত্র মেয়ে আমি, "ল"ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আমি।
আমি কেন পালাচ্ছিলাম এটাই ভাবছেন তো, সেটা একটু পরেই বলবো, আসেন আগে ওই বজ্জাত বেডা রে শিক্ষা দেই।😁
এই যে মিস্টার হু আর ইউ, আমাকে এগুলো বলার আপনি কে, দেখছেন না একটা নিরীহ মেয়ে রাস্তায় পড়ে গেছে, তাও এই রাতের অন্ধকারে, আপনি নায়কের মত আমাকে না বাচাইতে এসে, ভিলেনের মতো ব্যবহার করছেন 😒
ও হ্যালো মিস আমি আপনার নায়ক না যে আপনাকে বাঁচাতে আসবো, নিজেই একটা বিপদে পড়ে আছি, আর উনি এসেছে উনার নায়ক বানাতে আমাকে ডিসকাস্টিং।
অজ্ঞাত পুরুষের মুখ থেকে এমন কথা শুনে আমার মেজাজ আরো খারাপ হয়ে গেল, অন্য সময় হলে দেখিয়ে দিতাম আমি কি, কিন্তু না এখন এমন করা যাবে না তার কাছ থেকে আমাকে হেল্প নিতে হবে, সো কুল মিষ্টি কুল।
এত রাতে এত বড় একটা মেয়ে পালাচ্ছেন কেন, কি বিয়ের আসর ছেড়ে পালাচ্ছেন নাকি, দেখে তো মনে হচ্ছে না বিয়ের আসর ছেড়ে পালিয়েছেন, আর আপনার মত একটা ক্রেজি মেয়েকে বিয়েও বা করবে কে।
কথাগুলো শুনে নিজেকে শান্ত রেখেছি, নরম কন্ঠে বলে উঠলাম, আপনি কি বিপদে পড়েছেন সেটা আগে বলুন,,
শুনে কি করবেন হেল্প করতে পারবেন নাকি আমাকে।
করলেও করতে পারি এমন কোন কাজ নেই যেটা মিষ্টি পারে না।
ও রিয়েলি তো মিস সুগার আমার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, আপনি