Jagrato News TIME

Jagrato News TIME সত্যের সন্ধানে সারাক্ষন

30/05/2025

ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি টাংগাইল সদর গড়ার লক্ষে) মরহম আব্দুর রহমান (সাবেক মন্ত্রী এর দৌহিত্র ও সাবেক এমপি এডভোকেট মরহুমা খালেদা পান্না এর সুযোগ্য সন্তান ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো টাঙ্গাইল সদর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশীর একান্ত সাক্ষাৎকার

18/03/2025

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে,টাঙ্গাইলে সিএনজি অটোরিক্সা ও অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন বেবীস্ট্যান্ড শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক,আনিছুর রহমান আনিছ এর নেতৃত্বে প্রত্যেকদিন শ্রমিক অফিসে বিভিন্ন শ্রেণী পেশার রোজাদার ব্যক্তিদের জন্য ইফতারের আয়োজন করে থাকেন।আজকের ইফতারে উপস্থিত ছিলেন যুবদল নেতা মাজেদুর রহমান,,,,
সহ শ্রমিক দলের স্থানীয় নেতা কর্মীরা।

20/07/2023

টাঙ্গাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে কুপিয়ে জখম।

টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কুকুরিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ্যানচালক খলিলকে(৬২) কুপিয়ে জখম করা হয়েছে।গত বুধবার (১৯ জুলাই) বিকাল ৪ ঘটিকায় তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিবেশী জিন্নতের সাথে খলিলের ভাতিজির সাথে দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার আগের দিন খলিল জিন্নতকে উক্ত জমি যাতে সুন্দর ভাবে সকলে বসে মিমাংসা হয় তার জন্য প্রস্তাব দেন।পরের দিন এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে জিন্নত ও তার ছেলে লাভলু (বর্তমানে পুলিশে কর্মরত)ছুটিতে আছে। ভ্যানচালক নিরীহ খলিলকে মারার হুকুম দেন।তখন লতিফ, আশিক,রিশাদ,রাসেল ও মোশারফ মিলে চাপাতি দিয়ে মাথায় কোপ দেন ও লাঠি,রড দিয়ে শরিরের বিভিন্ন জায়গায় জখম করে। পরে খলিলের চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে এসে তাকে উদ্ধার করে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে-হামলাকারীরা সকলেই একই গ্রামের বাসিন্দা,এমন পাশবিক নির্যাতনের ঘটনায় এলাকায় চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক হওয়ার শর্তে এক ব্যক্তি বলেন, অনেকদিন হলো দু পক্ষের মধ্যেই ঝামেলা চলছিল, তাই এমন ঘটনার সৃষ্টি হয়েছে তবে আগামীতে এর চাইতে ও বড় ধরনের সংঘাত সংঘটিত হওয়ার শঙ্কা প্রকাশ করেন তিনি।

16/05/2023

আগামী সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে পর্যটক নগরী কক্সবাজার লাইনে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন।জানালেন, রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন। উচ্ছ্বসিত কক্সবাজার সহ সারাদেশ,,,,,

14/09/2022

জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন ফজলুর রহমান খান ফারুক

নিউজ ডেক্সঃআসন্ন টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

বুধবার(১৪সেপ্টেম্বর ) দুপুরে জেলা রিটার্টিং কর্মকর্তা ও টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির নিকট মনোনয়ন পত্র জমা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু ও আনিছুর রহমান আনিছ, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা ও জামিলুর রহমান মিরন প্রমুখ।

এ দিকে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর)আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফজলুর রহমান খান ফারুককে সমর্থন জানিয়ে জেলা পরিষদের নির্বাচন থেকে সরে দাঁড়ান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু।

নির্বাচন প্রসঙ্গে ফজলুর রহমান খান ফারুক বলেন, মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে জেলা পরিষদে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়ায় বঙ্গবন্ধুর কন্যার প্রতি তিনি কৃতজ্ঞ। এতে জেলা আওয়ামী লীগকে আগের চেয়ে আরও বেশি শক্তিশালী ও সুসংগঠিত করতে পারবেন তিনি। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

প্রকাশ,ফজলুর রহমান খান ফারুক ২০১১ সালের ২০ ডিসেম্বর থেকে টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন।
গত ২৭ এপ্রিল থেকে তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
১০ সেপ্টেম্বর (শনিবার) তিনি পুনরায় নৌকার প্রার্থী হিসেবে টাঙ্গাইল জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান।

টাঙ্গাইলের সখীপুরে অধ্যক্ষ জামাল হত্যা মামলায় দুই জনের মৃত্যুদন্ডনিউজ ডেক্সঃটাঙ্গাইলে সখীপুরে  অধ্যক্ষ জামাল হোসেন ঠান্ড...
14/09/2022

টাঙ্গাইলের সখীপুরে অধ্যক্ষ জামাল হত্যা মামলায় দুই জনের মৃত্যুদন্ড

নিউজ ডেক্সঃটাঙ্গাইলে সখীপুরে অধ্যক্ষ জামাল হোসেন ঠান্ডু হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া উক্ত মামলা থেকে খালাস দেয়া হয়েছে তিনজনকে।

টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক
বেগম শাহানা হক সিদ্দিকা (১৪ সেপ্টেম্বর) বুধবার বেলা ১১টার দিকে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোহাম্মদ মহসিন সিকদার গণমাধ্যমকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডিতরা হলেন সখীপুরের ফুলবাগ গোবরচাকা গ্রামের মিনহাজুর রহমান মিন্টু
ও আব্দুল মালেক শুকুর। খালাসপ্রাপ্তরা হলেন শমশের আলী, মোহাম্মদ মাসুদ ও মোহাম্মদ নান্নু মিয়া।

পিপি মোহাম্মদ মহসিন সিকদার বলেন,২০১১ সালের ২০ অক্টোবর দুপুরের দিকে অধ্যক্ষ
জামাল হোসেন ঠান্ডু সখীপুরের পলাশতলী মহাবিদ্যালয় থেকে বাড়িতে ফিরছিলেন।ফেরার পথে বৈল্লারপুর এলাকায় এলে পূর্ব শত্রুতার জের ধরে
মিনহাজুর রহমান মিন্টুর নেতৃত্বে,পথরোধ করে জামাল হোসেন ঠান্ডুকে এ্যালোপাথারি কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দিনই নিহতের স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে সখীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

‘২০১২ সালের ২৬ ডিসেম্বর পুলিশ তদন্ত করে পাঁচজনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে প্রায় ১১ বছর পর(১৪ সেপ্টেম্বর) বুধবার বেলা ১১টার দিকে মামলায় হত্যার সঙ্গে সরাসরি জড়িত অভিযোগ প্রমানিত হওয়ায় দুজনকে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়।অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় উক্ত মামলা থেকে তিনজনকে খালাস দেয়া হয়েছে ।একই সঙ্গে দণ্ডিতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

মামলার রায় ঘোষণার সময় মিনহাজুর রহমান মিন্টু আদালতে উপস্থিত ছিলেন এবং আব্দুল মালেক শুকুর পলাতক রয়েছেন।

টাঙ্গাইলে অপহরণকারী চক্রের সাত সদস্য আটক,অপহৃত উদ্ধারটাঙ্গাইল সদরের বাজিতপুর  থেকে সোমবার(৫ সেপ্টেম্বর) ভোরে অপহরণকারী চ...
07/09/2022

টাঙ্গাইলে অপহরণকারী চক্রের সাত সদস্য আটক,অপহৃত উদ্ধার

টাঙ্গাইল সদরের বাজিতপুর থেকে সোমবার(৫ সেপ্টেম্বর) ভোরে অপহরণকারী চক্রের সক্রিয় সাত জন সদস্যকে আটক ও অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব।র‌্যাব ১২ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
আটককৃতরা হচ্ছেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ গ্রামের আ. মান্নানের ছেলে জামিল হোসেন সাগর(২৪)(তিনি শহরের থানাপাড়ার জনৈক শাজাহানের বাসার ভাড়াটিয়া), টাঙ্গাইল শহরের আদি টাঙ্গাইলের হাবিবুর রহমানের ছেলে শাকিল আহাম্মেদ হৃদয়(২৭), আলমগীর হোসেনের ছেলে মো. লাবিব খান(১৮),

ফজলুল হকের ছেলে রাকিবুল ইসলাম(২২), টাঙ্গাইল সদর উপজেলার গড়াইল গ্রামের আবু তাহেরের ছেলে হৃদয় আহাম্মেদ(২২), টাঙ্গাইলের সখীপুর পৌরসভার এবাদত হোসেনের ছেলে বাধন(১৯) এবং একই এলাকার মোস্তফা কামালের ছেলে রাব্বি খান(১৮)।

র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি দল টাঙ্গাইল শহরের বাজিতপুর হাটখোলার বিকাশের দোকানের পাশে অভিযান চালায়। অভিযানে অপহরণকারী চক্রের তির সদস্যকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার সাহাপাড়ায় একটি অটোরাইস মিলের বাউন্ডারীর ভেতর থেকে আরও চার অপহরণকারীকে আটক করে। এ সময় একটি গামছা দিয়ে চোখ ও রশি দিয়ে হাত বাঁধা অবস্থায় থাকা অপহৃত রাজমিস্ত্রি শ্রমিক মো. আব্দুর রহিমকে(৪০) উদ্ধার করেন। র‌্যাব আপহরণকারীদের কাছ থেকে ধারালো ছুরি, রশি, গামছা ও নগদ ১১ হাজার ৩০ টাকা জব্দ করে।

র‌্যাব-১২ আরও জানায়, মো. আব্দুর রহিম পেশায় রাজমিস্ত্রি। তিনি কাজের সন্ধানে টাঙ্গাইল শহরের বাসটার্মিনালে এলে তাকে অপহরণ করা হয়। পরে তার বাড়ি থেকে এক লাখ ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে এনে দেওয়ার জন্য অপহরণকারীরা তাকে মারপিট করে। বিকাশে টাকা আনার বিষয়টি আব্দুর রহিম তার ছোট ভাই আব্দুর রাজ্জাককে মোবাইল ফোনে জানায়।

আব্দুর রাজ্জাক তার ভাইয়ের অপহরণের বিষয়টি র‌্যাবের টাঙ্গাইল কার্যালয়ে জানায়। র‌্যাবের দলটি অপহরণকারীদের অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা নজরদারী ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে। এদিকে অপহরণকারীরা বার বার স্থান পরিবর্তন করায় র‌্যাব তাদের অবস্থান শনাক্ত করতে পারছিলনা।

এক পর্যায়ে টাঙ্গাইল শহরের বাজিতপুর হাটখোলায় একটি বিকাশের দোকানে র‌্যাব সদস্যরা অবস্থান নেয় এবং অপহরণকারীদের আটক ও অপহৃতকে উদ্ধার করে।

এ বিষয়ে অপহৃত আব্দুর রহিমের ভাই আব্দুর রাজ্জাক বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও র‌্যাব-১২ জানায়।

"মাদক ব্যবসায়ী ও সেবনকারী সাবধান""হয় মাদক ছাড়েন,         না হয় টাঙ্গাইল ছাড়েন।টাঙ্গাইল পুলিশ সুপার, সরকার মোহাম্মদ কায়সা...
01/06/2022

"মাদক ব্যবসায়ী ও সেবনকারী সাবধান"
"হয় মাদক ছাড়েন,
না হয় টাঙ্গাইল ছাড়েন।
টাঙ্গাইল পুলিশ সুপার, সরকার মোহাম্মদ কায়সারের নির্দেশে মুহাম্মদ সরোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল টাঙ্গাইলের সার্বিক তত্বাবধানে প্রতিদিনের ন্যায় অদ্য ১ জুন বুধবার, টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বাড়ীতে ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বাড়ীতে পাওয়া না গেলেও তাহাদের আত্মীয় স্বজনদের সাবধান করে দেওয়া হয়।
অভিযানে সামনে থেকে নেতৃত্বদেন,মীর মোশারফ হোসেন অফিসার ইনচার্জ
টাঙ্গাইল সদর থানা, টাঙ্গাইল।

12/05/2022
26/03/2022

ঘুড়ি তুমি কার আকাশে,,,,,

04/01/2021

Address

Tangail
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jagrato News TIME posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share