29/10/2025
বর্তমানে বাংলাদেশে NGO সেক্টর ফ্রেশারদের জন্য একটি ভালো ক্যারিয়ার অপশন হতে পারে।
এখানে শুধু হাই ইনকাম নয়, বরং ভিন্ন ভিন্ন দেশি-বিদেশি বড় বড় প্রজেক্টে কাজের সুবিধা আছে। এছাড়া চ্যালেঞ্জিং বেশ কিছু ব্যাপার রয়েছে যেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা।
বাংলাদেশি প্রেক্ষাপটে এভারেজ স্যালারিঃ
স্যালারি স্ট্রাকচার (বাংলাদেশি প্রেক্ষাপটে)
১) Entry Level (Field/Project Officer): ৳২৫,০০০ – ৳৪০,০০০
২) Mid Level (Coordinator/Manager): ৳৫০,০০০ – ৳১,০০,০০০
৩) Senior Level (Director/Head of Program): ৳১,৫০,০০০ – ৳৩,০০,০০০+
আন্তর্জাতিক NGO যেমন BRAC, CARE, Save the Children, UNDP, World Vision এই প্রতিষ্ঠানগুলোতে স্যালারি ও বেনিফিট অনেক বেশি প্রতিযোগিতামূলক।
ক্যারিয়ার গ্রোথ কেমনঃ
এই সেক্টরে আপনি চাইলে Field Officer থেকে শুরু করে ধীরে ধীরে Program Manager বা Director পর্যন্ত পৌঁছাতে পারেন।
এখানে ক্যারিয়ার গ্রোথ নির্ভর করে পারফরম্যান্স, অভিজ্ঞতা ও প্রজেক্ট লিড কেমন দিতে পারছেন সে দক্ষতার ওপর।
অনেক প্রতিষ্ঠানে বিদেশে ট্রেনিং, ওয়ার্কশপ বা রিজিওনাল প্রজেক্টে কাজের সুযোগও থাকে যা ক্যারিয়ারকে আরও গ্লোবাল করে তোলে।
কিভাবে NGO জব পাওয়া যায়?
🔹 ১. স্কিল ডেভেলপ করুনঃ প্রজেক্ট ম্যানেজমেন্ট, রিপোর্ট রাইটিং, মনিটরিং ও ইভ্যালুয়েশন (M&E), এবং কমিউনিকেশন স্কিল এই সেক্টরে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
🔹 ২. ইন্টার্নশিপ বা ভলান্টিয়ারশিপ দিয়ে শুরু করুনঃ অনেক প্রতিষ্ঠান আগে ভলান্টিয়ার বা ইন্টার্ন হিসেবে কাজের সুযোগ দেয়, যেখান থেকে স্থায়ী চাকরির পথ তৈরি হয়।
🔹 ৩. সঠিক প্ল্যাটফর্ম ব্যবহার করুনঃ
👉 bdjobs. com
👉 ngoab. org
👉 reliefweb. int
👉 LinkedIn – এখানে নিয়মিত NGO জব সার্কুলার পাওয়া যায়।
🔹 ৪. নেটওয়ার্কিং করুনঃ
ওয়ার্কশপ, ট্রেনিং ও ইভেন্টে অংশ নিয়ে কানেকশন তৈরি করুন। এই নেটওয়ার্ক অনেক সময় চাকরির সুযোগ এনে দেয়।
বাংলাদেশে শীর্ষ NGO প্রতিষ্ঠানসমূহঃ (এ অর্গানাইজেশনের ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে নজর রাখুন সার্কোলার পেতে।)
✅ BRAC
✅ ASA
✅ CARE Bangladesh
✅ Save the Children
✅ ActionAid
✅ TMSS
✅ Caritas Bangladesh
✅ World Vision
✅ UNDP / UNICEF
যারা ক্যারিয়ারের শুরুতেই শেখার পাশাপাশি সমাজে অবদান রাখতে চান, আস্তেধীরে ক্যারিয়ার গ্রুথ চায় তাদের জন্য NGO সেক্টর হতে পারে আদর্শ জায়গা।
এখানে রয়েছে গ্রোথ,