Nazrul Islam Khan - Milon

Nazrul Islam Khan - Milon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nazrul Islam Khan - Milon, News & Media Website, Tangail.

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় মুল হোতা পিস্তলসহ গ্রেপ্তারমুহাঃ নজরুল ইসলাম খান মিলন/ জেলা প্রতিনিধি টাঙ্গাইল /জাতী...
05/05/2025

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় মুল হোতা পিস্তলসহ গ্রেপ্তার

মুহাঃ নজরুল ইসলাম খান মিলন/ জেলা প্রতিনিধি টাঙ্গাইল /জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ :টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় অন্যতম মুলহোতা আন্তঃজেলা ডাকাত দলের সাগর বাড়ইকে গ্রেপ্তারে করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সকালে ঢাকার খিলগাঁও এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট তিন ডাকাতকে গ্রেপ্তার করলো পুলিশ। সাগর বারুইকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, গত ২২ মার্চ সন্ধ্যায় মির্জাপুরের বাঁশতৈল পাঁচগাঁও ব্যবসায়ীদের ব্যক্তিগত গাড়ি থামিয়ে ফাঁকা গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতি করে। এ ঘটনায় ২৩ মার্চ রাতে মির্জাপুর থানায় মামলা করা হয়।
পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মির্জাপুর থানা পুলিশের একাধিক ডাকাতদের গ্রেপ্তারে মাঠে নামে। ১১ এপ্রিল তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকার হাজারীবাগ এলাকা হতে ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসের চালক বরিশালের দুধল মৌ গ্রামের মো. আজিউদ্দিনের ছেলে মো. মিলনকে (৪৬) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ডাকাতির লুণ্ঠিত ১২ হাজার টাকা ও মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠালে বিচারক তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মিলনকে ১৬ এপ্রিল আদালতে পাঠালে নিজের দোষ স্বীকার করে আদালতে জবাবন্দি দেন।
পুলিশ সুপার আরও জানান, পরবর্তীতে ১৮ এপ্রিল ডাকাতির ঘটনায় সেকেন্ড ইন কমান্ড রাজবাড়ী সদরের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ইসমাইল হোসেন মামুনকে (৫০) ঢাকার যাত্রাবাড়ি এলাকা হতে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠালে বিচারক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে। তার দেয়া তথ্যে ভিত্তিতে বুধবার রাতে মির্জাপুরের বেলতৈল এলাকা হতে ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে মামুনের বিরুদ্ধে মির্জাপুর থানায় পুলিশ বাদি হয়ে অস্ত্র মামলা দায়ের করেন।
তিনি জানান, ডাকাতদের কাছ থেকে ম্যাগজিনসহ ১৭ টি গুলি ও একটি বিদেশি পিস্তল, নগদ তিন লাখ ১২ হাজার টাকা, তিনটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। অন্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

সকল ফেসবুক বন্ধুরা কেমন আছেন?
03/05/2025

সকল ফেসবুক বন্ধুরা কেমন আছেন?

মাওলানা ভাসানী না থাকলে বাংলাদেশের জন্ম হতো না                উপদেষ্টা ফরিদা আখতারমুহাঃ নজরুল ইসলাম খান মিলন/ টাঙ্গাইল জ...
07/10/2024

মাওলানা ভাসানী না থাকলে বাংলাদেশের জন্ম হতো না
উপদেষ্টা ফরিদা আখতার

মুহাঃ নজরুল ইসলাম খান মিলন/ টাঙ্গাইল জেলা প্রতিনিধি ঃমৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী টাঙ্গাইলকে সারা বিশ্বের কাছে পরিচিত করেছেন। মওলানা ভাসানীর মতো নেতা টাঙ্গাইলে আছেন এটা সারা বাংলাদেশের গর্ব। বাংলাদেশের ইতিহাস তিনি সৃষ্টি করেছেন। মওলানা ভাসানী না থাকলে এই বাংলাদেশের জন্ম হতো না। তিনি ছিলেন মজলুম জননেতা। এই ফারাক্কার বিরুদ্ধে প্রতিবাদ তিনিই প্রথম করেছেন। আগামী প্রজন্ম কেন তাকে চিনবে না বলে উল্লেখ করে বলেন, এটা একমাত্র চেনার উপায় হলো পাঠ্যপুস্তকের মাধ্যমে। তাই অবশ্যই মওলানা ভাসানীর ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। এসময় তিনি বলেন, এর জন্য যদি মানবন্ধনে দাড়াতে হয়, তাহলে তিনি অবশ্যই মানববন্ধনে দাড়াবেন।
সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
জাতীয় মাছ ইলিশের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশটা ইলিশ মাছে জন্য গুরত্বপূর্ণ জায়গা। আমাদের পদ্মা মেঘনায় ইলিশ আসে। বাংলাদেশ থেকে ইলিশ চোরা চালান বন্ধে কোস্ট গার্ড, বিজিবিসহ আনিশৃঙ্খলা বাহিনীর সদস্য শক্ত অবস্থানে রয়েছে।
আসন্ন দূর্গা পূজা নিয়ে বলেন, এবারের পূজাটা নতুন বাংলাদেশের পূজা হবে। সামাজিকভাবে পরিবেশ সৃষ্টি করে পূজায় সকলে আনন্দ করবো। টাঙ্গাইলের পূজা উদযাপনের প্রস্তুতি নিয়ে আমি সন্তুষ্ট। আগামী ১৪ তারিখ যেন ঘোষনা দিতে পারি টাঙ্গাইলের পূজা সবচেয়ে সুন্দর হয়েছে।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল হাসান চৌধুরী, ক্যাপ্টেন মোস্তানজিদ শাওন, ব্যাব ১৪ এর ৩ নং ভারপাপ্ত কোম্পানী কমান্ডার আব্দুল বাছেত, জেলা আনসার ও ভিডিপি কমাড্যান্ট কামরুজ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন দে সরকার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু প্রমুখ।
এসময় বিভিন্ন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলে সেনাবাহিনীর চাকরি দেওয়ার কথা বলে ২৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, নিখোঁজ ৩ জনমুহাঃ নজরুল ইসলাম খান (মিলন)টাঙ্...
26/05/2024

টাঙ্গাইলে সেনাবাহিনীর চাকরি দেওয়ার কথা বলে ২৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, নিখোঁজ ৩ জন

মুহাঃ নজরুল ইসলাম খান (মিলন)টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃটাঙ্গাইলে সেনাবাহিনীর চাকরি দেওয়ার কথা বলে ২৭ টাকা হাতিয়ে নেয়া এবং তিন জন নিখোঁজের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবাররা। রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে নাছিম উদ্দিন।

সংবাদ সম্মেলন ভুক্তভোগী পরিবার জানায়, প্রথমে ঘাটাইলের উপজেলার সজিবের কাছ থেকে কয়েক দফায় চাকরি দেয়ার কথা বলে ৮ লাখ টাকা হাতিয়ে নেয় সেনাবাহিনীর সদস্য কনক। পরবর্তীতে তিনি গোপালপুর উপজেলার আতিকের কাছ থেকে ৮ লাখ টাকা এবং জামালপুরে জেলার বাসিন্দা উজ্জলের কাছ থেকে ১১ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়। ওই তিন জনকে সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র দেয়া হয়। পরে কুমিল্লা ক্যান্টমেন্টে যাওয়া কথা বলে ৩ জনকে নিয়ে যায় সেনাবাহিনীর সদস্য কনক। কিন্তু প্রায় ২ থেকে আড়াই মাস ধরে আমরা তাদের কোন খোঁজ খবর পাচ্ছি না। আমরা এ ঘটনায় ঢাকায় সেনাবাহিনীতে অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত তাদের কোন সন্ধান পায়নি। এমনকি অভিযুক্ত সেনা সদস্যের কনকের কোন শাস্তিও দেয়নি কর্তৃপক্ষ। আমরা থানায় মামলা করতে গেলে পুলিশ কোন মামলা নেয়নি। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের সন্তানদের ফিরে পেতে আকুল আবেদন করছি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তিনজন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কালিহাতীতে লরির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক ও হেলপার নিহত টাঙ্গাইল জেলা প্রতিনিধি ঃ টাঙ্গাইলের কালিহাতীতে লরির পেছ...
25/05/2024

কালিহাতীতে লরির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক ও হেলপার নিহত

টাঙ্গাইল জেলা প্রতিনিধি ঃ টাঙ্গাইলের কালিহাতীতে লরির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় আলমগীর হোসেন (৩২) নামে কাভার্ডভ্যানের চালক ও শরিফুল ইসলাম (২১) নামে হেলপার নিহত হয়েছেন।

শনিবার ভোর সকাল ৬ টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাভার্ডভ্যানের চালক আলমগীর হোসেন যশোর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের আজাহার আলীর ছেলে ও হেলপার শরিফুল ইসলাম যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের মহিদুলের ছেলে।

কালিহাতীর এলেঙ্গা হাইওয়ে থানার এসআই সাকিব জানান, সকাল ৬ টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি লরি ঢাকার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান লরির পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হন।

দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও লরি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে ।

17/05/2024

এইমাত্র আমার ফুফা মিনাল মিয়া ইহলোকের মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

16/05/2024

গ্রামীণ ব্যাংকের সুযোগ সুবিধা

12/05/2024
জুয়েল সাহেবের বিদায় মুহূর্তে তোলা ছবি
12/05/2024

জুয়েল সাহেবের বিদায় মুহূর্তে তোলা ছবি

টাঙ্গাইলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিতমুহাঃ নজরুল ইসলাম খান( মিলন) জেলা প্রতিনিধি টাঙ্গাইল /দৈনিক স্ব...
17/03/2024

টাঙ্গাইলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মুহাঃ নজরুল ইসলাম খান( মিলন) জেলা প্রতিনিধি টাঙ্গাইল /দৈনিক স্বাধীন সংবাদঃ
ফুলেল শ্রদ্ধাঞ্জলি, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরাল, সার্কিট হাউজ সংলগ্ন শেখ রাসেলের ম্যুরাল এবং শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
পরে শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরউদ্যানের মুক্তমঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বীরপ্রতীক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

News  9 প্রকাশিত আজকের নিউজ।
26/08/2023

News 9 প্রকাশিত আজকের নিউজ।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১ টায় জেলা পরিষদ মিলনায়ত

Address

Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when Nazrul Islam Khan - Milon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazrul Islam Khan - Milon:

Share