BNSAR

Directions Website

BNSAR Like, Share, Comment,
পাশে থাকার অনুরোধ করছি........🙏🙏
(19)

সখিপুরে মধ্যে সব থেকে ভালো গাইনি ডাক্তার, যিনি শুদুর ডাকা থেকে আসেন এবং ডাবল ডিগ্রি ধারী,হরমোন ও যাদের বাচ্চা হচ্ছে না ত...
19/07/2026

সখিপুরে মধ্যে সব থেকে ভালো গাইনি ডাক্তার,
যিনি শুদুর ডাকা থেকে আসেন এবং ডাবল ডিগ্রি ধারী,হরমোন ও যাদের বাচ্চা হচ্ছে না তার দ্রুত চলে আসুন।সখিপুর নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার
মোবাইল:০১৭৫৯২৩৬২২৬

11/02/2026

পিতা-মাতার সাথে আচরণ নিয়ে নাযিল হওয়া কুরআনের ১০টি আয়াত

---

১. পিতা-মাতার প্রতি কখনো বিরক্তি নিয়ে উফ শব্দও বলা যাবে না।

সূরা: আল-ইসরা | আয়াত: ২৩

আরবি:
وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا.

বাংলা উচ্চারণ:
ওয়া ক্বাদ্বা রব্বুকা আল্লা তা'বুদূ ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাক্বুল লাহুমা উফ্ফিও ওয়ালা তানহারহুমা ওয়া ক্বুল লাহুমা ক্বাওলান কারীমা।

বাংলা অর্থ:
তোমার রব নির্দেশ দিয়েছেন যে, তোমরা তিনি ছাড়া কারও ইবাদত করবে না এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করবে। তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উফ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না। বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো।

অনুপ্রেরণা:
আল্লাহ পিতা-মাতার সেবাকে তাঁর ইবাদতের ঠিক পরেই রেখেছেন। বৃদ্ধ বয়সে তারা যখন দুর্বল হয়ে যান, তখন তাদের প্রতি আরও বেশি যত্নশীল হও। ছোট্ট একটি উফ শব্দও তাদের কষ্ট দেয়।

---

২. মা তোমাকে অনেক কষ্ট সহ্য করে তার পেটে বহন করেছেন।

সূরা: লুকমান | আয়াত: ১৪

আরবি:
وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَىٰ وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ.

বাংলা উচ্চারণ:
ওয়া ওয়াসসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। হামালাতহু উম্মুহু ওয়াহনান আ'লা ওয়াহনিও ওয়া ফিসালুহু ফী আ'মাইন। আনিশকুর লী ওয়া লিওয়ালিদাইক। ইলাইয়্যাল মাসীর।

বাংলা অর্থ:
আমি মানুষকে তার পিতা-মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে। সুতরাং আমার প্রতি ও তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও। আমারই কাছে প্রত্যাবর্তন করতে হবে।

অনুপ্রেরণা:
মা যে কষ্ট সহ্য করেছেন তোমাকে জন্ম দিতে, সেটা কোনোদিন ভুলো না। আল্লাহর কৃতজ্ঞতা আর মায়ের কৃতজ্ঞতা একসাথে বলা হয়েছে। মায়ের প্রতি কৃতজ্ঞতাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অংশ।

---

৩. মায়ের গর্ভধারণ ও লালন-পালনের কষ্ট ত্রিশ মাস পর্যন্ত হয়ে থাকে।

সূরা: আল-আহকাফ | আয়াত: ১৫

আরবি:
وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا.

বাংলা উচ্চারণ:
ওয়া ওয়াসসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদ্বাআ'তহু কুরহা। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসূনা শাহরা।

বাংলা অর্থ:
আমি মানুষকে তার পিতা-মাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টসহকারে গর্ভে ধারণ করেছে এবং কষ্টসহকারে প্রসব করেছে। আর তার গর্ভধারণ ও দুধ ছাড়ানোর সময়কাল ত্রিশ মাস।

অনুপ্রেরণা:
তিরিশ মাস ধরে মা শুধু তোমার জন্য কষ্ট সহ্য করেছেন। গর্ভে ধারণ থেকে শুরু করে দুধ ছাড়ানো পর্যন্ত। এই ত্যাগের কথা মনে রাখো এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকো।

---

৪. আল্লাহর ইবাদত করো এবং পিতা-মাতার সাথে ভালো ব্যবহার করো।

সূরা: আল-বাকারাহ | আয়াত: ৮৩

আরবি:
وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا.

বাংলা উচ্চারণ:
ওয়া ইয আখাযনা মীসাক্বা বানী ইসরাঈলা লা তা'বুদূনা ইল্লাল্লাহা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।

বাংলা অর্থ:
আর স্মরণ করো, যখন আমি বনী ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে, তোমরা আল্লাহ ছাড়া কারও ইবাদত করবে না এবং পিতা-মাতার সাথে সদাচরণ করবে।

অনুপ্রেরণা:
আল্লাহ সব নবী ও উম্মতকে একই নির্দেশ দিয়েছেন। তাঁর ইবাদত করো আর পিতা-মাতার সাথে ভালো ব্যবহার করো। এটা চিরন্তন সত্য, সব যুগের জন্য।

---

৫. পিতা-মাতার প্রতি ভালো ব্যবহার করো এবং আল্লাহর সাথে শিরক করো না।

সূরা: আন-নিসা | আয়াত: ৩৬

আরবি:
وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا.

বাংলা উচ্চারণ:
ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকূ বিহি শাইআ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।

বাংলা অর্থ:
তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাঁর সাথে কাউকে শরীক করো না। আর পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করো।

অনুপ্রেরণা:
তাওহীদের পরেই আসে পিতা-মাতার হক। আল্লাহ বারবার এই দুটো বিষয় একসাথে উল্লেখ করেছেন। কারণ পিতা-মাতার প্রতি সেবাই তোমার ঈমানের পরীক্ষা।

---

৬. পিতা-মাতার সাথে ইহসান করো, কারণ এটা আল্লাহর নির্দেশ।

সূরা: আল-আনআম | আয়াত: ১৫১

আরবি:
قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا.

বাংলা উচ্চারণ:
ক্বুল তাআ'লাও আতলু মা হাররামা রব্বুকুম আ'লাইকুম আল্লা তুশরিকূ বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।

বাংলা অর্থ:
বলো, এসো, আমি তোমাদের শোনাই যা তোমাদের রব তোমাদের উপর হারাম করেছেন। তা হলো, তোমরা তাঁর সাথে কোনো কিছুকে শরীক করবে না এবং পিতা-মাতার প্রতি সদাচরণ করবে।

অনুপ্রেরণা:
পিতা-মাতার অবাধ্যতা হারাম কাজের মধ্যে পড়ে। আল্লাহ যেমন শিরককে নিষিদ্ধ করেছেন, তেমনি পিতা-মাতার সাথে খারাপ আচরণও নিষিদ্ধ করেছেন।

---

৭. পিতা-মাতার সামনে বিনয়ের সাথে মাথা নত করো।

সূরা: আল-ইসরা | আয়াত: ২৪

আরবি:
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا.

বাংলা উচ্চারণ:
ওয়াখফিদ্ব লাহুমা জানাহায যুল্লি মিনার রহমাতি ওয়া ক্বুর রব্বির হামহুমা কামা রব্বাইয়ানী সাগীরা।

বাংলা অর্থ:
এবং তাদের প্রতি মমতাপূর্ণ আচরণের সাথে তাদের সামনে নিজেকে বিনয়াবনত করো এবং দু‘আ করো, হে আমার প্রতিপালক! তারা যেভাবে আমার শৈশবে আমাকে লালন-পালন করেছে, তেমনি আপনিও তাদের প্রতি রহমতের আচরণ করুন।
অনুপ্রেরণা:
পিতা-মাতার সামনে বিনয়ী হও, অহংকার করো না। ছোটবেলায় তারা যেমন তোমার যত্ন নিয়েছেন, এখন তুমি তাদের জন্য দোয়া করো, যেন আল্লাহ্‌ তাঁদের যত্ন নেন। এটাই কৃতজ্ঞতার নিদর্শন।

---

৮. পিতা-মাতা শিরকে লিপ্ত হলেও তাদের সাথে ভালো ব্যবহার করো।

সূরা: লুকমান | আয়াত: ১৫

আরবি:
وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا.

বাংলা উচ্চারণ:
ওয়া ইন জাহাদাকা আ'লা আন তুশরিকা বী মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুত্বি'হুমা। ওয়া সাহিবহুমা ফিদদুনইয়া মা'রূফা।

বাংলা অর্থ:
আর যদি তারা তোমাকে আমার সাথে শিরক করতে পীড়াপীড়ি করে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তখন তুমি তাদের আনুগত্য করবে না। কিন্তু দুনিয়াতে তাদের সাথে সদ্ভাবে বসবাস করবে।

অনুপ্রেরণা:
পিতা-মাতা যদি ভুল পথেও থাকেন, তবুও তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাদের ভুল মতের অনুসরণ করবে না, কিন্তু তাদের সেবা করবে। এটাই ইসলামের শিক্ষা।

---

৯. পিতা-মাতার আনুগত্য করো, তবে আল্লাহর অবাধ্যতায় নয়।

সূরা: আল-আনকাবুত | আয়াত: ৮

আরবি:
وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِن جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ.

বাংলা উচ্চারণ:
ওয়া ওয়াসসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বী মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুত্বি'হুমা। ইলাইয়া মারজিউ'কুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালূন।

বাংলা অর্থ:
আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। কিন্তু যদি তারা তোমাকে আমার সাথে শিরক করতে চাপ দেয় যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তাদের আনুগত্য করবে না। আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন, তখন আমি তোমাদের জানাবো যা তোমরা করতে।

অনুপ্রেরণা:
পিতা-মাতার আনুগত্য ফরজ, কিন্তু আল্লাহর অবাধ্যতায় নয়। যদি তারা ভুল পথে চলতে বলেন, তাহলে সেটা মানবে না। তবে তাদের সাথে আচরণ সুন্দর রাখবে। ভারসাম্য বজায় রাখাই ঈমানদারের কাজ।

---

১০. পিতা-মাতার প্রতি সদয় হওয়া আল্লাহর প্রিয় বান্দার গুণ।

সূরা: মারইয়াম | আয়াত: ১৪

আরবি:
وَبَرًّا بِوَالِدَيْهِ وَلَمْ يَكُن جَبَّارًا عَصِيًّا.

বাংলা উচ্চারণ:
ওয়া বাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আ'সিয়্যা।

বাংলা অর্থ:
এবং সে ছিল তার পিতা-মাতার প্রতি সদয়, সে ছিল না উদ্ধত অবাধ্য।

অনুপ্রেরণা:
হযরত ইয়াহইয়া (আ.) ছিলেন আল্লাহর প্রিয় নবী। তাঁর বিশেষ গুণ ছিল পিতা-মাতার প্রতি সদয় আচরণ। তুমিও যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তাহলে পিতা-মাতার সেবা করো।

---

আল্লাহ আমাদের সবাইকে পিতা-মাতার সাথে সদাচরণ করার এবং তাদের খেদমত করার তাওফিক দান করুন। আমিন।

#পিতামাতা #বাবামা #মায়েরমমতা #কুরআন #ইসলাম #আল্লাহ #ঈমান #ইসলামিকপোস্ট #সন্তান #আলকুরআন #মুসলিম #ইসলামিকজ্ঞান #সদাচরণ #পরিবার #মমতা #কৃতজ্ঞতা #সেবা

বি: দ্র: এই পোস্টে যে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে তা শুধুমাত্র সাধারণ পাঠকদের বুঝার সুবিধার্থে। বাংলা উচ্চারণ কখনোই আরবি উচ্চারণের বিকল্প নয়, এটি শুধুমাত্র একটি সাহায্যকারী মাধ্যম।

09/02/2026

🌸 বিয়ের পর স্ত্রীর জন্য আমার যে দ্বীনি শর্তাবলি থাকবে......

১। বিনা ওজরে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ত্যাগ করা যাবে না।
২। ফরজ রোজা অবশ্যই পালন করতে হবে এবং সামর্থ্য হলে নফল রোজা রাখার চেষ্টা করতে হবে।
৩। শরিয়াহ অনুযায়ী পূর্ণ পর্দা বজায় রাখতে হবে; মাথা ও শরীর ঢেকে চলতে হবে।
৪। প্রয়োজন ছাড়া পর-পুরুষের সাথে মেলামেশা বা অপ্রয়োজনীয় কথা বলা যাবে না।
৫। পর-পুরুষের সামনে উচ্চস্বরে কথা বলা, অপ্রয়োজনীয় হাসাহাসি করা থেকে বিরত থাকতে হবে।
৬। স্বামীর ন্যায্য ও শরিয়াহসম্মত নির্দেশ মান্য করতে হবে।
৭। কারো গীবত করা বা গীবতের কথা মনোযোগ দিয়ে শোনা যাবে না।
৮। মোবাইল ও সোশ্যাল মিডিয়া স্বামীর সম্মতি ও প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে।
৯। কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করতে হবে।
১০। ফজরের পর সূরা ইয়াসিন, রাতে সূরা মুলক এবং মাগরিবের পর সূরা ওয়াকিয়া তিলাওয়াত করার চেষ্টা করতে হবে।
১১। সময় পেলে ইসলামিক বই, কুরআন-হাদিস ও দোয়া-আমলের কিতাব পড়তে হবে।
১২। নিজের ছবি অন্য কারো মোবাইলে তোলা বা সংরক্ষণ করা থেকে বিরত থাকতে হবে।
১৩। গান, নাটক, সিরিয়াল ও অশালীন কন্টেন্ট পরিহার করে বেশি বেশি কুরআন তিলাওয়াত, ইসলামিক বয়ান ও ওয়াজ শোনতে হবে।
১৪। সবার সাথে উত্তম ব্যবহার করতে হবে এবং মেহমানদের যথাসম্ভব সুন্দরভাবে আপ্যায়ন করতে হবে।
১৫। স্বামীর সম্পদ ও ঘরের আমানতের হেফাজত করতে হবে।
১৭। পরিবারের সম্মান ও গোপনীয়তা রক্ষা করতে হবে।
১৮। অপচয় ও অপব্যয় থেকে বেঁচে চলতে হবে।
১৯। সন্তান হলে তাদের দ্বীনি তরবিয়তে মনোযোগী হতে হবে।
২০। স্বামীর অনুপস্থিতিতে নিজের ইজ্জত ও চরিত্র হেফাজত করতে হবে।

⚠️ একটি গুরুত্বপূর্ণ নসিহত (খুব জরুরি)
ইসলামে স্ত্রী বন্দি নয়, বরং আমানত।
এই শর্তগুলো তখনই বরকতের হবে যখন—
স্বামী নিজেও নামাজি, পর্দার সহযোগী ও দ্বীনের উপর থাকবে।শর্ত মানানোর আগে নিজে আমল করবে ভালোবাসা, রহমত ও হিকমাহ দিয়ে সংসার চালাবে

📖 “তোমাদের মধ্যে সর্বোত্তম সে-ই, যে তার স্ত্রীর কাছে উত্তম।” (তিরমিজি) "

09/02/2026

কীভাবে স্ত্রীকে নেককার হিসাবে গড়ে তুলবেন ⁉️
১. তাকে কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের জন্য উৎসাহিত করবে।
২. কুরআন তিলাওয়াতের ব্যাপারে যত্ন নেওয়ার তাগিদ দেবেন।
৩. প্রতিটি কাজের মাসনূন দুআ, সকাল–সন্ধ্যা ও নামাযের পরের আযকারগুলো আদায়ের ব্যাপারে যত্ন নেওয়ার তাগিদ দেবেন।
৪. তাকে সদাকা করার প্রতি উৎসাহিত করবেন।
৫. বিভিন্ন উপকারী দীনি ও ইসলামি বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করবেন।
৬. ঈমান ও আমলের প্রতি উৎসাহ প্রদানকারী বিভিন্ন লেকচার ও আলোচনা শুনাবে এবং তা শোনার প্রতি উদ্বুদ্ধ করবেন।
৭. তাকে নেককার ও উত্তম সঙ্গী নির্বাচন করে দিতে হবে—যার সাথে সে বসবে, অবসর সময়ে উত্তম উত্তম কথা বলবে এবং একসাথে হাঁটতে বের হবে।
৮. তাকে খারাপ ও অকল্যাণকর বিষয় থেকে ফিরিয়ে রাখবে এবং এগুলো আসার সকল পথ বন্ধ করে দেবেন।
৯.তাকে খারাপ মানুষের সাথে মিশতে দেবে না,খারাপ জায়গায় যেতে দেবে না।

➤একজন নেককার স্ত্রী, তার স্বামীর জন্য শ্রেষ্ঠ সম্পদ।তবে একজন স্ত্রী ততক্ষণ পর্যন্ত নেককার হতে পারবে না,যতক্ষণ পর্যন্ত ৪টি কাজ সঠিকভাবে করতে না পারবে—
▪️ পাঁচ ওয়াক্ত নামাজ
▪️ রমজান মাসের রোজা
▪️ নিজের লজ্জাস্থানের হেফাজত
(অর্থাৎ আল্লাহ্‌র বিধান অনুযায়ী পরিপূর্ণভাবে পর্দা করা)
▪️ স্বীয় স্বামীর অনুগত্য ✨💖
রাসূল ( ﷺ) বলেছেনঃ
“সম্পূর্ণ পৃথিবী সম্পদ।
আর পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে সৎ চরিত্রবান নারী।” 🌸
[বুখারী, মুসলিম, মিশকাত : ৩০৮৩]

রাসূল ( ﷺ) বলেছেনঃ
“যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে,
রমজান মাসের রোজা রাখে,
নিজের লজ্জাস্থান হেফাজত করে
এবং স্বীয় স্বামীর আনুগত্য করে—
সে নিজের ইচ্ছানুযায়ী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে।” 🌸
[আহমাদ, ১৫৭৩]

09/02/2026

🤍💫 বিয়ের পর স্ত্রীর সাথে করা যায় এমন সুন্দর অঙ্গীকারসমূহঃ-

১। আমি তোমার সাথে সদাচরণ করব
— রাগ, কষ্ট বা ভুলের মাঝেও সম্মান বজায় রাখব।
২। আমি তোমাকে কখনো জুলুম করব না
— কথা, আচরণ বা কাজে অন্যায় করব না।
৩। আমি তোমার ভরণপোষণের দায়িত্ব নেব
— খাবার, পোশাক ও বাসস্থানে অবহেলা করব না।
৪। আমি তোমার সম্মান ও ইজ্জত রক্ষা করব
— মানুষ বা পরিবারের সামনে অপমান করব না।

৫। আমি তোমার দোষ গোপন রাখব
— তোমার দুর্বলতা কখনো অন্যের কাছে প্রকাশ করব না।
৬। আমি তোমার কথা মন দিয়ে শুনব
— তোমার অনুভূতিকে তুচ্ছ করব না।
৭। আমি রাগের সময় নিজেকে সংযত রাখব
— গালি, চিৎকার বা হাত তোলা থেকে দূরে থাকব।
৮। আমি তোমাকে সময় দেব
— কাজের ব্যস্ততার মাঝেও তোমার গুরুত্ব কমাব না।
৯। আমি তোমার পরিবারের সম্মান রাখব
— তোমার বাবা-মাকে নিজের বাবা-মার মতো সম্মান করব।

১০। আমি তোমার ভালো দিকগুলো মনে রাখব
— শুধু ভুল নয়, গুণগুলোও দেখব।
১১। আমি তোমাকে দ্বীনের পথে সহযোগিতা করব
— নামাজ, পর্দা ও ভালো আমলে সাহায্য করব।
১২। আমি তোমাকে তুলনা করব না
— অন্য কারো সাথে তোমার তুলনা করে কষ্ট দেব না।
১৩। আমি সন্দেহ নয়, বিশ্বাস গড়ে তুলব
— প্রমাণ ছাড়া বদগুমানি করব না।
১৪। আমি তোমার স্বপ্ন ও চাওয়াকে সম্মান করব
— হালাল সীমার মধ্যে তোমার ইচ্ছাগুলোকে মূল্য দেব।

১৫। আমি ক্ষমাশীল থাকার চেষ্টা করব
— ছোট ভুলে বড় শাস্তি দেব না।
১৬। আমি তোমাকে একা ফেলে দেব না
— দুঃখে-সুখে পাশে থাকব।
১৭। আমি আমাদের ঘরকে শান্তির জায়গা বানাব
— যেখানে নিরাপত্তা ও ভালোবাসা থাকবে।
১৮। আমি তোমার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেব
— একতরফা কর্তৃত্ব দেখাব না।
১৯। আমি আল্লাহকে ভয় করে তোমার হক আদায় করব
— কারণ তুমি আমার আমানত।
২০। একাধিক বিয়ের বিষয়ে তোমার অধিকার সম্মান করব
— শরিয়তের সীমা ও ন্যায় বজায় রাখব, অন্যায় সিদ্ধান্ত নেব না।
২১। আমি জান্নাতের সাথী হওয়ার নিয়তে তোমাকে গ্রহণ করেছি
— দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য।

09/02/2026

মেয়ে দেখতে গেলে কী প্রশ্ন করা উচিত?
বিয়ের জন্য পাত্রী দেখছেন—এমন সবার মাথাতেই এই প্রশ্নটা একবার হলেও আসে। কেবল রূপ বা রান্না নয়, বরং জীবনদর্শন ও দ্বীনদারী বোঝার জন্য প্র্যাক্টিক্যাল কিছু প্রশ্ন করা জরুরি।
সংক্ষেপে এমন ৮টি বাস্তবধর্মী প্রশ্ন নিচে দেওয়া হলো:
১. দ্বীনি লক্ষ্য: বিয়ের পর নিজেদের জ্ঞান ও আমল সুন্দর করতে আপনার বিশেষ কোনো দ্বীনি পরিকল্পনা আছে কি?
২. সংকট ও সবর: জীবনে বড় কোনো বিপদে পড়লে আপনি মানসিকভাবে নিজেকে কীভাবে সামলান? আল্লাহর ওপর ভরসার জায়গাটা আপনার কেমন?
৩. পর্দার দৃষ্টিভঙ্গি: বাইরের পরিবেশে বা আত্মীয়স্বজনের সামনে পর্দা বজায় রাখা নিয়ে আপনার ভাবনা বা কোনো চ্যালেঞ্জ আছে কি?
৪. পারিবারিক হক: শ্বশুর-শাশুড়ি বা পরিবারের বয়স্কদের সম্মানের জায়গাটি আপনার কাছে কেমন?
৫. আত্মীয়তার বন্ধন: আত্মীয়দের সাথে যোগাযোগ রক্ষা বা 'সিলাহ রেহমি' নিয়ে আপনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি কী?
৬. সন্তান লালন-পালন: ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মুসলিম হিসেবে গড়ে তুলতে আপনি কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন?
৭. ব্যক্তিগত শখ: আপনার এমন কোনো বিশেষ শখ বা অভ্যাস আছে কি, যা আপনি বিয়ের পরেও বজায় রাখতে চান?
৮. বিরোধ নিষ্পত্তি: আমাদের মধ্যে কখনও মতের অমিল হলে সেটি সমাধানের ক্ষেত্রে আপনার পদ্ধতি কী হবে?
প্রশ্নগুলো করার সময় অবশ্যই বিনয় ও মার্জিত ভাষা ব্যবহার করবেন। এটি কোনো ইন্টারভিউ নয়, বরং দুটি মনের মেলবন্ধন তৈরির প্রাথমিক ধাপ। তাকেও সুযোগ দিন প্রশ্ন করার, যাতে তিনিও আপনার সম্পর্কে স্বচ্ছ ধারণা পান।

সংগৃহিত

BNSAR

08/02/2026


























Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when BNSAR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share