Utpal Kanti Roy

Utpal Kanti Roy মানুষ তার স্বপ্নের থেকে বড়�

05/03/2026
02/03/2026

পলিটেকনিক CST ৩য় সেমিস্টার: CodeBlock 3.2 🚀
আমাদের UKRClassRoom-এ পলিটেকনিক CST ৩য় সেমিস্টারের জন্য শুরু করা একাডেমিক কোর্সে আপনাদের অভূতপূর্ব সাড়া আমাদের সত্যিই মুগ্ধ করেছে।

এতটাই সাড়া পাওয়া গেছে যে, আমাদের CodeBlock 3.2 ব্যাচের আসনগুলো দ্রুত পূরণ হয়ে যাচ্ছে। যারা ইতিমধ্যে এনরোল করেছেন, তাদের সবাইকে অভিনন্দন!🌹

⚠️ সতর্কবার্তা: আমাদের ব্যাচের আসন সংখ্যা কিন্তু সীমিত। আপনি যদি এখনো এনরোল না করে থাকেন এবং নিজের সিটটি নিশ্চিত করতে চান, তবে কালক্ষেপণ না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন।

⏳ সময় থাকতে সিদ্ধান্ত নিন!
দেরি করলে পরে হয়তো সিট পাওয়া কঠিন হতে পারে। আপনার রেজিস্ট্রেশন বা বিস্তারিত তথ্যের জন্য আজই কল করুন এই নাম্বারে: 01734914123

আপনার শিক্ষা যাত্রার সারথি হতে আমরা প্রস্তুত, আপনি প্রস্তুত তো?

27/02/2026

🚀 পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য পাইথন প্রোগ্রামিং কোর্স! 🐍

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
বর্তমান সময়ে টেকনোলজি জগতে নিজেকে এগিয়ে রাখতে প্রোগ্রামিং শেখার কোনো বিকল্প নেই। বিশেষ করে যারা CST ২য় সেমিস্টারে আছ, তাদের জন্য পাইথন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

তোমাদের পড়াশোনাকে আরও সহজ এবং কার্যকর করতে, একাডেমি পরিক্ষায় A+ পেতে UKRClassRoom নিয়ে এসেছি "Polytechnic Python Programming" কোর্স। বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড টপিকগুলো নিয়ে সাজানো হয়েছে এই কোর্সটি।

📌 আমরা যা যা শিখব:
Basics of Programming & Python

Variables, Data Types & Operators

Branching & Looping Structures

Functions, Files I/O Operations

List, Tuple, Set, Dictionary এবং আরও অনেক কিছু!

আমাদের লক্ষ্য শুধু সিলেবাস শেষ করা নয়, বরং প্রোগ্রামিং লজিক এমনভাবে তৈরি করা যাতে তোমরা যেকোনো রিয়েল-ওয়ার্ল্ড প্রজেক্টে কাজ করতে পারো।

🎓 ইন্সট্রাক্টর:
Utpal Kanti Roy
M.Sc. in CSE (MBSTU)
Lecturer (CSE), City University
Chief Instructor, UKRClassRoom

💡 কেন আমাদের বেছে নিবে?
সঠিক দিকনির্দেশনা এবং নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে একজন দক্ষ প্রোগ্রামার হিসেবে গড়ে তোলার এটাই সুযোগ। UKRClassRoom হতে পারে তোমার পাইথন শেখার এবং একাডেমিক পরিক্ষায় A+ নিশ্চিত করার সেরা মাধ্যম।

📞 বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করো:
মোবাইল: 01734914123

আজই যুক্ত হও এবং তোমার ক্যারিয়ারের পথকে আরও সমৃদ্ধ করো!

27/02/2026

৫ম সেমিস্টার মানেই কঠিন সাবজেক্ট…
কিন্তু সঠিক গাইড থাকলে কঠিন কিছুই না! 💪
Java থেকে শুরু করে Operating System —
সবকিছুই হবে ক্লিয়ার কনসেপ্ট + এক্সাম রেডি প্রস্তুতি।
তুমি যদি সিরিয়াস হও, তাহলে UKRClassRoom তোমার জন্য প্রস্তুত। 🚀

🔆Polytechnic CST 5th Semester Academic Course

📘 Subjects:
✔ Application Development Using Java
✔ Web Design & Development-II
✔ Computer Architecture & Microprocessor
✔ Data Communication
✔ Operating System

📲 সিট সীমিত — এখনই যোগাযোগ করো: 01734914123, 01618526669

05/01/2026

বন্ধু শাওন এর পারফরম্যান্স 🫶
🤘

01/10/2025

সুন্দর সাংস্কৃতিক পরিবেশনা,
#কক্সবাজার পূজা মণ্ডপ।🙏

20/08/2025

হটাৎ একদিন মনে হলো, আহা! যদি হোস্টেলের ডাল আর আলু ভর্তা খেতে পারতাম! 🥔🍲 একটা সময় ছিল ম্যাচ/ হোস্টেলের ডাল আলু ভর্তা আমাদের সকালের নিত্যদিনের সাথি, মজার খাবার ছিল আবার মাঝে মাঝে খুব বিরক্ত ও লাগতো। তবে এখন খুব মিস করি।

আজ আমি এ আছি শুনে বিদায়ী কিছু প্রিয় শিক্ষার্থী আমার জন্য হোস্টেল থেকে নিয়ে এলো ভাত, ডাল,আলু ভর্তা এবং ডিম ভাজি। 😋

তারা চলে যাবে আমার সাথে দেখা করে দোয়া নিয়ে যাবে । বেশি কিছুদিন হলো আমি চাকরির জন্য ঢাকাতে অবস্থান করছি। আসলে অনেক শিক্ষার্থী যোগাযোগ করে, অপেক্ষায় থাকে আমি কবে টাংগাইলে আসবো। আমি ওই ভাবে সময় মিলাতে পারি না।😔🙏। সকলের জন্যই অন্তরের অন্তস্তল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকবে। যেখানেই থাকো ভালো থেকো সবাই। 🤲

যাইহোক খাবার গুলো আমি টেস্ট করে দেখলাম—স্বাদটা শুধু খাবারের ছিল না, এর ভেতরে মিশে ছিল সম্মান, মমতা আর অশেষ ভালোবাসা। 💙
আসলে শিক্ষক হিসেবে এটাই আমার প্রাপ্তি , এদের সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসায় আমি মুগ্ধ ।🤲

19/08/2025

🎉🏸 Presents – 10 Star House Badminton Competition 2023🏸🎉

হটাৎ ভিডিও টা পেলাম। দিনটা ছিল একেবারেই অন্যরকম!
আমাদের প্রিয় 10 Star House-এর সকল সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিল এক দারুণ ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ✨

🔥 খেলার প্লেয়ার ডাফট & ফকিচার এর দুর্দান্ত লড়াই এর ভিডিও চিত্র।

💡 UKRClassRoom শুধু পড়াশোনার নয়, আমাদের আনন্দ-উৎসব, খেলাধুলা আর বন্ধুত্বেরও এক অমূল্য আস্তানা।

👉 চলুন সবাই মিলে এই স্পিরিট ধরে রাখি—শিক্ষা, আনন্দ আর একতার মিলনেই আমাদের পরিবার আরও শক্তিশালী হবে।

18/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এতগুলো ছবি পোস্ট করার জন্য। 🙏   এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি আমার স্টুডেন্টদের...
07/08/2025

আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এতগুলো ছবি পোস্ট করার জন্য। 🙏
এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি আমার স্টুডেন্টদের কাছে একটা কাগজ ও কলম দিয়ে বলেছিলাম UKRClassRoom সম্পর্কে ভালো,মন্দ দিক গুলো লিখ,কোন অভিযোগ থাকলে,খারাপ দিক গুলো বল। আর কেউ নাম প্রকাশ করো না,কারণ কেউ অভিযোগ ও খারাপ কমেন্ট'স করলেও আমি যাতে বুঝতে না পারি কে করেছে। যারা উপস্থিত ছিল সবাই তাদের নিজ নিজ মতামত ও কমেন্ট'স শেয়ার করেছে।

৫০+ ছোট ছোট কমেন্ট'স জমা হয়েছে। আমি আজ এই গুলো বের করে পড়লাম। আসলে আমি সবার কমেন্ট'স দেখে আবেগে আপ্লুত হয়ে গেছি। আমি ২০১৯ সাল থেকেই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার এর স্টুডেন্টর একটু ভালো গাইড লাইন দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। হ্যা আমার ও ভুল ত্রুটি ছিল,আছে,থাকবে। তবে এই সব কমেন্ট'স আমার আগামী পথ চলার অনুপ্রেরণা। এই গুলোই আমার শক্তি। আমি আসলে কৃতজ্ঞ সবার কাছে। 🙏 এমন নয় যে আমি শুধু ভালো ভালো কমেন্ট'স শেয়ার করেছি। যারা উপস্থিত ছিল ভালো মন্দ সব কমেন্ট'স গুলোই শেয়ার করেছি।

বি.দ্র: আমার মনে হলো এই গুলো আপনাদের সাথে শেয়ার করি।যাতে পরবর্তী স্টুডেন্ট যারা আসবে তারাও UKRClassRoom সম্পর্কে আগে থেকেই জেনে আসতে পারে। যাদের ভালো লাগবে না তারা প্লিজ ইগনোর করতে পারেন। তবে যদি আজিরা সময় থাকে কিছু না করার, UKRClassRoom সম্পর্কে জানতে ছবির লেখা গুলো পড়েন। ধন্যবাদ ও ভালোবাসা।🤝❤️

07/08/2025

💗
তারিখ: ০৬-০৮-২০২৫
🎥 Jihad Islam 🫶

আমার প্রাণ প্রিয় সকল শিক্ষার্থী,তোমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান UKRClassRoom শুরু হয়েছিল ৬ই আগস্ট ২০২১ সালে — এক গভীর স্বপ...
05/08/2025

আমার প্রাণ প্রিয় সকল শিক্ষার্থী,
তোমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান UKRClassRoom
শুরু হয়েছিল ৬ই আগস্ট ২০২১ সালে — এক গভীর স্বপ্ন, অগাধ ভালোবাসা, আর শিক্ষার্থীদের জন্য কিছু করার অদম্য ইচ্ছা থেকে।

ঈশ্বর সহায় , আগামীকাল UKRClassRoom-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী।
এই দীর্ঘ পথচলায় তোমাদের সহযোগিতা, ভালোবাসা ও পাশে থাকার শক্তি ছাড়া এক মুহূর্তও কল্পনা করা যেত না।
তোমরাই আমার এক একটি স্বপ্ন।

তোমরা জানো, আমি এখন সিটি ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যুক্ত হয়েছি — এটাও তোমাদের দোয়া, ভালোবাসা ও প্রেরণার ফসল।
তাই, এই আনন্দঘন মুহূর্তটিকে তোমাদের সঙ্গে একটু স্মরণীয় করে রাখতে চাই।

🕔 সময়: বিকাল ৫টা
📍 স্থান: UKRClassRoom

এই বিশেষ দিনে তোমাদের সঙ্গে একটুখানি সময় উপভোগ করতে চাই, আর চাই তোমাদের কাছ থেকে শুনতে –
UKRClassRoom তোমাদের চোখে কেমন?
তোমাদের অনুভূতিই হবে আমার বড় প্রাপ্তি।

তোমাদের উপস্থিতিই হবে আমার সবচেয়ে বড় উপহার।🙏

ভালোবাসায়,
উৎপল কান্তি রায় (UKR)
প্রতিষ্ঠাতা ও চিফ ইনস্ট্রাক্টর
UKRClassRoom, Tangail

Address

Tangail
1900

Telephone

+8801734914123

Website

Alerts

Be the first to know and let us send you an email when Utpal Kanti Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Utpal Kanti Roy:

Share