12/08/2026
হাদি ভাইয়ের একটি বক্তৃতা শুনছিলাম।
সেখানে তিনি একটি ঘটনার কথা বলছিলেন—
এক তরুণ এসে তাকে বলেছিল,
“ভাই, জান দিয়ে দিবো।”
হাদি ভাই লক্ষ্য করেছিলেন, ছেলেটি ভালো ছবি তুলতে পারে, ফটোগ্রাফিতে আগ্রহ আছে।
তিনি তখন তাকে বললেন,
“তোমাকে একটা ফটোগ্রাফির কোর্সে ভর্তি করিয়ে দিই? কয়েক মাসে স্কিলটা দাঁড়িয়ে যাবে।”
ছেলেটার উত্তর ছিল খুব ছোট, কিন্তু ভয়ংকর গভীর—
“এটা পারবো না ভাই।”
এই একটি বাক্যই আমাদের সময়ের সবচেয়ে বড় ট্র্যাজেডি।
আমাদের তরুণরা মরতে প্রস্তুত,
কিন্তু গড়ে উঠতে প্রস্তুত না।
অথচ বাস্তবতা হলো—
এই সময় আপনাকে লড়তে হচ্ছে ভয়ংকরভাবে স্কিলফুল মানুষের সঙ্গে।
আর সেই দশজন দক্ষ মানুষের বিপরীতে
দশ লক্ষ স্লোগানধারী মানুষও দাঁড়াতে পারছে না।
তরুণরা হাদি হতে চায়।
কিন্তু—
তারা নজরুল পড়তে চায় না,
ইতিহাস জানতে চায় না,
ভূ-রাজনীতি বুঝতে চায় না,
অর্থনীতি শিখতে চায় না,
ধর্ম নিয়ে গভীরভাবে ভাবতে চায় না,
চিন্তা করতে শিখতে চায় না।
তারা শুধু স্লোগান দিতে চায়,
কিন্তু নিজের ভেতরের ভিত্তি গড়তে চায় না।
হাদি হওয়া মানে শুধু রাস্তায় নামা নয়।
হাদি হওয়া মানে—
নিজের জায়গা থেকে সর্বোচ্চ ইমপ্যাক্ট তৈরি করা।
আপনার সাংবাদিকতা ভালো লাগে?
দেশের সেরা সাংবাদিক হওয়ার চেষ্টা করুন।
আপনি ইউটিউব করতে চান?
দেশের সেরা ইউটিউবার হওয়ার লক্ষ্য নিন।
আপনি যে কাজেই থাকুন না কেন—
নিজের জায়গায় একশ ভাগ দিলে, আপনিও হাদি হতে পারেন।
কারণ দেশ বদলাতে চাইলে আগে দরকার
নিজের মাথা, নিজের চিন্তা আর নিজের স্কিল বদলানো।
আজ নিজের কাছে একটা ওয়াদা করুন—
আপনি আপনার কাজের মাধ্যমে এই দেশ ও সমাজে ইমপ্যাক্ট রাখবেন।
আর আমাদের ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন।
মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন—আমিন