24/08/2026
#সৃষ্টিকর্তা যখন কাউকে সৃষ্টি করেন, তখন তিনি কাউকে অসম্পূর্ণ বা মূল্যহীন করে পৃথিবীতে পাঠান না। প্রত্যেক মানুষের মাঝেই তিনি আলাদা সৌন্দর্য, আলাদা বৈশিষ্ট্য আর আলাদা এক আলো দিয়ে দেন। কারো সৌন্দর্য মুখের হাসিতে, কারো সৌন্দর্য তার ব্যবহারে, কারো সৌন্দর্য তার মায়ায়, আবার কারো সৌন্দর্য তার সুন্দর হৃদয়ে লুকিয়ে থাকে।
কিন্তু দুঃখের বিষয় হলো, অনেক সময় মানুষই মানুষকে অসুন্দর বানিয়ে দেয়। কটু কথা বলে, তুচ্ছতাচ্ছিল্য করে, শরীর, গায়ের রং, উচ্চতা কিংবা বাহ্যিক রূপ নিয়ে আঘাত করে কারো আত্মবিশ্বাস ভেঙে দেয়!
゚