10/01/2025
নতুন করে ভ্যাট আরোপ করা হচ্ছে বিভিন্ন পণ্যের উপর
১লা জানুয়ারি ২০২৫ সালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অন্তর্বর্তী কালীন সরকারের কাছে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করেন । সেই প্রস্তাবের পক্ষে অনুমোদন দিয়েছেন সরকার পক্ষ।
বিগত সরকারের শাসনামলে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছিল। এখন তা বাড়িয়ে ২৩ শতাংশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
সে অনুযায়ী হিসাব করলে দেখা যায় , এখন পর্যন্ত মোবাইলে ১০০ টাকার রিচার্জ করলে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ দিতে হয় ২৮ দশমিক ১ টাকা, রেভেনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স দিতে হয় ৬ দশমিক ১ টাকা, পরোক্ষ কর দিতে হয় ২০ দশমিক ৪ টাকা।
অর্থাৎ, গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে সবমিলিয়ে কর দিতেন ৫৪ দশমিক ৬ টাকা।