02/09/2026
হবিগঞ্জের মেয়ে জেমির অসাধারণ অর্জন—পেলেন প্রায় ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি! ❤️🇧🇩🎓
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের মেধাবী শিক্ষার্থী জেমি উচ্চশিক্ষার জন্য পেয়েছেন প্রায় ৭৫ লাখ টাকা (৬০ হাজার মার্কিন ডলার) সমমূল্যের মর্যাদাপূর্ণ বৃত্তি। তিনি চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে চার বছর অধ্যয়নের সুযোগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান গত ১৮ আগস্ট চিঠির মাধ্যমে তাঁর বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
চার বছর মেয়াদি এই বৃত্তির আওতায় জেমি প্রতি বছর ১৫ হাজার মার্কিন ডলার করে মোট ৬০ হাজার মার্কিন ডলার সহায়তা পাবেন। শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে মাত্র ৭ জন এই বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন বলে জানানো হয়েছে। তাঁদের মধ্যে সম্পূর্ণ ফ্রি ভর্তির সুযোগ পাওয়া দুই শিক্ষার্থীর একজন জেমি। ❤️
২০২৫ সালে এইচএসসি পাস করার পর গত ২০ জুলাই থেকে শেভরন বাংলাদেশের সহায়তায় পরিচালিত এক মাসের সামার স্কুল প্রোগ্রামে অংশ নেন জেমি। বিজ্ঞানভিত্তিক ইংরেজি মাধ্যমের এই প্রোগ্রাম তাঁর জন্য সহজ ছিল না। কিন্তু কঠিন চ্যালেঞ্জকে জয় করেই তিনি নিজের মেধা ও পরিশ্রমের প্রমাণ দিয়েছেন।
জেমির বাবা আফজল আলী হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পশ্চিম লেঞ্জাপাড়ার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সীমিত সামর্থ্য আর নানা প্রতিকূলতার মধ্যেও মেয়ের পড়াশোনার স্বপ্ন থামতে দেননি পরিবার। জেমি জহুর চান বিবি মহিলা কলেজ থেকে ২০২৫ সালে এইচএসসি সম্পন্ন করেন এবং বর্তমানে বৃন্দাবন সরকারি কলেজের রসায়ন বিভাগের ২০২৫–২৬ সেশনের ছাত্রী।
একজন ক্ষুদ্র ব্যবসায়ীর মেয়ের প্রায় ৭৫ লাখ টাকার বৃত্তি অর্জনের এই গল্প শুধু একটি পরিবারের আনন্দ নয়—এটি পুরো হবিগঞ্জের জন্য গর্বের। ❤️
জেমি দেখিয়ে দিয়েছেন, স্বপ্নটা বড় হলে আর তার সঙ্গে ক*ঠোর পরিশ্রম ও পরিবারের দোয়া-সমর্থন থাকলে সীমাবদ্ধতা কখনো পথ আটকে রাখতে পারে না।
অভিনন্দন জেমি। 🌸 তোমার এই অর্জনে গর্বিত হবিগঞ্জ, গর্বিত তোমার পরিবার ও শিক্ষকরা। তোমার উচ্চশিক্ষার পথ আরও সুন্দর হোক—অনেক দূর এগিয়ে যাও, দেশের মুখ উজ্জ্বল করো। ❤️🇧🇩