CricDiary

CricDiary ক্রিকেটের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন! 🏏

এছাড়াও যেকোন ধরনের ডিজাইন, এডিটিং কিংবা প্রমোশনাল এক্টিভিটির জন্য ইনবক্স করুন। 🤍🌸
(207)

রান করতেই যেন ভুলে গেছেন ক্যাপ্টেন লিটন দাস..!⬇️ব্যাট হাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশ অধিনায়কের।সবশেষ ৫টি আন্তর...
05/10/2026

রান করতেই যেন ভুলে গেছেন ক্যাপ্টেন লিটন দাস..!⬇️

ব্যাট হাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশ অধিনায়কের।
সবশেষ ৫টি আন্তর্জাতিক ইনিংসে ৪ বারই ডাক মেরেছেন লিটন দাস!
এই সময়ে তার ব্যাট থেকে এসেছে মাত্র ২ রান!

অধিনায়ক হিসেবে লিটনের কাছ থেকে নিশ্চয়ই আরও ভালো পারফরম্যান্সের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেটের সমর্থকরা।

| |

২০১৬ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক শাই হোপের। দেখতে দেখতে পেরিয়ে গেছে প্রায় এক দশক। আর এই সময়ে তার চেয়ে বেশি ওয়ানডে ...
04/10/2026

২০১৬ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক শাই হোপের। দেখতে দেখতে পেরিয়ে গেছে প্রায় এক দশক। আর এই সময়ে তার চেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি করতে পেরেছেন মাত্র দুজন বিরাট কোহলি ও রোহিত শর্মা।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ক্রিকেট ইতিহাসেও শাই হোপ এখন দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ২১টি সেঞ্চুরি নিয়ে। তার সামনে রয়েছেন শুধু কিংবদন্তি ক্রিস গেইল, যার সেঞ্চুরি ২৫টি।

আজ ভারতের বিপক্ষে ক্যারিয়ারের ২১তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিলেন হোপ। আর মজার ব্যাপার হলো, ভারতের বিপক্ষে তার ৫টি ওয়ানডে সেঞ্চুরির মধ্যে ৪টিই এসেছে ভারতের মাটিতে।

পরিসংখ্যানের বিচারে শাই হোপ যে কতটা অসাধারণ একজন ওয়ানডে ব্যাটসম্যান, তা নিয়ে কোনো প্রশ্নই নেই। অথচ আশ্চর্যজনকভাবে, তার প্রাপ্য আলোচনাটা তিনি খুব কমই পান।

নীরবে, ধারাবাহিকভাবে, বছরের পর বছর নিজের কাজটা করে যাচ্ছেন এই ক্যারিবিয়ান ব্যাটিং মায়েস্ত্রো।

ইউ বিউটি, শাই হোপ!

|

শাই হোপের মহাকাব্যিক ইনিংসে হোয়াইটওয়াশ এর লজ্জা এড়ালো ওয়েস্ট ইন্ডিজ।  ৪৬ বলে ৫০*১০৪ বলে সেঞ্চুরি ১০০*১৩৯ বলে দেড়শো ১৫০* ...
03/10/2026

শাই হোপের মহাকাব্যিক ইনিংসে হোয়াইটওয়াশ এর লজ্জা এড়ালো ওয়েস্ট ইন্ডিজ।

৪৬ বলে ৫০*
১০৪ বলে সেঞ্চুরি ১০০*
১৩৯ বলে দেড়শো ১৫০*
এবং ১৬৩ * রানে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত ✅

ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ১৪৩ বলে ১৭ চার ও ৩ ছক্কায় ১৬২ রানের ইনিংস খেলে দলকে জেতালেন শাই হোপ। হোয়াট এ্য ইনিংস, হোয়াট এ্য ফ্যান্টাসি নক ফ্রম শাই হোপ।

শাই হোপ ওয়ানডে ক্যারিয়ারে মোট সেঞ্চুরি করেছেন ২১* টি।
অপরাজিত সেঞ্চুরি করেছেন ১১* টি✅

শাই হোপ রান তাড়ায় সেঞ্চুরি করেছেন ৯ টি।
রান তাড়ায় অপরাজিত সেঞ্চুরি করেছেন ৭* টি✅

শাই হোপ ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ৫ টি।
অপরাজিত সেঞ্চুরি করেছেন ৩* টি। ✅

শাই হোপ ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ৫ টি,
দলকে জেতানো সেঞ্চুরি ৩* টি✅

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরি
ক্রিস গেইল ২৫ টি
শাই হোপ ২১* টি✅

শেষ ওয়ানডেতে ৩৫২ রানের রেকর্ড রান চেজ করে ভারতকে ৫ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ!🔥
03/10/2026

শেষ ওয়ানডেতে ৩৫২ রানের রেকর্ড রান চেজ করে ভারতকে ৫ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ!🔥

চাঁদপুর থেকে আজকের ম্যাচের ফলাফল!🇧🇷✌️
03/10/2026

চাঁদপুর থেকে আজকের ম্যাচের ফলাফল!🇧🇷✌️

🇱🇰 শ্রীলঙ্কা: ১১৫/৫ (১৬)এশিয়ান গেমসের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে কত রানে টার্গেট দিবে শ্রীলঙ্কা?   |   |
03/10/2026

🇱🇰 শ্রীলঙ্কা: ১১৫/৫ (১৬)

এশিয়ান গেমসের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে কত রানে টার্গেট দিবে শ্রীলঙ্কা?

| |

🚨 এনসিএলে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়!আগামীকাল থেকে শুরু হচ্ছে এনসিএলের নতুন মৌসুম। এবার প্রথমবারের মতো টসের সময় ব্লেজার প...
02/10/2026

🚨 এনসিএলে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়!

আগামীকাল থেকে শুরু হচ্ছে এনসিএলের নতুন মৌসুম। এবার প্রথমবারের মতো টসের সময় ব্লেজার পরে মাঠে আসবেন অধিনায়করা, সঙ্গে থাকছে ঐতিহ্যবাহী ব্যাগি ক্যাপ। 🧢

কাউন্টি ক্রিকেটের ধাঁচে এনসিএলকে আরও ঐতিহ্যবাহী ও পরিপাটি একটা রূপ দেওয়ার চেষ্টা করছে বিসিবি। বিসিবির নতুন এই উদ্যোগটা বেশ প্রশংসনীয়। 👏

| |

বাংলাদেশ থাকায় বিশ্বকাপের ‘গ্রুপ-বি’ এখন সবচেয়ে কঠিন হয়ে উঠেছে..! 🔥২০২৭ বিশ্বকাপের গ্রুপ-বি’তে বাংলাদেশের পাশাপাশি রয়েছে...
02/10/2026

বাংলাদেশ থাকায় বিশ্বকাপের ‘গ্রুপ-বি’ এখন সবচেয়ে কঠিন হয়ে উঠেছে..! 🔥

২০২৭ বিশ্বকাপের গ্রুপ-বি’তে বাংলাদেশের পাশাপাশি রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দল। এতগুলো বড় দলের ভিড়েও সাবেক অস্ট্রেলিয়ান তারকা অ্যারন ফিঞ্চ মনে করছেন, বাংলাদেশের উপস্থিতিই এই গ্রুপকে আরও কঠিন করে তুলেছে! 🇧🇩

কি মনে হয় আপনার, এই কঠিন গ্রুপে লড়াই করে বাংলাদেশ কি জায়গা করে নিতে পারবে পরের রাউন্ডে..?

|

জয়ের দিনে মাথায় তুলে নাচবে, আর খারাপ সময়ে পিঠে ছুরি মারবে, এমন সুবিধাবাদী সমর্থক না থাকাই ভালো..!🤫মুস্তাফিজুর রহমান দেশে...
01/10/2026

জয়ের দিনে মাথায় তুলে নাচবে, আর খারাপ সময়ে পিঠে ছুরি মারবে, এমন সুবিধাবাদী সমর্থক না থাকাই ভালো..!🤫

মুস্তাফিজুর রহমান দেশের জার্সি গায়ে যে অর্জন করেছেন, দেশের ক্রিকেটকে যে আনন্দ দিয়েছেন, সেগুলো ভুলে গিয়ে শুধু খারাপ সময়টুকু নিয়ে ট্রল করা খুবই সহজ। কিন্তু একজন খেলোয়াড়ের কঠিন সময়ে তার পাশে দাঁড়ানোই আসল সমর্থকের পরিচয়। আজ ফিজের সময়টা হয়তো ভালো যাচ্ছে না। তাই বলে তার এতদিনের অবদান, লড়াই আর দেশের জন্য দেওয়া মুহূর্তগুলো আমরা ভুলে যাব না। যারা শুধু জয়ের দিনে পাশে থাকে, তারা সমর্থক নয় তারা সুবিধার সঙ্গী।

আমরা ফিজের পাশে ছিলাম, আছি এবং থাকব। ভালো সময়েও, খারাপ সময়েও। ফিজ, মাথা উঁচু করে লড়াই করে যাও। ❤️

| |

মুস্তাফিজের ওপর আস্থা রাখার কারণ জানালেন লিটন দাস..!
01/10/2026

মুস্তাফিজের ওপর আস্থা রাখার কারণ জানালেন লিটন দাস..!

Address

Dhaka
Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when CricDiary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share