Babu's Dairy

Call Directions Contact the business

Babu's Dairy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Babu's Dairy, Digital creator, ঘুনিপাড়া (পশ্চিম), সলিমাবাদ, নাগরপুর, টাঙ্গাইল, Tangail.
(1)

25/08/2026

আমাদের দেশে বিবাহিত মেয়ে বা বিশেষ করে মায়েদের হাত কিছুটা হলুদ থাকে, কাটার দাগও থাকে,

উল্টো পরিস্থিতি এখানে,
ছেলেদের হাত হলুদ, আমার নিজেরটাও 😢

মেয়েদের ইনকাম এই দেশে অনেক বেশি, অনলাইনে অর্ডার করে খায়, নয়তো রেস্টুরেন্টে গিয়ে খায়

24/08/2026

Now a days
I enjoy problems 😊

সেলুনে Dissatisfaction 😢 মনে হয় দেশে থেকে চুল দাঁড়ি কাটিয়ে আসি...
23/08/2026

সেলুনে Dissatisfaction 😢

মনে হয় দেশে থেকে চুল দাঁড়ি কাটিয়ে আসি...

প্রবাস কথা 😢 অপ্রীতিকর সত্যএই বিষয়টা আমাদের দেশে ট্যাবু আর এখানে স্বাভাবিক সম্প্রতি আমার খুব কাছের একজন আমাকে জিজ্ঞেস ক...
23/08/2026

প্রবাস কথা 😢 অপ্রীতিকর সত্য

এই বিষয়টা আমাদের দেশে ট্যাবু আর এখানে স্বাভাবিক

সম্প্রতি আমার খুব কাছের একজন আমাকে জিজ্ঞেস করেছে, এখানে কি আমার বান্ধবী হয়েছে ?
কারো সাথে কথা হলেই শেষে বলে, " এনজয় করেন....."

লাইফে এনজয় আসলে কারা করে ?
টাকা থাকলে কোন দেশে এনজয় করা যায় না ?
কোন দেশে মেয়ে মানুষের অভাব ?
এনজয় করার বিষয় কি দুনিয়াতে শুধু একটাই ?

নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা ছেলের যার গলা পর্যন্ত ঋণে ডোবা
তার লাইফে আবার এনজয় কিসের ?

হ্যাঁ,
১০ মাসের আমার ছোট অভিজ্ঞতায় দেখেছি, বেশিরভাগ প্রবাসী এটাতে আগ্রহী কারণ সস্তা ও সহজলভ্য (নেশাদ্রব্য ও মেয়ে)

সবার কি সব জিনিসে রুচি হয়, সবাই খারাপ হলে কি দুনিয়া চলতো?

আমি এমন প্রবাসী দেখেছি,
স্যালারি পেয়ে ৫ দিরহাম রেখে পুরোটা পরিবারকে পাঠিয়ে দিয়েছে
রুমে বসে বুর্জ খলিফা দেখা যায়, ২০ বছরে কাছে যায়নি, বিল্ডিং দেখতে গিয়ে টাকা খরচ করার পরিবর্তে সেটা বউ বাচ্চাকে দিবে 😢

নেশাদ্রব্য নিয়ে কিছু বলবো না, আমি আমার পুরো লাইফে নেশাদ্রব্য খুব একটা দেখিনি, আর এখন যেদিকে তাকাই সেদিকেই 😢 আমার এগুলাতে কোন দিন আগ্রহ ছিলো না হওয়ারও সম্ভাবনা নেই ( ফ্রিতেও খাওয়ার সুযোগ আমার আছে প্রতিদিন)

আমাকেই আমার পাপ পুণ্যের হিসেব দিতে হবে, কোন দেশে বসে পাপ করলাম,সেটা বিবেচ্য বিষয় না

ফটো নোট :
বালিশ, বেড শিট এবং বেডও আমার
বিয়ার গুলা আমার না
(আমানত হিসেবে রেখেছে একজন, প্রায় এক মাস রাখার পর কালকে রাতে তাকে বুঝিয়ে দিয়েছি)

অফিস টাইম সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত, ২ ঘণ্টা ঐচ্ছিক ওভার টাইমআমরা প্রায় ২৫ জন বাংলাদেশি কাজ করি এখানেবিকেল ৫ টা...
18/08/2026

অফিস টাইম সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত, ২ ঘণ্টা ঐচ্ছিক ওভার টাইম
আমরা প্রায় ২৫ জন বাংলাদেশি কাজ করি এখানে
বিকেল ৫ টায় পুরো অফিস ফাঁকা হয়ে যায়, কালকে আমার সাথে একটা ছেলে ওভার টাইম করলো, আজকেও

জিজ্ঞেস করলাম ভাই বাড়ি কই ?
বরিশাল 😁

দুই ঘণ্টা ওভার টাইম করলে ১০ ডলার

প্রয়োজন তার সীমা ছাড়িয়ে গেছে, একা হলেও ওভার টাইম করতে হবে
বরিশাল তো কি হয়েছে 😊

আমার ছেলে আজকে কি জন্যে জানি আমার কাছে এক ডলার চেয়েছে 💕
কাকতালীয় হয়তো

মিস ইউ শায়ান 💕

15/08/2026

ভারতীয় ও পাকিস্তানি বন্ধুদের জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 😊

তবে বিরিয়ানি পাকিস্তানিদেরটা ভালো লেগেছে

14/08/2026

"মানুষের জীবন মূলত কিছু সমস্যার সমষ্টি "

প্রত্যেকেই কোনো না কোন সমস্যায় আছে, বর্তমান সমস্যা আমাদের অধিক চিন্তিত করে তুলে

অনেক সময় সমস্যার সমাধান জানা সত্বেও, সমাধান করার সক্ষমতা থাকার পরেও আমরা সমাধান করতে পারি না 😢

সমস্যার সমাধান মূলত এখানে....

মোনাজাতে ও সিজদায়

সদকাহ - বিপদ দূর করে দেয়
সৎকর্ম - প্রতিফল জীবদ্দশায় ফিরে আসে
দোয়া - দোয়া ই একমাত্র ভাগ্য পরিবর্তন করতে পারে

সবাইকে 💕
" জুম্মা মুবারক"

যখন আমি satwa এলাকায় ছিলাম, এক বাংলাদেশি আমাকে বলেছিল, আপনার যে ভিসার মেয়াদ শেষ এটা কোন বাংলাদেশিকে বলবেন নাকারণ জানতে...
09/08/2026

যখন আমি satwa এলাকায় ছিলাম, এক বাংলাদেশি আমাকে বলেছিল, আপনার যে ভিসার মেয়াদ শেষ এটা কোন বাংলাদেশিকে বলবেন না

কারণ জানতে চাইলে, সে একটা ঘটনা বললো, সেটা এরকম
একজনের ভিসার মেয়াদ শেষ, আরেক দেশি ভাই পুলিশকে কল দিয়ে রুমে এনে তাকে ধরিয়ে দিয়েছে

ভেবেছি, বাড়িয়ে বলছে

গত পরশু মেট্রোতে করে অফিসে থেকে ফিরছিলাম, সাথে আরও দুজন বাংলাদেশি অফিস কলিগ ছিলো
মেট্রোতে চেকার উঠেছে যখন আমার কার্ড চেক করছে, আমার এক দেশি ভাই উনাকে বলেছে, আমি ওভার স্টে করছি ( মানে আমার ভিসা নেই, অবৈধ)

শুনার পরও উনি কিছু না বলে চলে গেছে

আমার দেশি ভাইকে বললাম, এই কাজ কেনো করলেন ?

বলে মজা করেছি আমি 😊

সম্ভবত " পদ্মা নদীর মাঝি " উপন্যাসে পড়েছিলাম, কুবেরের বউয়ের কাছে দুঃখের গল্প যত ভালো ভাবে বলা যায়, সাহায্য একটু বেশি ...
09/08/2026

সম্ভবত " পদ্মা নদীর মাঝি " উপন্যাসে পড়েছিলাম, কুবেরের বউয়ের কাছে দুঃখের গল্প যত ভালো ভাবে বলা যায়, সাহায্য একটু বেশি পাওয়া যায়

উল্টো ঘটনার মধ্য দিয়ে যাচ্ছি আমি,
একজনের দুঃখের কথা শুনছি মনোযোগ দিয়ে, সে বলতে পেরে আমার জন্যে সব কিছু করতে প্রস্তুত 😊

রেস্টুরেন্টে খাওয়ার বিল, মেট্রো কার্ডে রিচার্জ, শেষমেষ আমার সেলুনের বিল ও সে দিচ্ছে 😢

আজকে এসে জিজ্ঞেস করছে, কত টাকা হলে আমার ভিসার কাজ হবে ?

২০,০০০/- দিরহাম লাগবে বললাম
কার্ড দিয়ে দিয়েছে, তুমি আগে বৈধ হও

২.৫ দিরহাম খরচ করলাম 😊

আমি নেশা করিনি কখনও, অভিজ্ঞতা নেই, নেশায় মনে হয় কষ্ট আরও বাড়ে

দীর্ঘদিনের মদ্যপানের অভ্যাস উনার,আমি তিন মাসে কখনও দেখিনি মাতলামি করছে,অথচ খায় প্রতিদিন

এক দিনের পারিবারিক অশান্তি উনাকে বেডে শুইয়ে দিয়েছে, ৩৭ বছরের প্রবাসী একা অসুস্থ হয়ে পড়ে আছে
দেখার কেউ নেই

কিছু সময় মানুষ খুবই অসহায় অবস্থার মধ্যে দিয়ে যায়, যখন কিছুই করার থাকে না

Address

ঘুনিপাড়া (পশ্চিম), সলিমাবাদ, নাগরপুর, টাঙ্গাইল
Tangail
1938

Telephone

+8801735011806

Website

Alerts

Be the first to know and let us send you an email when Babu's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Babu's Dairy:

Shortcuts

Share