TARIF Cable tv Network

TARIF Cable tv Network This is the system of cable tv distribution

আল্লাহ সুবহানাহু তায়ালা সোহানের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুন, আমীন ।
24/11/2021

আল্লাহ সুবহানাহু তায়ালা সোহানের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুন, আমীন ।

24/11/2021

আচ্ছালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু, সবাই কেমন আছেন ?

আজ আমার জন্ম দিন। জানি না কবে মৃত্যু দিন চলে আসবে। জীবন থেকে আরও একটি বছর শেষ হয়ে গেলো। এই পোস্ট টা আরও আগে শেয়ার করা উচ...
02/09/2020

আজ আমার জন্ম দিন।
জানি না কবে মৃত্যু দিন চলে আসবে। জীবন থেকে আরও একটি বছর শেষ হয়ে গেলো। এই পোস্ট টা আরও আগে শেয়ার করা উচিৎ ছিলো। কিন্তু আমার জন্ম দিন কবে তা আমারই মনে থাকে না, আর এটা মনে না থাকাটাই উত্তম। আমি কোন আকিদা, মানহাজ পালন করি তার উপর আমার মৃত্যু, কবর, হাশর হয়ে তার পর জান্নাত নয়তো জাহান্নাম ( রব্বিগফিরলি)। তাই বলতে চাই প্রান প্রিয় ভাইয়েরা আমাকে কেউ জন্ম দিনের শুভেচ্ছা জানাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সবাইকে ক্ষমা করুন আমিন।

'শুভ জন্মদিন'

(১)
আগামীকাল প্রিয় মানুষটির জন্মদিন। তাকে কিভাবে 'সারপ্রাইজ' দেই? হুমায়ূন আহমেদের 'সে ও নর্তকী' বইটিতে পড়েছিলাম, বাবা মেয়ের ২৩ তম জন্মদিনে ২৩ জাতের গোলাপ এনে মেয়েকে সারপ্রাইজ দিয়েছিলেন। তাকে কি এভাবে সারপ্রাইজ দেওয়া যায়? নাকি জন্মদিনের প্রথম প্রহরে, রাত ১২ টায় তার বাসার সামনে একটা প্লে-কার্ডে জন্মদিনের শুভেচ্ছা লিখে ফোন দিয়ে বলবো, একটু বাইরের দিকে তাকাও।

তারপর দিনের বেলা একসাথে বার্থডে কেক কাটা, ২৩ টা মোমবাতি জ্বালিয়ে এক ফুঁ দিয়ে নিভাতে পারলে সেটাকে 'শুভ লক্ষণ' ভাবা। জন্মদিনের উপহার দেওয়া। এভাবেই তো কাটানো যায় প্রিয় মানুষটির জন্মদিন।

ভার্সিটিতে আসার পর ফার্স্ট ইয়ারে এমন দিন খুব কম ছিলো, যে দিন কারো না কারো বার্থডে ছিলো না। স্মৃতি চিরন্তনে সবাই একত্র হয়ে জন্মদিনের কেক কাটতাম, তারপর কেক মাখামাখি করতাম। কখনো বা হলের গেস্টরুমে জন্মদিন সেলিব্রেট করা হতো।

সেকেন্ড ইয়ার পর্যন্ত নিজের জন্মদিন উদযাপন ছিলো যতোটা সম্ভব আড়ম্বরপূর্ণ!

(২)
'বার্থডে' শব্দটা শুনলেই কেউ কেউ বলে উঠেন এটা ইহুদি-খ্রিষ্টানের কালচার। আদতে জন্মদিন উদযাপন ইহুদি-খ্রিষ্টানের কালচার নয়।

Encyclopedia Judacia অনুযায়ী, "The celebration of birthdays is unknown in traditional Jewish Ritual." [Vol.4, page 1054]

আর আগেকার খ্রিষ্টানরা জন্মদিন উদযাপন করাকে 'খারাপ' বলে মনে করতো। কারণ তারা মনে করতো জন্মদিন উদযাপন করা প্যাগানদের (পৌত্তলিক) সংস্কৃতি, তাই জন্মদিন পালন করা থেকে তারা বিরত থাকতো।

The World Book Encyclopedia অনুযায়ী, "The early Christian did not celebrate this (Christ) birth because, they considered the celebration of anyone's birth to be a 'pagan' custom." [Volume 3, page 416]

কিন্ত ৪র্থ শতকে এসে খ্রিষ্টানরা জন্মদিন উদযাপনে তাদের মানসিকতার পরিবর্তন আনলো এবং যিশুর জন্মদিন উদযাপন করা শুরু করলো, যদিও আগে তারা ভাবতো এটা প্যাগান সংস্কৃতি।

এই ২৫ শে ডিসেম্বর যিশুর জন্মদিন উদযাপনটাও এসেছে পৌত্তলিকদের কাস্টম থেকে। সূর্য দেবতার উদ্দেশ্যে যে দিনটা তারা পূজা করতো সেটাই ছিলো ২৫ শে ডিসেম্বর।

বর্তমান সময়েও একদল খ্রিষ্টান জন্মদিন পালন করা থেকে বিরত থাকে। তারা হলো Jehovah's Witnesses. তারা পূর্ববর্তী খ্রিষ্টানদের মতো জন্মদিন পালন করাকে পৌত্তলিক রীতি মনে করে জন্মদিন পালন করা থেকে বিরত থাকে।

(৩)
জন্মদিন উদযাপনের প্রাচীন রীতি পাওয়া যায় বাইবেলে, মিসরের ফারাও (ফেরাউন) এর জন্মদিন।
"And it come to pass the third day, which was 'Pharaoh's Birthday', that he made a feast (Birthday Party) unto all his servants." [Genesis 40:20]

বাইবেলে বর্ণিত ফারাও এর জন্মদিন উদযাপনকে খ্রিষ্টানরা কিভাবে নিয়েছিলো?
ক্যাথলিক খ্রিষ্টানরা বলতো, পূণ্যবান ব্যক্তিরা জন্মদিন পালন করেনা। জন্মদিন পালন করে তো পাপীরা।

"It is only sinners (like Pharaoh and Herod) who make great rejoicing over the day on which they were born into this world below." [Origen. in Levit. Hom. viii. in migne P.G. xii, page 495)

(৪)
জন্মদিন উদযাপন করার প্রথাটা কিভাবে আসলো সেই ইতিহাস বলতে গিয়ে Ralph and Adelin Linton তাদের The Lore of Birthday (New York, 1952) বইতে বলেন,
"Originally the idea (of birthday greetings and wishes for happiness) was rooted in magic."

অর্থাৎ, যাদুবিদ্যা থেকেই জন্মদিন উদযাপনের রীতিটা আসে। আগেকার মানুষ ভাগ্য গণনা করার জন্য নিজেদের জন্মদিন মনে রাখতো।

বার্থডে অনুষ্ঠানের দিন তার আত্মা তার নিকট চলে আসে এবং জন্মদিনের শুভাচ্ছাগুলো (শুভ জন্মদিন, এই দিনে অনেক অনেক খুশি ফিরে আসুক) আত্মা শুনতে পায় এবং এর দ্বারা তাকে 'শুভ' বা 'অশুভ' পরিণতি দেওয়া হয়। সবাই যদি শুভেচ্ছা জানায় তাহলে তাকে 'শুভ' পরিণতি আর সবাই যদি কুমন্ত্রণা দেয় তাহলে 'অশুভ' পরিণতি দেওয়া হয়। এজন্য জন্মদিনে শত্রুদের নিকট থেকে দূরে থাকতে বলা হয়, কারণ শত্রুরা কুমন্ত্রণা দিলে হিতে বিপরীত হবে। [The Lore of Birthday, Ralph and Adelin Linton]

জন্মদিন অনুষ্ঠানে গিফট দেবার প্রথাটাও আসছে পৌত্তলিক প্রথা থেকে।
The giving birthday gifts is a custom associated with the offering of sacrifice to pagan gods on their birthday. [ The Lore of Birthday, Ralph and Adelin Linton ]

তাছাড়া জন্মদিন অনুষ্ঠানে কেক কাটা আর মোমবাতি প্রজ্জ্বলনও প্রথাটাও এসেছে পৌত্তলিকদের থেকে।

এসব অগ্নিপূজারীরা বিশ্বাস করতো মোমবাতির আগুনে যাদুর উপাদান আছে। এই মোমবাতির আগুনের শিখা তাদের উইশগুলো (শুভ জন্মদিন) গডের কাছে পৌঁছে দেয়।

তাছাড়া জন্মদিনের মোমবাতি শিশুর সৌভাগ্য বয়ে আনে।
"The birthday candles are thus an honor and tribute to the birthday child and bring good fortune." [ The Lore of Birthday, Ralph and Adelin Linton ]

(৫)
এন্টন জান্দর লেভেই, শয়তানের উপাসক এবং শয়তানের চার্চের প্রতিষ্ঠাতা। তার লেখা একটা বই 'The Satanic Bible' বইয়ে তিনি বলেন,
"The highest of all holidays in the satanic religion is the date of one's own birthday." [The Satanic Bible, Anton Szander Lavey, Chapter Xi, Religious holidays, page 96]

অর্থাৎ, শয়তানের ধর্মে সব উৎসবের মধ্যে সবচেয়ে বড় উৎসব হলো নিজের জন্মদিন।
কথাটা কি একটু পরিচিত মনে হচ্ছে ?
হ্যা, শয়তানের ধর্মে যেমন সব উৎসবের বড় উৎসব 'জন্মদিন' ঠিক তেমনি আমরাও বানিয়ে ফেলছি 'সব ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম'!

আল্লাহ পবিত্র কুরআনে বলেন,

يٰٓأَيُّهَا الَّذِينَ ءَامَنُوا ادْخُلُوا فِى السِّلْمِ كَآفَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوٰتِ الشَّيْطٰنِ ۚ إِنَّهُۥ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ

হে মুমিনগণ, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না । নিশ্চয় সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু। [সূরা বাকারা ২:২০৮]

(৬)
বাংলাতে যে বলি 'শুভ জন্মদিন'। আমরা কিভাবে জানি যে এই সময়টা শুভ? শুভ কিংবা অশুভ নির্ণয়ের মাপকাঠিইই বা কি? এই সময়টা 'শুভ' বয়ে আনুক বলে তো আমরা সময়ের পূজা করছি।
মহান আল্লাহ পবিত্র কুর'আনের সূরা আসর এর মধ্যে সময়ের শপথ/কসম করেছেন। আল্লাহ পাক নিজ সৃষ্টির যে কোন বস্তুর কসম খেতে পারেন। কিন্তু মানুষের জন্য আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কসম খাওয়া বৈধ নয়।

পূর্বেকার খ্রিষ্টানরা জন্মদিন উদযাপন করাকে 'পাপ' মনে করতো, বর্তমানেও খ্রিষ্টান এক গোষ্ঠি জন্মদিন উদযাপন করাকে পাপ মনে করে কারণ, এটা পৌত্তলিকদের ধর্মীয় আচারের সাথে সম্পৃক্ত।

আর আমরা জেনে কিংবা না জেনে পৌত্তলিকদের অনুসৃত আচার মেনে চলছি (পূজা করছি) এবং আল্লাহকে বিশ্বাস করছি, নামায-রোযা রাখছি।

আমাদের এই দ্বিমুখী কার্যক্রম তো পবিত্র কুরআনের একটা আয়াতের দিকে ইঙ্গিত করে।

وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُم بِٱللَّهِ إِلَّا وَهُم مُّشْرِكُونَ

"তাদের অধিকাংশই আল্লাহতে বিশ্বাস করে, কিন্ত তারা শরীক করে।"
And most of them believe not in Allah except while they associate others with Him. [সূরা ইউসুফ ১২:১০৬]

আর শিরক সম্পর্কে আল্লাহর স্পষ্ট বাণী,

إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِۦ وَيَغْفِرُ مَا دُونَ ذٰلِكَ لِمَن يَشَآءُ ۚ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرٰىٓ إِثْمًا عَظِيمًا

নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরীক করাকে ক্ষমা করেন না। তিনি ক্ষমা করেন এ ছাড়া অন্যান্য পাপ, যার জন্য তিনি চান। আর যে আল্লাহর সাথে শরীক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে। [সূরা নিসা ৪:৪৮]

বিজাতির অনুসরণ করা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কঠোর সতর্কবাণী করে বলেন,
ইবনু ‘উমার (রাঃ) বর্ণনা করেছেন

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে।
[সুনানে আবু দাউদ, হাদিস নং ৪০৩১]

এমনকি বিজাতির (ধর্মহীন, পৌত্তলিকদের) অনুকরণ করতে খ্রিষ্টানদের ধর্মগ্রন্থ বাইবেলেও নিষেধাজ্ঞা করা হয়েছে।
" LEARN NOT THE WAY OF THE HEATHEN." [ Jeremiah 10:1 ]

মহান আল্লাহ আমাদেরকে এসব বুঝার এবং এসব থেকে বিরত থাকার তাওফিক দান করুন।
ওয়ামা তাওফিকী ইল্লা বিল্লাহ।

মা'আসসালাম

জন্মদিন/ লেখেছেনঃ আরিফুল ইসলাম

Al Furqan Shop -

Al Furqan Shop কেনাকাটার বিশ্বস্ত মাধ্যম

May joy and peace be with you this festive season
31/12/2018

May joy and peace be with you this festive season

15/05/2018

Address

Main Road, Ghatail
Tangail
1980

Alerts

Be the first to know and let us send you an email when TARIF Cable tv Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TARIF Cable tv Network:

Share

Category