Amader Tangail

Amader Tangail আমার আপনার সবার টাংগাইল।
Tangail Located in Dhaka Division

আয়তন: ৩৪২৪.৩৮ বর্গ কি.মি.

চতুর্সীমা: পূর্বে ময়মনসিংহ ও গাজীপুর, পশ্চিমে সিরাজগঞ্জ, উত্তরে জামালপুর, দক্ষিণে ঢাকা ও মানিকগঞ্জ জেলা।

ভৌগলিক আয়তন ও অবস্থান:
টাঙ্গাইল জেলা ২৩­০ ৫৯’ ৫০” উত্তর অক্ষাংশ থেকে ২৪০ ৪৮’ ৫১” উত্তর অক্ষাংশ ও ৮৯­০ ৪৮’ ৫০”র্ পূর্ব দ্রাঘিমা থেকে ৯০০ ৫১’২৫” পূর্ব দ্রাঘিমা পর্যন্ত।

নির্বাচনী এলাকা:
৮টি। মধুপুর- ধনবাড়ি-০১, গোপালপুর- ভূঞাপুর-০২, ঘাটাইল-০৩, কালিহাতী-০৪, টাঙ্গাইল

-০৫, নাগরপুর দেলদুয়ার-০৬, মির্জাপুর-০৭ ও সখিপুর-বাসাইল-০৮।

জনসংখ্যা: ৩৫৬২১০৬ জন

জনসংখ্যার ঘনত্ত: জন (প্রতি বঃ কিঃ)

মোট ভোটার সংখ্যা (পুরুষ ওমহিলা):
২৫৯৩৫৭৬ জন পুরুষ
১৩০৫৫৮৫ জন মহিলা

উপজেলা:
১২ টি। টাঙ্গাইল, মধুপুর, গোপালপুর, ভূঞাপুর, ঘাটাইল, কালিহাতী, দেলদুয়ার, নাগরপুর, মির্জাপুর, সখিপুর, বাসাইল ও ধনবাড়ি (নবসৃষ্ট)।

থানা: ১৩টি।

পৌরসভার নাম:
৯টি। টাঙ্গাইল, মধুপুর, গোপালপুর, ভূঞাপুর, ঘাটাইল, কালিহাতী, মির্জাপুর, সখিপুর, বাসাইল ও ধনবাড়ি ।

ইউনিয়ন: ১০৮টি।

গ্রাম: ২৫১৬টি।

শিক্ষা প্রতিষ্ঠান:
১০,০৬০ টি। বড়-১০ টি, মধ্যম-৮০ টি, কুটিরশিল্প-৯,৯৭০। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১টি, বিশ্ববিদ্যালয় কলেজ ৩টি, আইন কলেজ ১টি, ক্যাডেট কলেজ ১টি, বেসরকারী মহিলা মেডিকেল কলেজ ১টি, সরকারী কলেজ ৪টি, বেসরকারী কলেজ ৪৮টি, পলিটেকনিক ইনস্টিটিউট ১টি, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ১টি, প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট ১টি, স্যাটেলাইট স্কুল ৮৬টি, নার্সিং ইনস্টিটিউট ২টি, পুলিশ একাডেমী ১টি, মাদ্রাসা ১৭৪টি, সরকারী মাধ্যমিক বিদ্যালয় ৪টি,,বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় ৩৪১টি, নিম্নমাধ্যমিক বিদ্যালয় ৪০টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৯৩৭টি, বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ৩৯৫টি, টিচার্স ট্রেনিং কলেজ ১টি, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ১৪৫টি, এনজিও পরিচালিত বিদ্যালয় ১৩০৪টি।

মৌজা: ২১৯০

নদী: যমুনা, ধলেশ্বরী, বংশী, লৌহজং, খিরু, যুগনী,ফটিকজানি,এলংজানি, লাঙ্গুলিয়া, ঝিনাই।

বদ্ধ জলাশয় (২০ একরের উর্ধ্বে ): ৭৪

হাট-বাজার: ২০৫টি

মোট জমি: ৮৯২৫৪৮ একর

মোট আবাদি জমি: ৫৫৩৭৯০ একর

ইউনিয়ন ভূমি অফিস: ১০৮টি

পাকা রাস্তা: ৬৪৬ কি.মি.

কাঁচা রাস্তা: ৫১৩০ কি.মি.

আবাসন/ আশ্রায়ন প্রকল্প: ১০টি।

আদর্শ গ্রাম: ১২টি।

খেয়াঘাট/ নৌকাঘাট: ১৫ টি।

দর্শনীয় স্থান:
রসুলপুর মধুপুর জাতীয় উদ্যান, ভাসানীর মাজার,দোখলা রেষ্ট হাউজ ,আতিয়া মসজিদ,আদম কাশ্মিরী(রঃ)-র মাজার, আটিয়া জমিদার বাড়ী,ধনবাড়ী জমিদারবাড়ী,হেমনগর জমিদার বাড়ী,বঙ্গবন্ধু সেতু ,যমুনা রিসোর্ট ,এলেঙ্গা রিসোর্ট ,ভারতেশ্বরী হোমস্,মহেড়া জমিদার বাড়ী,পুলিশ ট্রেনিং সেন্টার,মির্জাপুর ক্যাডেট কলে্‌ নাগরপুর চৌধুরী বাড়ী, উপেন্দ সরোবর, যাদব বাবুর বাড়ীর সিংহদ্বার,পাকুটিয়া জমিদারদের অট্টালিকা ইত্যাদি।

আদিবাসী জনগোষ্ঠী: গারো

সংসদীয় আসন: ০৮ টি

শিক্ষার হার


৩৮.৮২%

স্বাস্থ্য


জেনারেল হাসপাতাল০১ টি, উপজালা সাস্থ্য কমপ্লেক্স ১১ টি।

নামের বানান ভুলের অজুহাতে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানির অভিযোগ উঠেছে স্বয়ং সহকারী পরিচালকের বিরুদ্ধে। এ ঘটনায় ...
01/07/2026

নামের বানান ভুলের অজুহাতে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয়রানির অভিযোগ উঠেছে স্বয়ং সহকারী পরিচালকের বিরুদ্ধে। এ ঘটনায় সদর থানায় অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনা, অনিয়ম, দায়িত্বে অবহেলার অভিযোগে উপপরিচালক ডা. মো. কামরুল কিবরিয়াকে শোকজের ...
17/06/2026

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনা, অনিয়ম, দায়িত্বে অবহেলার অভিযোগে উপপরিচালক ডা. মো. কামরুল কিবরিয়াকে শোকজের নির্দেশ দেন প্রতিমন্ত্রী টুকু।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করে অব্যবস্থাপনা, অনিয়ম ও সেবার মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মাননীয় সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

‎বুধবার (১৭ জুন) দুপুর ২টার দিকে ঢাকা থেকে সরাসরি হাসপাতালে পৌঁছে তিনি বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও শৌচাগার পরিদর্শন করেন। এ সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে হাসপাতালের সার্বিক সেবা, পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন।

‎পরিদর্শনের সময় ৩৩৫ জন চিকিৎসক, নার্স ও স্টাফের মধ্যে অর্ধশতাধিকের বেশি কর্মীকে অনুপস্থিত দেখতে পান প্রতিমন্ত্রী। দায়িত্বে অবহেলার অভিযোগে হাসপাতালের উপপরিচালক ডা. মো. কামরুল কিবরিয়াকে তাৎক্ষণিকভাবে শোকজের নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য সব ধরনের ছুটি বাতিলের নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, 'কারও যদি এখানে চাকরি করতে ইচ্ছে না হয়, তাহলে অন্য জায়গায় চলে যাবে।'

‎প্রতিমন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়লে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা তাকে ঘিরে ধরেন। তারা হাসপাতালের নানা অনিয়ম, ভোগান্তি, দালালচক্রের দৌরাত্ম্য এবং কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগ শোনার পর প্রতিমন্ত্রী হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি প্রায় পরিত্যক্ত ঘোষণার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে।

‎পরিদর্শনের সময় হাসপাতালের শৌচাগারের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুসের কাছে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা চান এবং হাসপাতালকে দ্রুত সময়ের মধ্যে ঢেলে সাজানোর নির্দেশ দেন।

‎এ সময় দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী। হাসপাতালে কীভাবে মাদকসেবী ও বহিরাগতদের অবাধ প্রবেশ ঘটছে, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দেন।

20/04/2026

অটোর শহর টাঙ্গাইল,,,,,

আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক টাংগাইল সফর উপলক্ষে ভেন্যু প্রস্তুত করার কাজ পরিদর্শন করছেন মন্ত্রী ও প্রতিমন্ত...
13/04/2026

আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক টাংগাইল সফর উপলক্ষে ভেন্যু প্রস্তুত করার কাজ পরিদর্শন করছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহয়োদয়বৃন্দ

07/04/2026

হায়রে রাজনীতি, আবেগের জায়গা ক্রিকেটকেও ছাড়লো না😭

23/03/2026

সংসদে সংরক্ষিত নারী আসনে MP হিসেবে টাঙ্গাইলে কাকে দেখতে চান?

ঈদ মোবারক
21/03/2026

ঈদ মোবারক

সংসদে সংরক্ষিত নারী আসনে টাঙ্গাইলে আলোচনায় সেলিনা তালুকদার,,,,,,
14/03/2026

সংসদে সংরক্ষিত নারী আসনে টাঙ্গাইলে আলোচনায় সেলিনা তালুকদার,,,,,,

টাঙ্গাইলে আরো একজন মন্ত্রী পেলো,  এখন ৩ মন্ত্রী টাঙ্গাইল-৮ (টাঙ্গাইল-৮ আসনের এমপি এডভোকেট আহমেদ আযম খান মন্ত্রী হিসাবে ...
12/03/2026

টাঙ্গাইলে আরো একজন মন্ত্রী পেলো, এখন ৩ মন্ত্রী

টাঙ্গাইল-৮ (টাঙ্গাইল-৮ আসনের এমপি এডভোকেট আহমেদ আযম খান মন্ত্রী হিসাবে শপথ পাঠ করলেন।

আমাদের পক্ষ হতে অভিনন্দন ও শুভেচ্ছা

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when Amader Tangail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category