MBSTU Express

MBSTU Express মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ভার্চুয়াল এক্সপ্রেস ট্রেনে আপনাকে স্বাগতম।

27/06/2021

মাভাবিপ্রবিতে অনলাইনে পরীক্ষা নিতে টেকনিক্যাল কমিটির সুপারিশ

মাভাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ২৭ জুন ২০২১ আপডেট: ১২:৪৩, ২৭ জুন ২০২১

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা নিতে টেকনিক্যাল কমিটি উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিনকে সুপারিশ করেছে। সুপারিশটি উপাচার্যের মাধ্যমে একাডেমিক কাউন্সিলে যাবে, একাডেমিক কাউন্সিল পূর্ণাঙ্গ সিদ্ধান্ত গ্রহণ করবে।
রোববার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ে টেকনিক্যাল কমিটি সূত্রে এ তথ্য জানা যায়।

উল্লেখ্য, সরাসরি বা অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যাপারে মাভাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এ.আর.এম সোলাইমান কে আহ্বায়ক এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদকে সদস্য সচিব করে মে মাসের ১৭ তারিখে একটি টেকনিক্যাল কমিটি করা হয়৷ তাদের সুপারিশ জানাতে বলা হয়। দীর্ঘ ১ মাস ১০ দিন অতিবাহিত হওয়ার পরে তারা অনলাইনে পরীক্ষার জন্য ভিসিকে সুপারিশ করেছেন।
এ ব্যাপারে শিক্ষার্থীদের মধ্য থেকে পরিসংখ্যান বিভাগের ছাত্র তৌহিদুল ইসলাম জানান, অনলাইনে পরীক্ষা নেওয়া জরুরি, সশরীরে যেহেতু হচ্ছে না, তাই অনলাইনেও না নিলে শিক্ষার্থীরা তাদের উদ্যোম হারিয়ে ফেলবে, মানসিক ও শারীরিক সমস্যায় ভুগবে এবং শিক্ষা থেকে দূরে সরে গিয়ে নানা অসামাজিক কাজে লিপ্ত হবে। তাই, অনলাইনে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের পড়ার স্পৃহা এনে শারীরিক, মানসিক এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার জোর দাবি জানাই।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. আদিব রহমান বলেন, সেশনজটে জর্জরিত শিক্ষার্থীরা হতাশায় ডুবে যাচ্ছে। করোনাকালীন সময়ে যেহেতু অফলাইনে পরীক্ষা নিতে পারছে না, তাই অনলাইনে পরীক্ষা জরুরি হয়ে পড়েছে।

অর্থনীতি বিভাগের ছাত্র সুজন চন্দ্র দাস বলেন, অধিকাংশ শিক্ষার্থীই এখন অনলাইনে পরীক্ষার পক্ষে। করোনার প্রকোপ দিন দিন বাড়ছে। অনলাইনে এতে কোনো ঝুঁকিও থাকবে না, নিরাপদে পরীক্ষাও হয়ে যাবে।
এ ব্যাপারে টেকনিকক্যাল কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ বলেন, আমরা কাজ করে যাচ্ছি। বাকিটা আহ্বায়ক বলতে পারবে।
টেকনিক্যাল কমিটির আহবায়ক অধ্যাপক ড. এ আর এম সোলাইমান বলেন, আমরা অনলাইনে পরীক্ষার জন্য সুপারিশ করেছি। সুপারিশ অনুয়ায়ী ভিসি একাডেমিক কাউন্সিলে জানাবেন। একাডেমিক কাউন্সিলের অনুমোদন পেলেই পরীক্ষা শুরু হবে।

11/10/2018

বিষয়: অর্ডিনেন্স।
অর্ডিনেন্স বাতিল নিয়ে অনেক কিছু হচ্ছে। আন্দোলন, বহিস্কার - এক শব্দে 'পলিটিক্স'।

পলিটিক্স নিয়ে কথা বলছি না। কারণ পলিটিক্স ছাড়া শক্ত কিন্তু সঠিক এমন কিছু সংশোধন সম্ভব নয়।

অর্ডিনেন্স বাতিলের আন্দোলন করে খুব একটা লাভ হবে না। কারণ সংবিধান কখনই বাতিল করা যায় না। তবে পরিবর্তন করা সম্ভব।

অর্ডিনেন্সে যে সকল বিষয় শিক্ষার্থীদের সাথে সাংঘর্ষিক, সেগুলো পরিবর্তনের আন্দোলন করাই শ্রেয়। বিষয়গুলো হলো:

# একজন শিক্ষার্থী যত ক্রেডিট আর্ন করবে তত দিয়ে ভাগ করে রেজাল্ট হবে।
# ফেল করলে যে সেমিষ্টারে সম্ভব হবে সেই সেমিষ্টারেই ইমপ্রুভমেন্ট দেয়া যাবে।
# ৬ বছরের যে সময় দেয়া আছে, সেটি বাতিল করতে হবে।
# কোন ড্রপ আউট থাকবে না।
# যারা ড্রপ আউট খেয়েছে, তাদের এক্সটা পরীক্ষা নিয়ে ড্রপ আউট মুক্ত করতে হবে।
# সঠিক সময়ে রেজাল্ট দিতে হবে।
# সঠিকভাবে ক্লাস নিতে হবে।

এই দাবীগুলো নিয়ে অর্ডিনেন্স পরিবর্তনের আন্দোলন করাই শ্রেয়। এতে করে সবার জন্যই সুবিধা হবে।

(আরও কোন পরিবর্তন দরকার হলে কমেন্টে জানাবেন সবাই।)

14/08/2017
30/07/2017

সেমিস্টার পরীক্ষা আগামী ১৬/০৮/২০১৭ ইং হতে শুরু হতে যাচ্ছে।

১লা মে।আন্তর্জাতিক শ্রমিক দিবস।
01/05/2017

১লা মে।
আন্তর্জাতিক শ্রমিক দিবস।

নববর্ষের নতুন রং এ রাঙ্গিয়ে উঠুক সবার জীবন। সমৃদ্ধ হোক আগামীর পথচলা। #১৪২৪-বঙ্গাব্দ।
13/04/2017

নববর্ষের নতুন রং এ রাঙ্গিয়ে উঠুক সবার জীবন। সমৃদ্ধ হোক আগামীর পথচলা।
#১৪২৪-বঙ্গাব্দ।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী রাগিব হাসান রানার উপর হামলার তীব্র নিন্দা ও প...
12/04/2017

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী রাগিব হাসান রানার উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পাই দিবস উৎযাপনে মাননীয় ভিসি স্যার ও শিক্ষক মন্ডলী।
14/03/2017

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পাই দিবস উৎযাপনে মাননীয় ভিসি স্যার ও শিক্ষক মন্ডলী।

এক দেশ, এক প্রাণ, এক ভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের অমূল্য কীর্তিকে গভীরভাবে  শ্রদ্ধা জানান মাওলানা ভাসান...
21/02/2017

এক দেশ, এক প্রাণ, এক ভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের অমূল্য কীর্তিকে গভীরভাবে শ্রদ্ধা জানান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মাননীয় ভিসি স্যার।

আজকের প্রথম আলো পত্রিকায় স্বপ্ন নিয়ে ফিচারে আমাদের প্রানের ক্যামপাস -মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
19/02/2017

আজকের প্রথম আলো পত্রিকায় স্বপ্ন নিয়ে ফিচারে আমাদের প্রানের ক্যামপাস -মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

চলছে টেক্সটাইল পূনর্মিলনী,হবে সাংস্কৃতিক সন্ধা ও কনসার্ট ।চলছে সিএসই কার্নিভাল।
10/02/2017

চলছে টেক্সটাইল পূনর্মিলনী,
হবে সাংস্কৃতিক সন্ধা ও কনসার্ট ।
চলছে সিএসই কার্নিভাল।

মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন স্যারের নেতৃত্বে ব্যবসায় প্রশাসন বিভাগের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ...
06/02/2017

মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন স্যারের নেতৃত্বে ব্যবসায় প্রশাসন বিভাগের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ।
— with Mohammad Alauddin.।

Address

Santosh , Tangail
Tangail
1902

Website

Alerts

Be the first to know and let us send you an email when MBSTU Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share