Umme Hani

Directions

Umme Hani আসসালামু আলাইকুম। আমি উম্মে হানি। আমার পেজে আপনাদের সবাইকে স্বাগতম ❤️

01/09/2026

খুব সম্ভবত আপনি এই দেশে আবার একটা দুর্ভিক্ষ দেখাবেন ৭৪ এর মত।

জনগণের ভোটে ক্ষমতায় আসছেন, আর সার্ভ করতেছেন আমলাদের।

দেশের সিন্ডিকেট ভাঙতে পারেন নাই।

দ্রব্যমূল্যের দাম কমাইতে পারেন নাই।

জ্বালানি খাত ঠিক করতে পারেন নাই।

আরও ক্ষমতায় এসে ৬ মাসে সবকিছুর দাম বাড়াইছেন একাধিকবার।

ব্রয়লার মুরগির দাম ১৯৫ টাকা, পোলাওয়ের চাল মাত্র ছয় মাসে প্রায় ১০০ টাকা বেড়েছে।

সাত-আট মাস ধরে কাঁচা সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে।

বিদ্যুৎ নাই, গ্যাস নাই, তেল নাই।

বিদেশী ঋণের বোঝা, ডলার সংকট এগুলো নিয়ে দেশ চালাচ্ছেন।

আর বসে বসে জনগণের পেটে লাথি মারতেছেন।

এর মধ্যেই অনুমোদন দিলেন নবম পে-স্কেলের।

সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা।

সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা।

সরকারি আমলাদের বেতন বাড়িয়েছেন ১০০% এর বেশি।

এই পে-স্কেলের খবর শুনেই সিন্ডিকেট আবার বাজারে দ্রব্য মূল্যের দাম বাড়াবে।

রাজস্ব খাত থেকে সরকারি আমলাদের বেতন দিবেন নাকি আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এসবের টাকা দিবেন?

আর রাজস্ব খাতে এতো টাকা আসবে কোত্থেকে?

দিনমজুর, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী আর বেসরকারি চাকরিজীবী আর সাধারণ মানুষের পকেট থেকে।

অথচ তাদের ইনকাম বাড়েনি এক টাকাও।

মানে একজন অষ্টম শ্রেণী পাশ করে ২০ গ্রেডের চাকরিতে জয়েন করবে ২০ হাজার টাকার বেতনে।

আর একজন গ্রেজুয়েশন শেষ করে প্রাইভেটে জয়েন করবে ১৫ হাজার টাকা বেতনে।

ফাইজলামি পাইছেন?

দেশের অর্থনীতি ঠিক নাই।

এর মাঝেই অর্থনীতিতে হঠাৎ করে বিপুল পরিমাণ বেতন বৃদ্ধি কখনোই বিনামূল্যে আসে না।

এর মূল্য শেষ পর্যন্ত জনগণকেই পরিশোধ করতে হবে।

দেশে সরকারি চাকরিজীবী কয়েক লাখ।

কিন্তু সাধারণ মানুষ কোটি কোটি।

বেতন বাড়াইছেন একটি নির্দিষ্ট গোষ্ঠীর।

কিন্তু মূল্যস্ফীতির বোঝা পুরো জাতির মাথায় দিচ্ছেন।

এটাই সবচেয়ে বড় বৈষম্য।

সরকারি খাতের আয় ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়াইছেন,

অথচ বেসরকারি খাতের মানুষের আয় একই জায়গায় দাঁড়িয়ে আছে।

এভাবে বৈষম্য বাড়তে থাকলে সামাজিক অস্থিরতা অনিবার্য।

দেশ এমনিতেই ঋণের ভারে পিঠ কুঁজো হয়ে গেছে।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে আরও ঋণ নিতে হবে।

দেশি ঋণ, বিদেশি ঋণ।

আর সেই ঋণের সুদ শোধ করবে কে?

আবারও সাধারণ মানুষ।

ভ্যাট দিয়ে, ট্যাক্স দিয়ে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দাম দিয়ে।

সরকারের রাজস্ব আয়ের বড় অংশ যদি শুধু বেতন-ভাতাতেই চলে যায়।

© Aminul Islam

My very first chocolate cake🍰🧁i know its not perfect but i am  proud of myself for trying. This is not the end--Its just...
28/08/2026

My very first chocolate cake🍰🧁i know its not perfect but i am proud of myself for trying.

This is not the end--Its just the beginning my baking journey ❤️🥰

এই এক্সফ্লোয়েটিং গ্লাভস টা একটা জাদু 😍হ্যাঁ ঠিকই শুনছেন। বেশ কিছুদিন যাবত আমি রেগুলার স্কিন কেয়ার শুরু করেছি। আর স্কিন...
25/08/2026

এই এক্সফ্লোয়েটিং গ্লাভস টা একটা জাদু 😍

হ্যাঁ ঠিকই শুনছেন।

বেশ কিছুদিন যাবত আমি রেগুলার স্কিন কেয়ার শুরু করেছি। আর স্কিন কেয়ার শুরু করার পর থেকে আমি এই বিষয়ে অনেক বেশি ঘাটাঘাটি শুরু করে দিয়েছি। তো তখনই হঠাৎ করে আমার চোখে পড়ে এই জাদুর গ্লাভস।এটাকে জাদুর গ্লাভস বলার কারণ একটাই এই জিনিসটা এত বেশি প্রয়োজনীয় এতদিন আমি বুঝতেই পারিনি।
সত্যি কথা বলতে এমন কিছু যে এক্সিস্ট করে সেইটাই জানতাম না আমি 😆সত্যি কথা বলতে স্কিন কেয়ার সম্পর্কে খুব কম ধারণাই ছিল আমার।

বাকি স্কিন কেয়ার সম্পর্কে আজ আর কিছু বলছি না আজকে শুধু এই জাদুর এক্সফ্লোয়েটিং গ্লাভস সম্পর্কে বলি।
এটা মূলত খসখসে ধরনের একটা কাপড় দিয়ে তৈরি। এটা আমাদের শরীরের ডেড সেলস এবং অনেক দিনের পুরনো জমানো ময়লা দূর করতে খুবই সাহায্য করে। আমরা বাসায় সাধারণত সবাই সাবান দিয়ে ঝামা দিয়ে শরীর ঘষে ঘষে পরিষ্কার করতে অভ্যস্ত।

হয়তো শুধু আমি না আরো এমন অনেক মানুষ আছেন যারা এভাবেই বছরের পর বছর মাসের পর মাস ঝামা দিয়ে সাবান দিয়ে শরীর পরিষ্কার করে আসছেন।

কিন্তু ভাই বিশ্বাস করেন এভাবে আপনার শরীর মোটেও ঠিকঠাক ভাবে পরিষ্কার হচ্ছে না। আমাদের শরীর পরিষ্কার করার জন্য এইরকম এক্সফ্লোয়েটিং গ্লাভস খুবই প্রয়োজনীয়। এটা ব্যবহার করার পর শরীর এত বেশি ফ্রেশ লাগে আর ত্বকটা একদম মোলায়েম স্মুথ হয়ে যায়। এটা মূলত সপ্তাহে একদিন ব্যবহার করতে হয়। খুব বেশি প্রয়োজন হলে আপনারা সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারবেন।

আমি এটা অনলাইন থেকে অর্ডার করেছি এইটার দামও খুব বেশি না আপনার হাতের নাগালেই। আপনারা যদি এটা ব্যবহার করতে চান পেজ লিংকটা আমাকে বললে আমি দিয়ে দেবো 🥰

মানুষের জীবন কতটা অনিশ্চিত তাই না? দুদিন আগেও যে মানুষটা এই পৃথিবীর আলো হাওয়ায় বাতাসে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল, আজ সেই...
30/06/2026

মানুষের জীবন কতটা অনিশ্চিত তাই না?
দুদিন আগেও যে মানুষটা এই পৃথিবীর আলো হাওয়ায় বাতাসে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল,
আজ সেই মানুষটাই আর এই পৃথিবীতে নেই।
বলছিলাম টাঙ্গাইল বিশ্বাস বেতকা ঘটে যাওয়া সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়ংকর ঘটনার কথা। পঞ্চাশোর্ধ একজন বয়স্ক মহিলা তার নিজ বাসায় কি বিভৎস ভাবে খু** হলেন🥲
এই পৃথিবীর কোথাও একজন মানুষ নিরাপদ নাই। এমনকি নিজ বাসায় ও না।

মানুষ আজ আর মানুষের মতন আচরণ করে না মানুষ পশুর চাইতেও জঘন্য হয়ে গেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

আমার দুষ্টু মিষ্টি মুনিয়া পাখি 💗💓❤️ ゚viralシ
30/06/2026

আমার দুষ্টু মিষ্টি মুনিয়া পাখি 💗💓❤️

゚viralシ

আজকের দুপুরের স্পেশাল মেনু পোলাও ডিমের কোরমা আর চিকেন রোস্ট 😋😋🥰     ゚viralシ
26/06/2026

আজকের দুপুরের স্পেশাল মেনু পোলাও ডিমের কোরমা আর চিকেন রোস্ট 😋😋🥰

゚viralシ

সুন্দর হলেই কি-প্রেম হয়?বিষয়টা তেমন না। যার সাথে প্রেম হবে তাঁকেই আসলে সুন্দর লাগে..—বর্ণের উপাখ্যান "It’s not that you ...
10/06/2026

সুন্দর হলেই কি-প্রেম হয়?
বিষয়টা তেমন না। যার সাথে প্রেম হবে তাঁকেই আসলে সুন্দর লাগে..
—বর্ণের উপাখ্যান

"It’s not that you fall in love because someone is beautiful. It's that the person you fall in love with becomes beautiful to you."

06/06/2026

মেলায় বেতের ট্রে গুলো ভীষণ ট্রেন্ডি আর সুন্দর ছিল 👌🥰😍
゚viralシ

05/06/2026

টাঙ্গাইল গ্রামীন কুটির শিল্প ও উদ্যোক্তা মেলা ২০২৬ এ কি কি উঠেছে😍🥰
゚viralシ

Address

Tangail
1900, 1901, 1902

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umme Hani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share