10/01/2026
ফিনল্যান্ডে বসবাসের অন্যতম উপলব্ধি ,
''নিজের জন্য বাচাঁ",
আমাদের দেশের প্রতিস্তরের মানুষ ঘুম থেকে উঠা হতে ঘুমানো অবধী অন্যের জন্য বাচেঁ। অবশ্যই এর ভালো দিক হচ্ছে পরিবার আত্নীয়ের ঘনিষ্ঠতা, কিন্তু তা ব্যাতীত সর্বদা আমরা অপরের সাথে সর্বদা নিজেকে তুলনা করেই বেড়ে উঠি। ছোট বেলায় বাবা মা যখন ক্লাসের রোল ১ এর সাথে, পাশের বাসার আন্টির মেয়ের সাথে তুলনা করে বড় করে, সেই সমাজে আমরা আর কিইবা শিখতে পারি!
কেননা এখন আমার কিছুই যায় আসেনা, অমুকে কি বলবে, কে আমার থেকে যোগ্য, কার কয়টা বাড়ি গাড়ি, কার বাপের কত টাকা।
এখন শুধু নিজেকে প্রতিদিন একটু একটু করে গড়ে তুলতে ইচ্ছে করে, কিছু কেনার আগে শুধু মনে হয় এটা আমার কাছে কেমন লাগবে, আমার জীবনকে কতটা সহজ করবে, এটা নয় যে, লোকে দেখে কি বলবে।
নিজেকে লুকিয়ে রাখতেই বেশি ভালো লাগে, আপেক্ষিক লোক দেখানো সমাজে আমি না হয় পর্দার আড়ালেই রইলাম। আমার কাছে মনে হয়, মানুষের নজর খুবই বিষাক্ত 🧿
আমরা সব সময় আরেকজনের জীবন দেখে আফসোস করি, কিন্তু তার জীবনের স্ট্রাগল দেখে লোভ করি না, লোভ শুধু তার সাফল্যের দিকেই।
এদিক থেকে ফিনিশরা আমাদের থেকে আলাদা
ওরা কারো লাইফ নিয়ে একদমই মাথা ঘামায় না
আর ফেসবুক ব্যাবহারকারী খুবই সীমিত।
ফ্রি টাইম টা পরিবার, সঙ্গী আর নিজেকে নিয়ে ব্যাস্ত থাকে।
যেমন আয়, তেমন ব্যায় করে। কাল কি হবে সেটা নিয়ে ভাবে না। ওরা paycheck to paycheck এই খুশি।
ওদের সরকার বা সমাজ ব্যবস্থাও তাই। ওদেরকে ভবিষ্যতে সন্তানদের জন্য রেখে কি গেলাম , সেটা টাকার বদলে শিক্ষা, সম্মান আর অধ্যবসায়ী।
সবাই বলেন, ভিডিও কেন দেই না নিয়মিত। কেন জানিনা সব সময় ফিনিশ বন্ধুদের সাথে মিশে ওদের মতো হয়ে যাচ্ছি। ওরা বাইরে ঘুরতে গেলে ভিডিও করে না, ছবি এক দুইটা তুললেও নিজের জন্য রেখে দেয়। আপনার জীবনের খবর যত বেশি মানুষ জানবে, আপনার উপর মানুষের তত অভিমত আপনাকে শুনতে হবে। নিজে নিজের মূল্যবোধ ধরে রেখে নিজেকে ডেভিলোপ করে গেলে, কে কি বলবে, তা আর আপনার মাথায় আসবে না।
আপনার সাথে কি এমন চিন্তা কখনো এসেছে?
-সোহান
ফিনল্যান্ড প্রবাসী
১০ জানুয়ারি ২০২৬
লেখা - ০১