Eisha's vlog

Eisha's vlog Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Eisha's vlog, Digital creator, Tejgaon Farm.

12/06/2026
একজন মা নিজের সব রং হারিয়ে দিয়ে শুধু সন্তানের জীবন রঙিন করে তোলেন -"মা হওয়ার পর মেয়েদের নিজের স্বপ্ন নয়, সন্তানের ভ...
06/06/2026

একজন মা নিজের সব রং হারিয়ে
দিয়ে শুধু সন্তানের জীবন রঙিন
করে তোলেন -

"মা হওয়ার পর মেয়েদের নিজের
স্বপ্ন নয়, সন্তানের ভালো থাকাটাই
সবচাইতে বড় আনন্দ" ❤️

23/05/2026

আমার সন্তানেরা কখনোই প্রশ্ন করবে না—তাদের জায়গা কোথায়।
তারা কখনো ভাববে না—কেউ কি তাদের পাশে দাঁড়াবে?
ভালোবাসা পাওয়ার জন্য তারা কখনো নিজেকে ছোট করে নিতে শিখবে না।
আমি হব তাদের ঢাল।
যখন তারা নিজের কথা বলতে পারবে না, আমি বলব তাদের হয়ে।
আমি তাদের রক্ষা করব, তাদের বিশ্বাস করব, আর সবসময় তাদের পক্ষেই দাঁড়াব—
বিশেষ করে যখন সেটা কঠিন হবে।
তারা সবসময় জানবে—
বাড়ি মানেই নিরাপদ জায়গা।
ভালোবাসা মানে নিঃশর্ত, স্থায়ী আর অটল।
তারা জানবে—
তাদের মায়ের হৃদয় শক্ত, সাহসী, উচ্চকণ্ঠ আর সবসময় তাদের পাশেই।
এই পৃথিবী কঠিন হতে পারে।
কিন্তু তারা কখনো একা হবে না।❤️❤️❤️

সবাই আপনার সন্তানের কাছে আসার যোগ্য না।সে আত্মীয় হলেও না,বন্ধু হলেও না,আর “ভালো চায়” বললেই তো একদমই না।রক্তের সম্পর্ক মা...
21/05/2026

সবাই আপনার সন্তানের কাছে আসার যোগ্য না।
সে আত্মীয় হলেও না,
বন্ধু হলেও না,
আর “ভালো চায়” বললেই তো একদমই না।
রক্তের সম্পর্ক মানেই নিরাপদ মানুষ না।
বহু বছরের পরিচয় মানেই বিশ্বাস করার মতো মানুষ না।
আর মায়ের মন অস্বস্তি পেলে, সেটা কখনোই অবহেলা করার বিষয় না।
কাউকে দেখে যদি আপনার বুক কেঁপে ওঠে,
আপনার সন্তান যদি তার কাছে যেতে না চায়,
আপনার মন যদি বারবার বলে— “কিছু একটা ঠিক না…”
তাহলে সেই অনুভূতিটাকেই বিশ্বাস করুন।
কারণ দিনের শেষে
মানুষ কী ভাবলো, কে কষ্ট পেলো—
এসবের চেয়ে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ
আপনার সন্তানের নিরাপত্তা, শান্তি আর হাসি। 🖤

রামিসা বাচ্চাটাকে পায়ুপথে রেইপ করা হয়েছে৷ এত নির্যাতন করা হয়েছে যে সে জায়গা ফুলে লাল হয়ে গিয়েছিল। ধর্ষক একটু আগে জবানবন্...
21/05/2026

রামিসা বাচ্চাটাকে পায়ুপথে রেইপ করা হয়েছে৷ এত নির্যাতন করা হয়েছে যে সে জায়গা ফুলে লাল হয়ে গিয়েছিল। ধর্ষক একটু আগে জবানবন্দি দিল, ধর্ষকদম্পতির আবার সন্তানও আছে।
সোহেলকে জিজ্ঞাসাবাদকারী তদন্ত কর্মকর্তা অহিদুজ্জামান ভূঁইয়া রিপন বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সোহেলের স্ত্রী স্বপ্না নিজ বাসার একটি কক্ষে ঘুমাচ্ছিলেন।
সোহেল বাইরে থেকে ওই কক্ষের সিটকিনি লাগিয়ে দেন। এরপর তিনি রামিসাকে ফ্ল্যাটের বাইরে থেকে জোর করে ধরে ভেতরে নিয়ে আসেন। তার সঙ্গে ছিলেন আরেক ব্যক্তি। রামিসা চিৎকার করলে তার মুখ ওড়না দিয়ে বেঁধে ফেলা হয়। এরপর তাকে বাথরুমের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। একপর্যায়ে শিশুটি অচেতন হয়ে গেলে তাকে হত্যা করা হয়।’
রামিসাকে হত্যার পর দেহ টুকরো করে মরদেহ গুম করার চেষ্টা শুরু হয়। এ সময় রামিসার পরিবার ও স্থানীয়রা বাইরে থেকে বাসার দরজায় ধাক্কা দিতে শুরু করে। তারা দরজা ভেঙে ভেতরে ঢোকার আগেই সোহেল ও তার সঙ্গী জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান।
বাসার বাইরে হৈ-হুল্লোরের শব্দে সোহেলের স্ত্রী ঘুম থেকে জেগে ওঠেন। স্বামী তখন সিটকিনি খুলে দেওয়ায় কক্ষের বাইরে এসে তিনি রামিসার গলা কাটা দেহ দেখতে পান। এ সময় স্থানীয়রা বাসার দরজায় বারবার আঘাত করলেও স্বপ্না তাদের ঢুকতে না দিয়ে স্বামী ও তার সঙ্গীকে পালাতে সাহায্য করেন।
একজন নারী, সন্তানের জননী হয়েও কিভাবে এমন ক্রিমিনালদের পালাতে দিলেন সেটাই অবাক করা বিষয়।
মরদেহ গুমের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে শিশুটির মাথা শরীর থেকে আলাদা করা হয়। তার যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করা হয়। দুই হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে মরদেহ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখা হয়। পরে মাথা বালতির মধ্যে রাখা হয়।
এই ঘটনার নৃশংসতা এত ভয়াবহ যে ছেলে মেয়ে যেকোনো বাচ্চাকে নিয়েই এখন ভয়ে থাকতে হবে। সম্প্রতি সোহেল কোনো একটা মামলায় জেল খেটে ছাড়া পাওয়া ক্রিমিনাল।
পরিশেষে এটাই বলব নিজের বাচ্চাকে আগলে রাখুন, কাওকে ট্রাস্ট করবেন না। রামিসার মা বাবাও হয়তো প্রতিবেশীকে ট্রাস্ট করেছিল তারও বাচ্চা আছে দেখে।
আমরা এমন একটা জাহেলিয়াতের যুগে এসে পৌঁছেছি যে, পারস্পরিক সম্পর্কের পবিত্রতা, বিশ্বাস সব নষ্ট হয়ে গেছে। তাই প্রতিবেশী কেন, কাউকেই বিশ্বাস করবেন না, যত বড় আত্মীয়ই হোক না কেন.. কারো কাছেই সন্তানকে রেখে যাবেন না, হোক মেয়ে সন্তান কিংবা ছেলে।

মেয়ে বাচ্চার মায়েরা আজকে ঘুমাতে পারবে বলে আমার মনে হয়না।

08/05/2026

প্রিয় আমার প্রথম সন্তান, 🤍
তোমাকে কোলে নেওয়ার আগেই
আমি তোমাকে অসীম ভালোবেসেছিলাম।

তুমিই আমাকে “মা” বানিয়েছো,
তুমিই আমাদের পৃথিবীটাকে আরও কোমল, উষ্ণ আর সুন্দর করে তুলেছো। ✨

সময় যতই চলে যাক না কেন,
তুমি সবসময়ই থাকবে আমার শরীরের
বাইরে থাকা প্রথম হৃদস্পন্দন। ❤️

চিরদিনের ভালোবাসা,
চিরদিনের আদর তোমার জন্যই

Address

Tejgaon Farm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eisha's vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eisha's vlog:

Shortcuts

Share