GW Tech

GW Tech gabwire is a "TECHNOLOGY" based channel. It's a place of enormous technology features. We Cover: Current Tech News, Tutorials, TechVlog, Shor

You will find Helpful and Crucial information that can ease your uses of devices and gadgets in your daily life.

কিছু সময় আগে এরকম কাস্টম মাল্টিপ্লাগ বিল্ডের একটা পোষ্ট হয়েছে, সেখানে দেখলাম সবাই বলতেছে সে অনেক পরিমাণে ঠকছে।আমার এটা ২...
02/07/2024

কিছু সময় আগে এরকম কাস্টম মাল্টিপ্লাগ বিল্ডের একটা পোষ্ট হয়েছে, সেখানে দেখলাম সবাই বলতেছে সে অনেক পরিমাণে ঠকছে।
আমার এটা ২দিন আগে বানাইছি, ঐ পোস্ট দেখে জানতে ইচ্ছে হলো আমিও ঠকছি ( যদি ঠকি তাহলে সেটা কোথায় ) নাকি ভ্যালু ফর মানি হয়েছে।

সুপার স্টারের ৩টা সকেট - ৯৩০ টাকা।
সকেটের তলা - ৭০ টাকা।
সুপার স্টারের প্লাগ - ৯০ টাকা।
BRB ২৩/৭৬ - ৩ কোরের ১০ গজ তার - ৭০০ টাকা।
বানানোর খরচ - ১৫০ টাকা।

মোট - ১৯৪০ টাকা।

14/08/2022

আমার ১ কোটি টাকা আছে, আমি ব্যাংক থেকে আরো ১ কোটি টাকা লোন নিলাম,
মোট ২ কোটি টাকা দিয়ে একটা বিস্কুট কোম্পানি বানালাম, এর নাম দিলাম "ABC Limited" .
এবার একটা মার্চেন্ট ব্যাংকে গেলাম, সোনালী ব্যাংকের মার্চেন্ট ব্যাংক, মার্চেন্ট ব্যাংকের হেড অফ অপারেশনকে বললাম আমার বিস্কুট কোম্পানি ABC Limited কে স্টক এক্সচেঞ্জ এ লিস্টেড করতে চাই,
কিন্তু স্টক এক্সচেঞ্জ এর নিয়ম হচ্ছে মিনিমাম ৪০ কোটি টাকার নিচের কোন পেইড-আপ ক্যাপিটাল এর কোম্পানিকে লিস্টেড করা যায় না, কিন্তু আমার কোম্পানি তো মাত্র ২ কোটি টাকার কোম্পানি!!
মার্চেন্ট ব্যাংকের হেড অফ অপারেশন বললেন, "সমস্যা নাই ভাই, আপনার কোম্পানি আমরা লিস্টেড করে দিবো, কিন্তু শর্ত হচ্ছে আপনি আমাকে ৮ কোটি টাকা দিবেন, আমি কষ্ট করবো, আমার পারিশ্রমিক হিসাবে আপনি আমাকে আলাদা ২ কোটি টাকা দিবেন, এইটা আবার আমার ব্যাঙ্ক যেন না জানে, টোটাল ১০ কোটি টাকা".
আমি জবাব দিলাম, " আমি কিভাবে ১০ কোটি টাকা দিবো !!"
মার্চেন্ট ব্যাংকের হেড অফ অপারেশন বললেন, "আপনার নিজের পকেট থেকে এক টাকাও দিতে হবে না, আমরা মার্কেট থেকে আপনাকে টাকা তুলে দিবো, আপনি ওখান থেকে আমাকে ১০ কোটি টাকা দিবেন, আপনি আপনার ৫০ পার্সেন্ট শেয়ার বিক্রি করবেন আর বাকি ৫০ পার্সেন্ট শেয়ার নিজের কাছে রেখে দিবেন".
আমি ওনার শর্তে রাজি হলাম,
এবার ওই মার্চেন্ট ব্যাংকের হেড অফ অপারেশন অডিট ফার্ম এ গেলো, গিয়ে বললো," এই ABC Limited স্টক এক্সচেঞ্জ এ লিস্টেড করবো".
অডিট ফার্ম বললো, " কি করতে হবে শুধু হুকুম করেন".
হেড অফ অপারেশন বললেন, "বেশি কিছু না, কেবল এই ২ কোটি টাকার কোম্পানিকে ৪০ কোটি টাকা ভ্যালুয়েশন করে দেখাতে হবে".
অডিট ফার্ম বললো," কোনো সমস্যা নাই, তবে বস এবার কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে, স্টাফদের স্যালারি দিয়ে মাস শেষে লোকসান হচ্ছে, এবার ২ কোটি টাকার নিচে পারবো না ". শেষ পর্যন্ত নেগোসিয়েশন করে ১ কোটি টাকায় রাজি হলো ২ জন.
এবার হেড অফ অপারেশন সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান এর পিওনকে ফোন দিল ( পিওন ভেবে অর্ডিনারি পিওন ভাবার সুযোগ নাই, এই পিওন বাকি ১০০ টা পিওনের মতো অর্ডিনারি পিওন না , এই পিওন অনেক পাওয়ারফুল). পিওনকে বল্লো নতুন একটা বিস্কুট কোম্পানি মার্কেটে লিস্টেড করতে হবে, কাজ টা করে দিতে হবে, পিওন বললো, " স্যার কিন্তু এখন ২.২০ কোটি টাকার নিচে কোনো কাজ পাশ করে না, এর নিচে কাজ হবে না, আর জিনিষপাতির দাম বাড়ছে, বউ বাচ্চা নিয়ে না খাওয়ার অবস্থা, মেয়েটার ভার্সিটির বেতন বাকি পড়ছে আমার দিক একটু দেইখেন."
হেড অফ অপারেশন বললো, "ওকে ডিল ফাইনাল কাজ করে দেন"
হেড অফ অপারেশন এবার স্টক এক্সচেঞ্জ এর টপ লেভেল এ যোগাযোগ করলো, বলল, " এই বিস্কুট কোম্পানি অপ্প্রভ করে দিতে হবে".
স্টক এক্সচেঞ্জ বললো, " ঠিক আছে কিন্তু ২ কোটি টাকা নিব, এর নিচে হবে না"
২ জনে রাজি হলো, ডিল ফাইনাল
এবার ২ কোটি টাকার বিস্কুট কোম্পানিকে ৪০ কোটি টাকা দেখিয়ে আইপিওর জন্য এপলাই করা হলো, ৫০ পার্সেন্ট শেয়ার মানে ২০ কোটি টাকার শেয়ার মার্কেট এ ছাড়া হলো, প্রিমিয়াম প্রাইস ৫ টাকা যোগ করে, সো ৩০ কোটি টাকা.
মানে ১ কোটি টাকার অরিজিনাল শেয়ার বিক্রি করে মার্কেট থেকে তোলা হলো ৩০ কোটি টাকা.
এবার আমি আমার কথা মতো ১০ কোটি টাকা সোনালী ব্যাংক এর মার্চেন্ট ব্যাংকের হেড অফ অপারেশনকে বুঝিয়ে দিলাম, আর বাকি টাকা আমার, মানে আমার পকেটে ঢুকলো ২০ কোটি টাকা.
হেড অফ অপারেশন স্টক এক্সচেঞ্জকে ২ কোটি টাকা দিলো, আর স্টক এক্সচেঞ্জ এ যারা আছে তারা এই ২ কোটি টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিলো, অডিট ফার্মকে দিলো আরো ১ কোটি টাকা,আর বাকি টাকা সোনালী ব্যাংক এর কমিশন হিসাবে নিলো, নিজের জন্য বাকি টাকা.
আর ২.২০ কোটি টাকা দিলো সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এর চেয়ারম্যান এর পিওনকে, সাথে পিওনের মেয়ের ভার্সিটির বকেয়া বেতন বাবদ দিলে আরো ১০ লক্ষ টাকা
পিওন তার স্যারকে বলল, " স্যার দুনিয়ায় এখন আর মানুষ নাই, সব অমানুষ হয়ে গেছে, আমাকে বলছিলো ২ কোটি টাকা দিবে কিন্তু ২০ লক্ষ টাকা কম দিছে, আমারে বলছিলো কিছু টাকা দিবে, একটা টাকাও দিলো না স্যার". সে তার স্যারকে ১.৮০ কোটি টাকা দিলো, স্যার পিওনকে ২ লক্ষ টাকা দিয়ে নিজের কাছে ১ কোটি টাকা রেখে বাকি টাকা কয়েকটা খামে ভরে তার কলিগদেরকে পাঠিয়ে দিলো
এইটুকু পর্যন্ত অনিয়ম আর কারসাজির প্রথম স্টেজ শেষ,
এবার দ্বিতীয় স্টেজ,
ABC Limited মার্কেট এ লিস্টেড হলো আর আইপিও প্রাইস হলো ১৫ টাকা.
ট্রেড শুরু হলো, এক একটা ১৫ টাকার শেয়ার পাবলিক ৫০ টাকা করে বাই করলো,
আমার তো মাথা খারাপ, আমার বাকি অরিজিনাল ১ কোটি টাকার শেয়ার এর মার্কেট ভ্যালু ১০০ কোটি টাকা !!! আর অলরেডি তো ২০ কোটি টাকা পকেটে ঢুকাইছি, এবার আমি আমার বাকি ৫০ পার্সেন্ট শেয়ার ও বিক্রি করা শুরু করলাম, কিন্তু এতো শেয়ার বিক্রি করবো, পাবলিক তো খাবে না, তাই একাউন্টেন্টকে বললাম, " লাস্ট ৩ মাসের আর্নিং দেখাও ২.৪০ কোটি টাকা লাভ".
একাউন্টেন্ট বললো, " স্যার, সারা বছর কোম্পানি লাভ করে ১.২০ কোটি টাকা, আর ৩ মাসে কিভাবে ২.৪০ কোটি টাকা লাভ দেখাবো?".
আমি জবাব দিলাম, " ঢাকা ইউনিভার্সিটি থেকে কি নকল করে পাশ করছো? ৩ মাসের লাভ দেখাবা ২.৪০ কোটি টাকা, এরপরের ৯ মাসের আর্নিং এ ১.২০ কোটি টাকা লস দেখিয়ে এডজাস্ট করে দিবা,সোজা হিসাব."
মাত্র ১ পিস্ শেয়ার মানে ১০ টাকার একটা শেয়ার কেবল নিজের কাছে রাখলাম, আর বাকি সব শেয়ার বিক্রি করে দিলাম, নিজের পকেট এ ঢুকলাম আরো ১০০ কোটি.
পাব্লিকের থেকে খাওয়ার আর কিছু নাই,
এবার কোম্পানি ফোকাস করা শুরু করলাম,
ABC Limited প্রতি বছর ১ কোটি ২০ লক্ষ টাকা প্রফিট করছে.
আমি কোম্পানির এম.ডি. হিসাবে নিজের স্যালারী/রেমুনারেশন ধরলাম ৪০ লক্ষ টাকা, বৌ কে বানালাম চেয়ারম্যান, বউ এর স্যালারী/রেমুনারেশন ধরলাম ৫০ লক্ষ টাকা, ছেলে মেয়ে ২ টা আছে, ২ টা কে আরো ২ টা পোস্ট দিয়ে ওদের স্যালারী/রেমুনারেশন ধরলাম ১০ লক্ষ্য টাকা, টোটাল ১ কোটি টাকা আমার ফ্যামিলি স্যালারী/রেমুনারেশন বাবদই নেয়া শুরু করলাম, ABC বিস্কুট কোম্পানির আরো ২০ লক্ষ টাকা লাভ বাকি আছে, এইটা কিভাবে নেয়া যায়!!
কোম্পানির জন্য কষ্ট করতেছি কোম্পানি আমাকে বাড়ি ভাড়া দিবে না? নিজের বাড়িতে থাকি তো কি হইসে!! অন্য কোথাও থাকলে তো ভাড়া দিতে হতো, কোম্পানি থেকে বছরে ১০ লক্ষ টাকা বাড়ি ভাড়া বাবদ চার্জ করলাম, অফিস এ কষ্ট করে আসতেছি আমার ড্রাইভার কত কষ্ট করে গাড়ি চালায় ওর একটা বেতন আছে না? ড্রাইভার এর বেতন ৫ লক্ষ টাকা, গাড়ির তেল খরচ আরো হাবি জাবি খরচ কে দিবে!! ঐটাও আরো ৫ লক্ষ্য টাকা, বাসায় থাকলেই হবে!! খাওয়া দাওয়া করতে হবে না!! বাজার খরচ, কাজের বুয়ার বেতন গ্যাস বিল পানির বিল, ইলেকট্রিসিটি বিল কে দিবে!! ঐটাও আরো ৫ লক্ষ্য টাকা
এলাকার ছেলেরা ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করছে, আমি প্রধান অতিথি, ওখানে টাকা চাঁদা দিতে হবে না!! শুধু টাকা কামালে হবে!! সমাজের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে না? সোশ্যাল ওয়ার্ক বাবদ আরো ৫ লক্ষ টাকা.
বউ বললো গাড়ি পুরানো হয়ে গেছে, এই গাড়িতে হবেনা নিউ মডেলের গাড়ি লাগবে, গাড়ি কিনে দিবো বৌ কে, কোম্পানির ব্যাংক এর রিজার্ভ এর টাকা দিয়ে গাড়ি কিনে দিলাম আর বাকি টাকা কোম্পানির নামে লোন, বিল করলাম কোম্পানির স্টাফদের ট্রান্সপোর্টেশন বাবদ বরাদ্দ, বাসার ফার্নিচার গুলা পুরানো হয়ে গেছে, নতুন ফার্নিচার দরকার, কোম্পানি থেকে টাকা নিয়ে বাসার ফার্নিচার কিনলাম, বিল করলাম অফিস এর সৌন্দর্য বর্ধন বাবদ বরাদ্দ, এমনকি নিজের ব্যবহার করা আন্ডার-গার্মেন্ট এর টাকা টাও পর্যন্ত কোম্পানি থেকে বিল করে নেই,
আমাদের স্যালারি নেয়ার পর খরচ দাঁড়ালো আরো ৮০ লক্ষ টাকা,
ABC Limited বছরে ১ কোটি ২০ লক্ষ টাকা প্রফিট করছে,
কিন্তু খরচ ১ কোটি ৮০ লক্ষ টাকা মানে কোম্পানির উল্টো লোকসান ৬০ লক্ষ টাকা,
দ্বিতীয় স্টেজ শেষ,
এবার তৃতীয় স্টেজ,
স্টক এক্সচেঞ্জকে কেন মাসে মাসে ফি দিবো!! ধুর ফি দিবো না, যা পারে করুক, ৬ মাস পর স্টক এক্সচেঞ্জ ABC Limited কে ডিলিস্টেড করে দিলো, এবার আমি দেখলাম আগের মতো আর বিস্কুট ও বিক্রি হয় না, প্রফিট খুব কম, এক কাজ করি ২ কোটি টাকার কোম্পানি এইটা দেখি বিক্রি করতে পারি কিনা ১.৫ কোটি টাকায়,
ABC Limited কে বিক্রি করতে যাবো, কোম্পানির ম্যানেজার বললো," স্যার আপনার কাছে তো কোনো শেয়ার নাই, সব তো আপনি পাব্লিককেই বিক্রি করে দিছেন, তাহলে আপনি কোম্পানি বিক্রি করবেন কিভাবে? আর ব্যাংক ও তো আপনার কাছে ১ কোটি টাকা পায়" .
আমি জবাব দিলাম, " আরে ধুর এইটা বাংলাদেশ, ওই ১ কোটি টাকা ব্যাংককে আজীবন বাকির খাতায় লিখে রাখতে বল".
"আর পাবলিক !!পাবলিক কোর্ট এ দৌড়াবে, রায় আসতে আসতে ওদের নাতি-পুতিও দুনিয়া থেকে চলে যাবে, বুঝ নাই ব্যাপারটা??"
এভাবেই দরবেশ রা হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা আমাদের দেশের শেয়ার ব্যাজার থেকেে আর দেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে | আমরা হারিয়ে ছি সর্বস্ব।কেউ কেউ আত্মহত্যার মত নির্মম পথ বেছে নিয়েছে। সাবাশ বাংলাদেশ এগিয়ে যাও |
Collected

😭😭😭
22/07/2022

😭😭😭

10/02/2022

আপনি কি ডিজাইনার? তাহলে এই আইডিয়াগুলো আপনার জন্য । আশা করি আপনি এখন থেকে আয়ের একটি নতুন উৎস খুঁজে পাবেন ।

আপনি মাইক্রোস্টক সাইটে আপনার বিভিন্ন ডিজাইন বিক্রয় করতে পারেন। পণ্যের অনুমোদন এখানে অনেক সহজ।
1. Shutterstock
2. Adobestock
3. Istock
4. Envato Elements
5. Freepik
6. Uplabs

আপনার প্রোডাক্ট অনেক , চাচ্ছেন বান্ডেল আকারে সেল করতে ?
1. Creative Market
2. Designbundle
3. Mighty Deals
4. Etsy

আপনি কি প্রিমিয়াম কোয়ালিটি লোগো / ব্র্যান্ড মার্ক তৈরী করতে পারেন। তাহলে আপনি নিচের কোম্পানি গুলোর সাথে কাজ করতে পারেন।
1. Brandcrowd
2. Logoground
3. Logomood

আপনি কি ভালো আইকন বানাতে পারেন ? তোলে এই সাইট গুলো আপনার জন্য।
1. Iconfinder
2. Flaticon
3. Thenounproject

ফন্ট বানানো যদি আপনার নেশা হয় তবে নিচের সাইট গুলো থেকে আপনি ভালো ইনকাম জেনারেট করতে পারেন।
1. Myfont
2. Dafont
3. Fontdaily

আপনি যদি প্রিন্ট ও ডিমান্ড নিয়ে কাজ করতে চান তবে নিচের সাইট গুলো আপনার জন্য হতে পারে আদর্শ।
1. Redbubble
2. Teespring
3. Socity6
4. Teepublic

আপনি যদি ডিজাইন কন্টেস্ট করতে ভালবাসেন? তবে এই কোম্পানি গুলোর সাথে কাজ করতে পারেন।
1. 99designs
2. Freelancer
3. Designcrowd
4. Designhill

আপনি চাইলে আরো কিছু ফ্রিল্যান্স প্লাটফর্মের সাথে কাজ শুরু করে দিতে পারেন।
1. Fiverr
2. Upwork
3. Freelancer
4. PPH
5. Envato Studio

এই সময়টা আপনার পোর্টফোলিও বিল্ডআপ করার দারুন সুযোগ। আজকেই শুরু করে দিন পোর্টফোলিও সাজানো।
1. Own Site
2. Dribbble
3. Behance

আপনি যদি অভিজ্ঞ আর দক্ষ হয়ে থাকেন তবে মানুষকে শেখানোর মাধ্যমেও ভালো উপার্জন করতে পারেন।
1. Youtube
2. Udemy
3. Skillshare
4. Instructory

সাথে Graphicriver, Ui8 এর মত কত সাইট আছে যেখানে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন।
এত অপশন থাকতেও যদি আপনি কাজ না করতে পারেন তবে এর ব্যর্থতা নিতান্তই আপনার।

প্রতারণার নতুন ধরণ:যারা যারা COVID এর দ্বিতীয় ভ্যাকসিন নিয়েছেন, তাদের একটি অচেনা নাম্বার থেকে ফোন আসতে পারে! এবং বলবে ...
20/01/2022

প্রতারণার নতুন ধরণ:
যারা যারা COVID এর দ্বিতীয় ভ্যাকসিন নিয়েছেন, তাদের একটি অচেনা নাম্বার থেকে ফোন আসতে পারে! এবং বলবে আপনি covid দ্বিতীয় dose নিয়েছেন, আপনার মোবাইল নাম্বার এই আপনার নাম, আপনি সম্ভবত হ্যাঁ বলবেন ,কারন আপনি covid দ্বিতীয় ভ্যাকসিন নিয়েছেন ,আপনাকে বলবে আপনি কি ওমিক্রণ ভ্যাকসিন ফ্রিতে নিতে চান স্বভাবতই নিতে চাইবেন, হ্যাঁ বলবেন! তখন আপনাকে বলবে আপনার নাম্বারে একটা ওটিপি যাবে free ভ্যাকসিনের জন্য আপনাকে OTP টা দিতে হবে আর আপনি খুশি হয়ে OTP শেয়ার করবেন, শেয়ার করার সাথে সাথে আপনার বিকাশ এর সমস্ত নথি এবং টাকা সঙ্গে সঙ্গেই খালি হবে, আপনি নিজে সতর্ক থাকুন এবং পাশের লোকটিকে সতর্ক করুন।

Stay safe

30/12/2021

ফেসবুক টেকনিক্যাল জনিত কারনে অটো আইডি ডিজেবল হচ্ছে!!!

যাদের আইডি এন আইডি অথবা পাসপোর্ট এর সাথে মিল নেই তারা এখন এই মিল করে নেন যাতে ডিজেবল হলে ব্যাক করা যায় ❤️

আর অলরেডি ডিজেবল অপেক্ষা করুন অটো ব্যাক আশার সম্ভবনা থাকে অন্যথায় সাবমিট করে ব্যাক এনে দেওয়ার চেস্টা করবে GWTeam।

ধন্যবাদ 🌸

হয়তো অনেকে জানেনা তাই দিলামকোড নাম্বার দেখে জেনে নিতে পারেন,আপনার মোবাইল ফোনটি কোন দেশের,
02/10/2021

হয়তো অনেকে জানেনা তাই দিলাম
কোড নাম্বার দেখে জেনে নিতে পারেন,
আপনার মোবাইল ফোনটি কোন দেশের,

02/07/2021

GoPro Best Camera Settings:

আসলে 4k সেটিং ভাল। কিন্ত ৬০ fps এ শ্যুট করলে মাঝে স্টেবেলাইজেশন অতটা স্মুথ হয় না সাথে হিউজ মেমরি খায়। এজন্য কম্পিউটারে বেশি স্পেসের হার্ডিস্ক এমনকি এক্সটারনাল হার্ডিস্কও লাগবে। আর ইডিটিং এর সময় হাই কনফিগারেশনের কম্পিউটার না থাকলে ঝামেলা বাধবেই। মাঝে মাঝে হাই কনফিগারেশনের কম্পিউটার থেকেও যখন ইডিটিং ফাইল বেশি ভারী হয়ে যায় তখন কাজ করে না। সবচেয়ে ভাল হয় 2.7k 60fps শ্যুট করা। কারন ৬০ fps শ্যুট করলে এডিটিং এর সময় স্লো মোশন ইফেক্ট সহ অনেক কিছু যোগ করা যায়। আর কালারের দিক থেকে gopro 9 এর অটো মুডটাই বেস্ট। ইডিটিং এর সময় হালকা ভাইব্রেন্স ও স্যাসুরেশন বাড়িয়ে ও স্যাডো ও ব্লাকটা কমিয়ে দিলে মুল ভিডিওর ফ্যাকাশে ভাবটা চলে যায়। কালারও ভাল আসে। কালার গ্রেডিং এর বেশি কিছু জানা না থাকলে এভাবে করলে সহজে ভাল ভিডিও তৈরি করা যায়।

24/04/2021

বলেন কি ভাই। 4K একটা মোটামুটি মানের মনিটরের দামই তো লাখের কাছাকাছি। 4K গেমিং করবেন? একটা গ্রাফিক্স কার্ডের দাম লাখের কাছে বা উপরে সেইজন্য।

30/35K দিয়ে যে পিসি হবে সেটা দিয়ে একটা 1080p ভিডিও শান্তিমত ইডিট হবে না, 4K তো অনেক দূরের কথা।
গেমিং তো হবেই না কারণ এই বাজেটের গ্রাফিক্স কার্ডই হবে না, বিল্ট-ইন গ্রাফিক্স দিয়ে ৫-১০ বছর পুরাতন গেম চলবে খেলার মত অবস্থায়।

আপনার সিচুয়েশন বুঝতেছি। কিন্তু কঠোর বাস্তব হল আপনার বাজেট আপনার ইচ্ছাকে পূর্ণ করতে সক্ষম না।

তন্ন তন্ন করে ফেসবুক, মার্কেটে সেকেন্ড হ্যান্ড পার্টস খুঁজতে থাকেন। সেকেন্ড হ্যান্ড কম দামি ইন্টেল 9th-10th জেনারেশন/এএমডি A320-B450 মাদারবোর্ড, সেকেন্ড হ্যান্ড গ্রাফিক্স কার্ড, সেকেন্ড হ্যান্ড পাওয়ার সাপ্লাই, র‍্যাম, মনিটর সব। সিপিইউ তারপরে নিবেন i3 10100f বা Ryzen 3 3100. এভাবে টেনেটুনে হলে ৩০/৩৫ এ কোন রকমে চালানোর মত একটা পিসি হবে, কষ্ট করে হলেও 1080p ভিডিও নিয়ে কাজ করতে পারবেন।

 #ইউটিউবের_টাকা_হারাম_নাকি_হালাল❓🌍ইউটিউবের টাকা দুইভাবে হারাম হতে পারে🚫১: শরীয়ত না মেনে ভিডিও আপলোড করা।  #উদাহারণ 🔴আপনি...
24/04/2021

#ইউটিউবের_টাকা_হারাম_নাকি_হালাল❓

🌍ইউটিউবের টাকা দুইভাবে হারাম হতে পারে🚫

১: শরীয়ত না মেনে ভিডিও আপলোড করা।
#উদাহারণ
🔴আপনি এমন ভিডিও বানালেন যেখানে নারী বা পুরুষকে এমন ভাবে উপস্থাপন করলেন যেটা শরীয়ত মোতাবেক করা হয়নি।
🔴আপনি এমন প্রোডাক্ট রিভিউ দিলেন যেটা ইসলামিক দিক দিয়ে হারাম।
🔴আপনি এমন কিছু অশ্লীল শব্দ বা মিথ্যা কথা বললেন যেটা বলা উচিত ছিলোনা।
🔴আপনি এমন মিউজিক বা গান ভিডিওতে ব্যবহার করলেন যেটাকে ইসলামে হারাম করেছে।

২: বিজ্ঞাপন বা এডসেন্সের মাধ্যমে টাকা হারাম।
#উদাহরণ
🔴আপনি ইসলামের শরিয়ত মোতাবেক ভিডিও আপলোড করলেন কিন্তু এমন কিছু অশ্লীল বিজ্ঞাপন আপনার ভিডিওতে চলে আসলো যেটা হতে পারে নারী বা পুরুষ।
🔴ইসলামে নিষিদ্ধ বা হারাম প্রোডাক্টের বিজ্ঞাপন যেটা হতে পারে। মদ,সিগারেট,ইত্যাদি
🔴এছাড়াও এমন কিছু ওয়েবসাইটের বিজ্ঞাপন চলে আসে যেখানে ডলার বা টাকা ডিপোজিট করে অধিক অর্থ উপার্জন করতে পারেন এ ধরনের সুদের বিজ্ঞাপন।
🔴এছাড়াও মুভি,গান,মিউজিক,গেমস এধরণের বিজ্ঞাপন

✅❌আমাদের ভিডিওতে যে সবসময় হারাম বিজ্ঞাপন আসে এটা কিন্তু না, হালাল বিজ্ঞাপন ও কিন্তু দেওয়া হয়। তাই টাকা বা ডলার হারাম হালাল দুইটাই মিশ্রিত থাকে।

💠আশাকরি আপনারা বুঝতে পেরেছেন।

24/04/2021

মোবাইলে প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে ডায়াল করুনঃ

গ্রামীনফোনঃ *১২১*১১০১ #
বাংলালিংকঃ *১২১*৮*৬ #
রবি ও এয়ারটেলঃ *৭ #
জনস্বার্থে - বিটিআরসি

সাধারণ বিবেচনায় অবশ্যই এইটা অনেক ওভারপ্রাইসড। কিন্তু, যদি একটু গভীরে ভাবি, তাহলে দেখা যাবে জাপানিজ ডিজাইনার Kenya Hara আ...
01/04/2021

সাধারণ বিবেচনায় অবশ্যই এইটা অনেক ওভারপ্রাইসড। কিন্তু, যদি একটু গভীরে ভাবি, তাহলে দেখা যাবে জাপানিজ ডিজাইনার Kenya Hara আসলে শাওমির কাছে লোগো বিক্রি করে নাই; গল্প বিক্রি করছে। আর এই গল্প বিক্রি প্রতিটা বড় বড় রিডিজাইনের পিছনে সত্যি।

আপাতত সাধারণ দেখতে গোলগাল লোগোটা আসলে Superellipse বা Lamé curve দিয়ে করা। এইটা একটা ম্যাথমেটিকাল বিষয়। আর যাদের শেপ সাইকোলোজি নিয়ে আইডিয়া আছে, তারা জানেন যে রাউন্ডনেস আসলে ন্যাচারাল অবজেক্ট এবং বন্ধুত্বের প্রতীক। এই লোগো তাই একসাথে যেমন শাওমি একটা সফিসটেকেটেড টেক কোম্পানি, তার গল্প বলে। তেমন ভাবে শাওমি যে শুধুমাত্র বাক্স বানায় তা না, তারা “Alive”; সেই গল্পও বলে।

এই রিব্র্যান্ডিং এর ডিজাইনার সেই গল্পটাকে বিক্রি করেছেন। একজন অ্যামেচার ডিজাইনার যেখানে এটাকে রাউন্ডনেস বাড়াইছি বলে ক্লায়েন্টকে দিবে, একজন মাস্টার ডিজাইনার তার সাথে গল্প বসায় টাকার অংকে কয়েকটা শুণ্য বেশী নিয়ে নিবে।

সাধারণ মানুষও গল্প ভালোবাসে এবং গল্প থেকে অনুপ্রাণিত হয়। মাস্টার মার্কেটার ক্লোটেয়ার রাপাইল যখন জিপ গাড়ির হেডলাইট চারকোণা থেকে বুনো ঘোড়ার চোখের মত গোল করেছিলেন, জিপের সেলস কয়েকগুণ বেড়ে গেছিলো। এটাই গল্পের শক্তি, বহুদিনের পর্যবেক্ষণ থেকে আসা সাইকোলজির শক্তি। তবে মাঝে মাঝে এর ভিতরেও অবশ্যই Fad থাকে।

যাই হোক, শাওমি দিয়ে শুরু করেছিলাম, শাওমি দিয়ে শেষ করা যায়। টাকা পয়সার হিসাব বাদ দিলে আমার কাছে ভালো লেগেছে। অনেকে গল্প বিক্রি করতে গিয়ে অনেক বেশী আধ্যাত্মিক লেভেলে চলে যায়। সেই হিসাবে শাওমির পা মাটিতেই আছে। দেখা যাক, কতদিন এই লোগো টিকে থাকে! (কালেক্টেড)

Address

Tejgaon

Opening Hours

Monday 08:00 - 23:30
Tuesday 08:00 - 23:30
Wednesday 08:00 - 23:30
Thursday 08:00 - 23:30
Saturday 08:00 - 23:30
Sunday 08:00 - 23:30

Telephone

+880 1787-091199

Website

Alerts

Be the first to know and let us send you an email when GW Tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category