Janajatir Kantho

Janajatir Kantho Janajatir Kantho is a Community-Based News Portal
(2)

বাংলাদেশ জাতি বৈচিত্র্যের দেশ। বেসরকারি হিসেব অনুসারে এদেশে বাঙালি ছাড়াও প্রায় ৭২টি জাতিগোষ্ঠী-সম্প্রদায় আছে। যাঁরা এ রাষ্ট্রে সচরাচর ‘অপর’ হিসেবে অভিহিত বা চিহ্নিত হয়। মূলধারায় অনালোচিত সেইসব জাতিগোষ্ঠী-সম্প্রদায়ের আছে নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, সুপ্রাচীন সমাজ ব্যবস্থা। প্রান্তিক সেইসব জাতিগোষ্ঠী-সম্প্রদায়ের যাপিত জীবনের খবর আমাদের অনেকের কাছেই অজানা। জাতীয় অনেক গুরুত্বপূর্ণ খবরের আড়ালে ‘অপর

জনগোষ্ঠী-সম্প্রদায়’র সংবাদ মূলধারায় উঠে আসে না; ছাইচাপা পড়ে যায়।

প্রান্তিক মানুষের কথা বাংলা ভাষাভাষীদের মাঝে তুলে ধরতে ২০১৯ সালের ২৬ মার্চ অনলাইন নিউজ পোর্টাল জনজাতির কন্ঠ পরীক্ষামূলক সম্প্রচার কার্যক্রম শুরু করে। যাত্রাকাল থেকেই নিউজ পোর্টালটি জাতীয়, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবরের পাশাপাশি প্রান্তিক মানুষের সুখ দুঃখ, তাদের স্বকীয় সংস্কৃতির বৈচিত্র্যের কথা তুলে ধরতে সচেষ্ট; প্রতিনিয়ত প্রচার করছে তাদের খবর, যে খবরগুলো মাদল কিংবা প্লুংয়ের সুরের মতোই হারিয়ে যায় দূর পাহাড়ে!

জনজাতির কণ্ঠ বহুত্ববাদী সমাজ চেতনায় বিশ্বাসী। বাংলাদেশে বহুজাতি, বহু সংস্কৃতি, বহু ভাষা, বহু ধর্মের মানুষের বসবাস। বাঙালি ভিন্ন জাতিগোষ্ঠীর বর্ণিল সংস্কৃতি সামগ্রিক বাংলাদেশী সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ, ঋদ্ধ।

জনজাতির কণ্ঠ প্রান্তিক সমাজের প্রতিচিত্র হিসেবে কাজ করে যেতে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।

09/03/2026
দেশের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে জয়লাভের জন্য তাকে পূর্ণমন্ত্রী মর্যাদায় পার্বত্য মন্ত্রী করার দাবি জানাচ্ছেন...
15/02/2026

দেশের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে জয়লাভের জন্য তাকে পূর্ণমন্ত্রী মর্যাদায় পার্বত্য মন্ত্রী করার দাবি জানাচ্ছেন...

আদিবাসীদের অধিকারকে বারবার অস্বীকার করা হচ্ছে: তাসলিমা আখতার
04/02/2026

আদিবাসীদের অধিকারকে বারবার অস্বীকার করা হচ্ছে: তাসলিমা আখতার

মেলার যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন। বইমেলার বার্তা পৌঁছে দিতে মধুপুরের গ্রামে গ্রামে গারো ও বাংলা ভাষায় মাইকিং করা হচ্...
28/01/2026

মেলার যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন। বইমেলার বার্তা পৌঁছে দিতে মধুপুরের গ্রামে গ্রামে গারো ও বাংলা ভাষায় মাইকিং করা হচ্ছে। বইয়ের পাতায় গারো জীবনের গল্প খুঁজতে...

সর্বমিত্রের প্রতি ঘৃণাটা ইন্সটিংটিভলি 'চাকমার' উপর যেয়ে পড়ছে: মেঘমল্লার বসু
27/01/2026

সর্বমিত্রের প্রতি ঘৃণাটা ইন্সটিংটিভলি 'চাকমার' উপর যেয়ে পড়ছে: মেঘমল্লার বসু

প্রায় পাঁচ ফুট দীর্ঘের বাদ্যযন্ত্র তরপা। শুকনো লাউয়ের খোল, বাঁশ এবং তালপাতার সাহায্যে তৈরি হয়। এটি ওয়ার্লি আদিবাসী জনগো...
26/01/2026

প্রায় পাঁচ ফুট দীর্ঘের বাদ্যযন্ত্র তরপা। শুকনো লাউয়ের খোল, বাঁশ এবং তালপাতার সাহায্যে তৈরি হয়। এটি ওয়ার্লি আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। অদ্ভুদ মিঠে স্বর, যার তালে তালে রাতভর নৃত্যে মজে থাকে নারী পুরুষ।

Address

Dhaka
Tejkunipara

Alerts

Be the first to know and let us send you an email when Janajatir Kantho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Janajatir Kantho:

Share