06/03/2026
100.আর্থিক বিবরণী প্রস্তুতিতে হিসাববিজ্ঞানের নীতিমালার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
উত্তর: নির্ভুল আর্থিক বিবরণী প্রস্তুত করতে হিসাববিজ্ঞানের নির্দিষ্ট কিছু নিয়ম-নীতি মেনে চলতে হয়। নির্দিষ্ট নিয়ম-নীতি মানা না হলে প্রতিষ্ঠানভেদে ভিন্ন ভিন্ন নিয়ম অনুসরণ করা হবে। ফলে বিনিয়োগকারীরা সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারবে না। এছাড়া সঠিকভাবে লাভ-ক্ষতি এবং সম্পদ ও দায়ের পরিমাণ নিরূপণে এসব নিয়ম-নীতি অনুসরণ করা আবশ্যক।