Imran Hossan Opu

Imran Hossan Opu Digital Creator & Entrepreneur
(1)

একটা জরিপে দেখা গিয়েছে প্রায় ৪০% এরও বেশি স্টার্টআপ ফেইল করে, কারণ তাদের ম্যানেজমেন্ট টিম বিভিন্ন ইস্যু হ্যান্ডেল করতে ...
20/06/2025

একটা জরিপে দেখা গিয়েছে প্রায় ৪০% এরও বেশি স্টার্টআপ ফেইল করে, কারণ তাদের ম্যানেজমেন্ট টিম বিভিন্ন ইস্যু হ্যান্ডেল করতে পারে না।

বর্তমান বিশ্ব প্রযুক্তির ঢেউয়ে ভাসছে। বাংলাদেশও তার ব্যাতিক্রম নয়। তবে একটি সফল স্টার্টআপের জন্য শুধু শুরু করাই যথেষ্ট নয়, বিজনেস আইডিয়া বা কাজ যতই ভালো হোক, যদি একটি দক্ষ টিম বিল্ড আপ না করা হয়, তাহলে সঠিক পরিকল্পিত কাজও নষ্ট হয়ে যাবে। তাই যে কোন বিজনেসের জন্য টিম হতে হবে কাজের প্রতি প্যাশনেট, কমিটেড, এবং যে কাজের জন্য হায়ার করা হচ্ছে সে সংক্রান্ত দক্ষতা থাকতে হবে। তাই বিজনেসে সফলতা আনতে প্রথমেই দক্ষতা সম্পূর্ণ টিম গঠন প্রয়োজন।






©™

03/07/2024

গরীবের ট্রাভেল ব্লগ৷

Send a message to learn more

01/04/2023

বান্দরবান নামকরণ নিয়ে একটি কিংবদন্তি রয়েছে। এলাকার বাসিন্দাদের প্রচলিত রূপকথায় আছে, এ এলাকায় একসময় অসংখ্য বানর বাস করত। আর এই বানরগুলো শহরের প্রবেশমুখে ছড়ার পাড়ে পাহাড়ে প্রতিনিয়ত লবণ খেতে আসত। এক সময় অনবরত বৃষ্টির কারণে ছড়ার পানি বৃ্দ্ধি পাওয়ায় বানরের দল ছড়া পাড় হয়ে পাহাড়ে যেতে না পারায় একে অপরকে ধরে ধরে সারিবদ্ধভাবে ছড়া পার হয়। বানরের ছড়া পারাপারের এই দৃশ্য দেখতে পায় এই জনপদের মানুষ। এই সময় থেকে এই জায়গাটির পরিচিতি লাভ করে ম্যাঅকছি ছড়া নামে । অর্থাৎ মারমা ভাষায় ম্যাঅক অর্থ বানর আর ছি অর্থ বাঁধ। কালের প্রবাহে বাংলা ভাষাভাষির সাধারণ উচ্চারণে এই এলাকার নাম রুপ লাভ করে বান্দরবান হিসাবে। বর্তমানে সরকারি দলিল পত্রে বান্দরবান হিসাবে এই জেলার নাম স্থায়ী রুপ লাভ করেছে। তবে মারমা ভাষায় বান্দরবানের নাম রদ ক্যওচি ম্রো।

এবারের ভ্রমণে বনরূপা পাড়া, সাংগু ব্রীজ, তং রিসোর্ট, স্বর্ণ মন্দির,মিলনছড়ি, নীলাচল, শৈল প্রপাত এবং মেঘলাতে পদধূলি দেওয়ার সৌভাগ্য হয়৷

16/03/2023

সোনার পাড়া বীচ৷ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে রেজুখাল ব্রীজ পার হয়ে সোনার পাড়া বাজারে যাওয়ার সংযোগ সড়কের বিশাল জায়গা জুড়ে সোনার পাড়া বীচের অবস্হান৷
পরিবার বা প্রিয়জনের সাথে একান্তে সময় কাটানোর জন্য সোনার পাড়া বীচ অন্যতম একটি স্হান৷ একপাশে সাগরের ঢেউ অন্যপাশে ঝাউবাগান সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের মিতালী৷ ঝাউ বাগানের পাশাপাশি এখানে রয়েছে অনেক বড় সৈকত যেখানে খেলাধূলা বা দৌড়ঝাপ করে আনন্দে সময় কাটানো যাবে অনায়াসে৷ সৈকতে বিভিন্ন সময় বিভিন্ন খেলাধুলার আয়োজন করে স্হানীয় জনসাধারণ৷ সোনার পাড়া বীচে লোক সমাগম কম হওয়ায় প্রিয়জন সহ মধুর সময় কাটানোর জন্য এই স্হানের বিকল্প নেই৷ বিভিন্ন সময় সমুদ্র থেকে বোট, ট্রলারের মাধ্যমে আহরণকৃত তাজা সামুদ্রিক মাছ বিক্রি করা হয় উক্ত সৈকতে৷
একান্তে সাগরের কোলাহলে কিছু সময়ের জন্য হারিয়ে যেতে অবশ্যই ঘুরে আসবেন সোনার পাড়া বীচ৷

৭ই মার্চ,একটি জাতির পূর্ণাঙ্গ ইতিহাস।৭ই মার্চ,,একটি তর্জনীর হুংকার,একটি স্বাধীন মানচিত্রের দাবিদার৷৷ পৃথিবীর প্রতিটি তরু...
07/03/2023

৭ই মার্চ,
একটি জাতির পূর্ণাঙ্গ ইতিহাস।
৭ই মার্চ,,
একটি তর্জনীর হুংকার,
একটি স্বাধীন মানচিত্রের দাবিদার৷৷

পৃথিবীর প্রতিটি তরুণ আধুনিক,গণতান্ত্রিক, উদার, অসাম্প্রদায়িকার দীক্ষা পায় ৭ মার্চের ভাষণ থেকে;শিক্ষা পায় মাথা নত না করার,অস্ত্রের মুখে দাঁড়িয়েও দেশমাতৃকার প্রশ্নে আপোষ না করার,সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার,গণতান্ত্রিক ব্যবস্থাকে পাশ কাটিয়ে সামরিক বা সন্ত্রাসী কর্মকান্ডের প্রতি আকৃষ্ট না করার।

সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল...
28/02/2023

সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।

১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!
২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়

চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!
শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু'জনই একসাথে জয়ী হল।

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

23/02/2023

Hey! You're awesome!!
Welcome to our page.
Thanks for following to keep in touch with Imran Hossan Opu official page . From now on, you'll get regular activities & updates from us.
Here's to the start of a better relationship. We hope for a long and successful journey with you.
Stay connected!!!

Address

Cox's Bazar Sadar
Teknaf
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imran Hossan Opu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share