Dwip tv

Directions Contact the business

Dwip tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dwip tv, News & Media Website, Teknaf.

অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলা...
10/10/2026

অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ (শনিবার, ১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে ফ্লাইট কার্যক্রম বন্ধ করে দেয়ার বিষয়ে জানানো হয়।

এসএসসিতে অকৃতকার্য হওয়া বিষয়ে ৩ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ ইতিবাচকভাবে বিবেচনা: মাহদী আমিনএসএসসির মতো পাবলিক পরীক্ষায় এক...
10/10/2026

এসএসসিতে অকৃতকার্য হওয়া বিষয়ে ৩ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ ইতিবাচকভাবে বিবেচনা: মাহদী আমিন

এসএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা যাতে এক বছর অপেক্ষা না করে তিন মাসের মধ্যে শুধু অকৃতকার্য বিষয়ে আবার পরীক্ষা দিতে পারে, সেই সুযোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তবে এবারই হয়তো এ ব্যবস্থা চালু করা কঠিন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের নিয়ে গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন, ২০২৬’–এ তিনি এ কথা বলেন। সম্মেলনে বিভিন্ন এলাকা থেকে আসা এসএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ বেশ কিছু শিক্ষার্থী নিজেদের নানা সমস্যা ও অনুভূতির কথা তুলে ধরে। কয়েকজন অভিভাবক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও বক্তব্য দেন।

গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার শুধু ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার নেমে এসেছে ৬৪ দশমিক শূন্য ৫ শতাংশে, যা ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। আর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

টেকনাফে পিকআপ ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত
10/10/2026

টেকনাফে পিকআপ ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত

পর্যটন বাঁচাতে দমদমিয়া-সেন্টমার্টিন নৌ-পথ পুনরায় চালুর দাবি,মানববন্ধনে স্থানীয়রা।
10/10/2026

পর্যটন বাঁচাতে দমদমিয়া-সেন্টমার্টিন নৌ-পথ পুনরায় চালুর দাবি,মানববন্ধনে স্থানীয়রা।

টেকনাফের উম্মুল হুদা নূরানি মাদ্রাসা ও আইডিয়াল কেজি (পুরান পল্লান পাড়া) নূরানী মাদ্রাসার শিক্ষক মাওলানা আতাউল্লাহ বিরুদ্...
10/10/2026

টেকনাফের উম্মুল হুদা নূরানি মাদ্রাসা ও আইডিয়াল কেজি (পুরান পল্লান পাড়া) নূরানী মাদ্রাসার শিক্ষক মাওলানা আতাউল্লাহ বিরুদ্ধে শিশুকে থাপ্পড় মেরে দেয়ালে ধাক্কা দিয়ে নির্যাতনের অভিযোগ,ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা দাবি অভিভাবকের।

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার পরিচালক মোহাম্মদ শফির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অন্য ছাত্রদের সঙ্গে দুষ্টুমি করার কারণে ওই শিক্ষার্থীকে একটি থাপ্পড় দেওয়া হয়েছে। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের কোনো ধরনের আঘাত না করার জন্য শিক্ষকদের আগেই নিষেধ করা হয়েছে। কারণ, এ ধরনের ঘটনা যেন প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন না করে। নিষেধ করার পরও অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটে গেছে। এখন আর কী করার আছে?”

বিস্তারিত কমেন্টে......

10/10/2026

টেকনাফে বিজিবির অভিযানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার নাফ নদী পেরিয়ে মাদক প্রবেশের চেষ্টা, বিজিবির ধাওয়ায় পানিতে ফেলে পালাল পাচারকারীরা।

টেকনাফে বিজিবির অভিযানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার নাফ নদী পেরিয়ে মাদক প্রবেশের চেষ্টা, বিজিবির ধাওয়ায় পানিতে ফেলে পালাল পাচ...
10/10/2026

টেকনাফে বিজিবির অভিযানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার নাফ নদী পেরিয়ে মাদক প্রবেশের চেষ্টা, বিজিবির ধাওয়ায় পানিতে ফেলে পালাল পাচারকারীরা

দমদমিয়া জাহাজ ঘাট চালুর দাবিতে মানববন্ধনও গণস্বাক্ষর কর্মসূচি।আগামীকাল সকাল ১০ ঘটিকায়।
09/10/2026

দমদমিয়া জাহাজ ঘাট চালুর দাবিতে মানববন্ধনও গণস্বাক্ষর কর্মসূচি।
আগামীকাল সকাল ১০ ঘটিকায়।

উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক।
09/10/2026

উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক।

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা জব্দ।শুক্রবার ৯ অক্টোবর ২০২৬ দুপুরে কোস্ট গ...
09/10/2026

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা জব্দ।

শুক্রবার ৯ অক্টোবর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলার লেদা এলাকায় গত ৮ অক্টোবর ২০২৬ সকাল ১১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

স্বাক্ষরিত/-
সাব্বির আলম সুজন
SABBIR ALAM SUZAN
লেঃ কমান্ডার বিএন
মিডিয়া কর্মকর্তা

Address

Teknaf

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dwip tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dwip tv:

Shortcuts

Share