19/03/2026
সকাল হলেই ঈদের দিন…তবুও বুকের ভেতরটা অদ্ভুত এক শূন্যতায় ভরে আছে।
এই ঈদটা আর আগের মতো না…না সেই হাসি আছে, না সেই আনন্দ—সব কিছু আছে, শুধু “আপন মানুষগুলো” নেই।
যাদের সাথে এক প্লেটে খাওয়া হতো,একসাথে তাকবির পড়া হতো,হাসতে হাসতে সময় কেটে যেত—আজ তারা নেই, শুধু স্মৃতিগুলো আছে…আর আছে নিঃশব্দ কান্না।
জানো, সবচেয়ে কষ্ট লাগে তখন—যখন ঈদের সকালেও ফোনটা চুপচাপ থাকে…কেউ খোঁজ নেয় না, কেউ বলে না “কেমন আছো?”যারা একদিন খুব আপন ছিল,আজ তারা-ই সবচেয়ে বেশি দূরে।
হয়তো আমার অভাবটা কারো কাছে আর অভাব না,হয়তো আমার না থাকাটা কারো জীবনে কিছুই বদলায় না…কিন্তু বিশ্বাস করো—আমি এখনো তাদের জন্য দোয়া করি,যারা আমাকে ভুলে গেছে।
আল্লাহ তাদের ভালো রাখুক,যারা অবহেলা করেছে—তাদের মন নরম করে দাও…যারা দূরে চলে গেছে—তাদের হৃদয়ে আবার ভালোবাসা ফিরিয়ে দাও…
আর আমাকে এতটুকু শক্তি দাও,যাতে হাসিমুখে এই একাকীত্বটা লুকিয়ে রাখতে পারি…
এই ঈদে আমার খুশি না থাকলেও,আমার দোয়া ঠিকই আছে সবার জন্য…
আমিন 🤲💔