25/11/2025
*আসসালামু আলাইকুম*
*কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মিঠা পানিরছড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৯০,০০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাব -১৫।*
১। র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসবাদ দমন, অস্ত্র ও মাদক চোরাচালান নিয়ন্ত্রনে গোয়েন্দা নজারদারি ও অভিযান অব্যাহত রেখেছে। কক্সবাজার সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদক ও অস্ত্র কারবারিরা সহজেই চোরাচালান করার সুযোগ পাচ্ছে। এমতাবস্থায় র্যাব-১৫ তার নিজস্ব গোয়েন্দা নজরদারির পাশাপাশি র্যাব সদর দপ্তর এর গোয়েন্দা শাখার সাথে সমন¦য় রেখে কাজ করে যাচ্ছে।
চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ২৫ নভেম্বর ২০২৫ খ্রিঃ সকালে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) র্যাব সদর দপ্তর এর গোয়েন্দা শাখা হতে প্রাপ্ত তথ্যে জানতে পারে যে, টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ ১নং ওয়ার্ড মিঠাপানির ছড়া এলাকায় কিছু মাদককারবারী ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে চৌকস আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে ৯০,০০০ পিস ইয়াবা, ০২ টি বাটন ফোনসহ ০২ জন মাদককারবারীকে আটক করতে সক্ষম হয়।
২। আটককৃত মাদক কারবারিদের পরিচয়ঃ
১) আব্দুল্লাহ (২৭), পিতা-আবদুর রহিম
২) আনোয়ারা বেগম, স্বামী- ছৈয়দ আহম্মদ, সর্বসাং- মিঠাপানির ছড়া ১নং ওয়ার্ড, ৩ নং সদর ইউনিয়ন, থানা -টেকনাফ, জেলা- কক্সবাজার।
৩। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
-----ধন্যবাদ-----