N HAQUE

N HAQUE বল নিশ্চয়ই আমার নামায আমার উপাসনা (কুরবানী) আমার জীবন ও আমার মরণ বিশ্ব-জগতের প্রতিপালক আল্লাহরই ✔️

16/07/2026

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

“ তুমি যদি বিছানায় শুয়ে সূরা ফাতিহা ও সূরা ইখলাস পাঠ কর, তাহলে মৃত্যু ছাড়া সবকিছু থেকেই তুমি নিরাপদ থাকবে।”

[ মুসনাদুল বাযযার, হাদীস নং ৩১০৭ ]

15/07/2026

ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেন:
“একজন মুমিনের দ্বারা আরেকজন মুমিনের প্রতি সহমর্মিতা (মুওয়াসাহ) বিভিন্ন ধরনের হয়ে থাকে:
১. সম্পদ দিয়ে সহায়তা করা।
২. নিজের মর্যাদা, প্রভাব বা অবস্থান কাজে লাগিয়ে সহায়তা করা।
৩. নিজের শরীর, শ্রম ও সেবার মাধ্যমে সাহায্য করা।
৪. নসীহত ও সঠিক দিকনির্দেশনা দিয়ে সহায়তা করা।
৫. তাদের জন্য দোয়া করা এবং আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা।
৬. তাদের দুঃখ-কষ্টে ব্যথিত হওয়া ও হৃদয়ে তাদের কষ্ট অনুভব করা।
ঈমান যতটুকু হবে, এই সহমর্মিতাও ততটুকুই হবে। ঈমান দুর্বল হলে সহমর্মিতাও দুর্বল হয়ে যায়, আর ঈমান শক্তিশালী হলে সহমর্মিতাও শক্তিশালী হয়।
রাসূলুল্লাহ ﷺ তাঁর সাহাবিদের প্রতি এসব দিক থেকেই সর্বাধিক সহমর্মী ছিলেন।”
- আল-ফাওয়ায়িদ, পৃষ্ঠা ১৭১।

12/07/2026

🖤

11/07/2026

শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন —

“মুত্তাকী হওয়ার জন্য এমন কোনো শর্ত নেই যে, সে পাপ করতে পারবে না। অথবা সে ভুল কিংবা অপরাধ থেকে নিষ্পাপ। যদি এমন কোনো শর্ত থাকতো তাহলে পুরো উম্মাহর মাঝে কেউই মুত্তাকী হতে পারতো না। বরং মুত্তাকী তো সে, যে নিজের কৃত পাপ থেকে তওবাহ করে এবং পাপকে মিটিয়ে দেয় এমন নেক আমল করে।”

[মিনহাজুস সুন্নাহ, ৭/৮২]

09/07/2026

সৌদি গ্রান্ড মুফতি শাইখ সালিহ আল-ফাওযান (হাফিযাহুল্লাহ) বলেন:

সংস্কৃতি এটা নয় যে, তুমি জানবে—
বিশ্বের অবস্থা,
বিভিন্ন সরকার সম্পর্কে,
কিংবা রাজনৈতিক বিষয়াবলি।

এ ধরনের সংস্কৃতি প্রকৃত উপকার বয়ে আনে না।

যে সংস্কৃতি সত্যিই উপকারী, তা হলো—
তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা,
তাওহীদের বিপরীত বিষয় অর্থাৎ শিরক সম্পর্কে জানা,
এবং যেসব বিদআত ও নবউদ্ভাবিত বিষয় তাওহীদকে ক্ষুণ্ণ করে, সেগুলো সম্পর্কে জানা।

এটাই হলো সঠিক ও প্রকৃত সংস্কৃতি।

আর একজন মুসলিম ও জ্ঞান অন্বেষণকারীর কাছে এটাই কাম্য—সে যেন তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং মানুষকে তার দাওয়াত দেয়।

- শারহু কাশফিশ শুবুহাত, পৃষ্ঠা ৩৩।

উল্লেখ্য, এখানে শাইখ বিশ্ব সম্পর্কে জানা বা বিশ্বের কোথায় কী হচ্ছে জানা বা বিশ্বের তাবৎ শয়তানদের অপকর্ম সম্পর্কে জানা, এ ব্যাপারে সচেতনতা অবলম্বন করতে নিষেধ করেননি,
তিনি তো নিষেধ করছেন এগুলোকে ঈমান, তাওহীদ, কুফর, শিরক ও বিদআত জানা ও সেগুলো থেকে বিরত থাকা, বিরত রাখা, সাবধান করার যেন কোনো কিছুকেই অগ্রাধিকার না দেওয়া হয়।
বস্তুত ঈমানদার ব্যক্তির সর্বোচ্চ প্রায়োরিটিমূলক কাজ হবে ঈমান ও তাওহীদের সঠিক জ্ঞান লাভ করা, সেটার রক্ষণাবেক্ষণ করা, সেটার জন্য জীবনের সর্বোচ্চ ত‍্যাগ স্বীকার করা। যা বাংলাদেশের যুবকদের মধ্যে দুর্লভ।
বস্তুত আমরা উপকার আর অপকারের সংজ্ঞায় যেমন ভুল করে বসে আছি তেমনি ভুল করে যাচ্ছি উপকারী জ্ঞান ও অপকারী জ্ঞান নির্বাচন করতে। দুনিয়ার সাময়িক উপকারকেই সত‍্যিকারের উপকার ধরে নিয়েছে।
যুবকরা আজ এমনসব বিষয়ে পড়ালেখা করে থাকে যেগুলো তার জন‍্য দুনিয়াতে কোনো কাজে লাগলেও আখেরাতে বিপদের কারণ হবে।

08/07/2026

ইবন তাইমিয়া বলেন, “সালাফগণ দু শ্রেণির লোকদের সম্পর্কে সাবধান থাকতে বলতেন,
১. প্রবৃত্তির অনুসারী (আহলুল হাওয়া); তাকে তার প্রবৃত্তি বিভ্রান্ত করেছে।
২. দুনিয়াপ্রেমী ব্যক্তি; তাকে তার দুনিয়া অন্ধ করে দিয়েছে।”
-ইকতিদাউস সিরাতিল মুস্তাকীম (১/১১৯)।

06/07/2026

একজন ব্যক্তির মুখের ভাষা তার হৃদয়ের পরিচয় দেয়।
ইমাম ইবনুল কাইয়ুম রহি.

05/07/2026

একদিন রাসূল ﷺ বললেন, আমার খুব ইচ্ছে হয়, আমার ভাইদের সাথে এক বার দেখা করি।

তখন সাহাবীগন বললেন ইয়া রাসূলুল্লাহ ﷺ! আমরাই কি আপনার ভাই নই?

রাসূল ﷺ বললেন না না, তোমরা আমার সাহাবী, আমার সঙ্গী। আমার 'ভাই' হলো তারা, যারা আমাকে না দেখে আমার ওপর ঈমান আনবে।

04/07/2026

মৃত্যু হঠাৎ করেই আসে।

মৃত্যুর যন্ত্রণা যথাযথই আসবে। (হে মানুষ! এটা তা-ই) যা থেকে তুমি পলায়ন করতে চাইতে।
(রেফারেন্স: সূরা ক্বাফ, আয়াত: ১৯)

অবশেষে যখন তাদের কারও কাছে মৃত্যু আসে, তখন সে বলে, 'হে আমার রব! আমাকে আবার (দুনিয়ায়) ফেরত পাঠান, যেন আমি সৎকাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম।' কখনোই নয়!
(রেফারেন্স, সূরা আল-মুমিনুল, আয়াত: ৯৯-১০০)

মৃত্যু ছোট-বড় কাউকেই চেনে না। তাই তুমি তাকওয়া (আল্লাহভীতি) অর্জন করো, কারণ তুমি জানো না যখন রাত ঘনিয়ে আসবে, তুমি ফজর পর্যন্ত বেঁচে থাকবে কিনা।

কত সুস্থ মানুষ কোনো অসুস্থতা ছাড়াই মৃত্যুবরণ করেছে, আর কত অসুস্থ মানুষ দীর্ঘকাল বেঁচে রয়েছে।

কত শিশু যাদের দীর্ঘায়ু কামনা করা হয়েছিল, অথচ তাদের দেহকে অন্ধকার কবরে প্রবেশ করানো হয়েছে।

কত কনেকে তার স্বামীর জন্য সাজানো হয়েছিল, অথচ তাদের আত্মা নির্ধারিত সময়ে কবজ করা হয়েছে।

কত যুবক সকাল-সন্ধ্যা পার করে, হাসিখুশি অবস্থায়, অথচ তার অজান্তেই তার কাফনের কাপড় বোনা হয়ে গেছে।

কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে এবং কেউ জানে না কোন্ স্থানে সে মারা যাবে।
(রেফারেন্স: সূরা লুকমান, আয়াত: ৩৪)

শায়খ খালিদ বিন ইসমাইল (হাফি.)

02/07/2026

❝হে আমার রব! আমাকে প্রজ্ঞা দান কর এবং আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত কর।❞

[ সুরা আশ-শুআরা, ২৬ : ৮৩ ]

Address

Thakurgaon

Alerts

Be the first to know and let us send you an email when N HAQUE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share