31/05/2026
স্বচ্ছ নদীর পানির মতন বয়ে যাচ্ছি। হালকা
ঢেউ তুলে বয়ে যাচ্ছি বলেই বোধহয় চলে
যাবার শব্দ শুনতে পাচ্ছ না।
আচ্ছা বল তো, গতি বদলানোর আগে নদীও কি
একবার ফিরে তাকায় পুরনো বাঁকের দিকে?
সেই তাকানোয় ভালোবাসা থাকে নাকি মায়া?
নাকি থাকে শুধুই থেকে যেতে না পারার হাহাকার?
কোনটা বেশি সত্য? চলে যাওয়া নাকি থেকে
যেতে না পারার তীব্র আকুলতা?