Thakurgaon Lens

Thakurgaon Lens ঠাকুরগাঁওয়ের দর্শনীয় স্থান ও ভ্লগ | Travel, News & Lifestyle | Thakurgaon Lens
(1)

15/06/2026

💔 কিছু কথা, কিছু দৃশ্য, আর এক জীবনের শেষ গল্প... ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।

15/06/2026

📹 মোস্তাফিজুর রহমানের নিজের মুখে বলা কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওতে উঠে এসেছে।

ঘটনাটি নিয়ে জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। এমন নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন অনেকেই।

ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত জানান।

🖋️ Thakurgaon Lens

15/06/2026

🚨 বোচাগঞ্জে স্বামীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য!

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ডি.এন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমানের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রাপ্ত সিসিটিভি ফুটেজে দেখা যায়, নিহত ও তার সাবেক স্ত্রীর মধ্যে পূর্ব থেকেই পারিবারিক কলহ ও ঝগড়া-বিবাদ চলমান ছিল। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

🖋️ Thakurgaon Lens

07/06/2026

রাণীশংকৈলে সরকারি খাস জমিতে ড্রেন নির্মাণের কাজ পুনরায় শুরু, উঠানো হয়েছে পিলার

রাণীশংকৈল পৌর এলাকার সরকারি খাস জমিতে ড্রেন নির্মাণের বিতর্কিত কাজ পুনরায় শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ইতোমধ্যে নির্মাণকাজের জন্য কয়েকটি পিলার স্থাপন করা হয়েছে।

স্থানীয় দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের কাছ থেকে মাসিক ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হয়। এছাড়া প্রতিটি দোকানের জন্য প্রায় ১০ হাজার টাকার চুক্তিপত্র (ডিড) করা হয়েছে বলেও তারা দাবি করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

#রাণীশংকৈল #ঠাকুরগাঁও #খাসজমি #ড্রেননির্মাণ #স্থানীয়সংবাদ #বাংলাদেশ #ঠাকুরগাঁও_লেন্স

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।ঠাকুরগাঁও-২ আসনের ৭ বারের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব মোঃ দবিরুল...
28/05/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ঠাকুরগাঁও-২ আসনের ৭ বারের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি আর নেই। বৃহস্পতিবার কিছুক্ষণ আগে তিনি ইন্তেকাল করেছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ঠাকুরগাঁও-২ আসনের জনগণের প্রতিনিধিত্ব করেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাজার সময়সূচি ও দাফনের বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

22/05/2026

রাণীশংকৈল বৈশাখী মেলায় প্রথমবারের মতো অফলাইন স্টল নিয়ে অংশ নেয় অনলাইনভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড “The One”। ✨

মেলার পুরো সময়জুড়েই তাদের স্টলে ছিল দর্শনার্থীদের ভিড়।
ছেলেদের টি-শার্ট, ড্রপ শোল্ডার সহ মেয়েদের নানা ধরনের ফ্যাশন প্রোডাক্টে ছিল ক্রেতাদের ব্যাপক আগ্রহ। 👕🛍️

অনলাইনের পরিচিত সেই ব্র্যান্ডকে সরাসরি কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকেই।
মেলার শেষ দিনেও তাদের স্টলে ছিল জমজমাট পরিবেশ। 🔥

#ঠাকুরগাঁও_লেন্স

21/05/2026

রাণীশংকৈল বৈশাখী মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য
ডাঃ আব্দুস সালাম এমপি
এসময় তিনি মেলার আয়োজন, স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টার কথা তুলে ধরেন।

20/05/2026

রাণীশংকৈল পৌরসভার ৮ নং ওয়ার্ডের কলনিপাড়ায় শিবদিঘি পাগলু স্ট্যান্ড এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চেইন মাস্টার দুলালের বাড়িতে হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

📍 আরো আপডেট পেতে সাথে থাকুন — ঠাকুরগাঁও লেন্স 📸

#ঠাকুরগাঁও_লেন্স #রাণীশংকৈল

18/05/2026

🎤 রাণীশংকৈল বৈশাখী মেলায় দর্শকদের মাতালেন শিল্পী হৃদয় যে যে এন্ড ফ্রেন্ডস।
গতকাল ১৭ মে রাত ৯টায় জনপ্রিয় গান “তুমি কার পোষা পাখি” পরিবেশন করে জমিয়ে তোলেন মেলার মঞ্চ। ✨🔥

#ঠাকুরগাঁও_লেন্স #রাণীশংকৈল_বৈশাখী_মেলা

12/05/2026

গত ১১/৫/২০২৬

রাণীশংকৈল বৈশাখী মেলা শুভ উদ্বোধন করেন
ঠাকুরগাঁও ৩ আসনের এমপি
জনাব মোঃ জাহিদুর রহমান জাহিদ।

Address

Ranisonkail Thakurgaon
Thakurgaon
5120

Alerts

Be the first to know and let us send you an email when Thakurgaon Lens posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share