Emon Rana

Emon Rana পৃথিবীতে সবথেকে ভয়ঙ্কর সুন্দর,
অনুভূতির নাম অন্যের প্রতি মায়া।

19/10/2025

এমন এক দেশে আছি!
যে দেশের আমলারা ক্ষমতা ধরে রাখার জন্য
মন্ত্রনালয় এর গুরুত্বপূর্ন নথী ও দেশের অর্থনীতি কে ভারতের কথা মতো আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় এক নিমিষেই ৷

08/10/2025

কাপাসিয়ার মানুষের জাতীয় দূ্র্ভোগ এই কাপাসিয়া বাসীর চলাচলের যানবাহন!
যা বহু বছর ধরে পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের দলীয় প্রভাবে
যাত্রী সেবার মান 00 কোঠায় নেমেছে৷
১. কাউন্টার মাস্টার এর দ্বারা যাত্রী হয়রানি:
ছাত্র ছাত্রীদের স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে Identity Card দেখানোর পরেও!
ছাত্র টিকেট না দিয়ে যাত্রী টিকেট কিনতে জোরপূর্বক বাধ্য করা
শর্ত সাপেক্ষে যদি টিকেট দেয়ও ২০ টাকা বেশি দিলে তবেই টিকেট মিলবে!
২. ড্রাইভার ও হেল্পার দ্বারা যাত্রী হয়রানি:
ড্রাইভার সাহেব হাইওয়ে ফাঁকা রোডে ইচ্ছে করেই ধীরে গতিতে গাড়ি চালায় ও গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে গাড়ির ফুল স্পিডে চালিয়ে এক্সিডেন্ট করে৷
হেল্পার সারাক্ষণ দরজা খুলে রাখে ড্রাইভারের সাথে সামনে বসে একটু পর পর সিগারেট খায় ও কাউন্টার ছাড়া যাত্রী তুলে সেখান থেকেও অধিক ভাড়া আদায় করে৷
৩. টিটি দ্বারা যাত্রী হয়রানি: চলন্ত অবস্থায় বাস থামিয়ে টিকেট চেক করে অযথাই যাত্রাপথে এবং যাত্রীর সংখ্যা ঠিক থাকলেও সে হেলপারকে দিয়ে পুনরায় যাত্রীদের টিকেট চেকিংয়ের নামে সময় নষ্ট করে!
৪. মালিকের দ্বারা যাত্রী হয়রানি: লাইসেন্স ছাড়া ড্রাইভার এর কাছে গাড়ি হস্তান্তর করা ও ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ না থাকা ড্রাইভার দিয়ে গাড়ি চালনা করা!
ফিটনেস বিহীন গাড়ি ড্রাইভার এর হাতে তুলে দেয়া!
ফলস্বরূপ দুর্ঘটনার শিকার হয় যাত্রীরা!

শেষ পর্যন্ত নেপালও আমাদের কাছে জায়গা দাবী করলো.….🙄🙄🙄🇳🇵২০২৩ সালে কাঠমান্ডুর মেয়র, র‍্যাপার এবং  জেন জেড-এর  নেতা বালেন শ...
27/09/2025

শেষ পর্যন্ত নেপালও আমাদের কাছে জায়গা দাবী করলো.….🙄🙄🙄

🇳🇵২০২৩ সালে কাঠমান্ডুর মেয়র, র‍্যাপার এবং জেন জেড-এর নেতা বালেন শাহ ভারতের "অখণ্ড ভারত" মানচিত্রের প্রতিক্রিয়ায় তার অফিসে "বৃহত্তর নেপাল" মানচিত্র প্রদর্শন করে।

🗺 বৃহত্তর নেপাল ভারত ও বাংলাদেশের ভূখণ্ডের উপর দাবি করে।

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নেপালের যুদ্ধের পরে নেপাল তার ভূখণ্ড হারায়। যুদ্ধের পর Sugauli চুক্তির সম্পন্ন হয়। এই চুক্তির আগে ১৮১৬ সালের নেপালের মানচিত্র এমন ছিল।

27/09/2025

বাড়ি কিনছেন? — মুখ বন্ধ রাখুন।
একটি নতুন গাড়ি নিচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
ছুটিতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
নতুন কোর্স শুরু করছেন? — মুখ বন্ধ রাখুন।
চাকরিতে পদোন্নতি হবে? — মুখ বন্ধ রাখুন।

জীবনের বড় বড় মুহূর্তে আমাদের মনে হয়, প্রিয়জন বা বন্ধুদের জানালে খুশি হবে। মনে হয়, সুখ ভাগ করলে দ্বিগুণ হয়। কিন্তু সত্যি বলতে কী, সব সময় তা হয় না। বরং অতি তাড়াতাড়ি মুখ খোলাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় ভুল।

আমাদের স্বপ্ন আসলে একেকটা বীজ। এই বীজকে মাটিতে রোপণ করার পর যত্ন চাই, সুরক্ষা চাই। কিন্তু যদি খুব তাড়াতাড়ি সবাইকে দেখাতে ব্যস্ত হই, তখন সেটি শেকড় গজানোর আগেই শুকিয়ে যায়। বাস্তব অভিজ্ঞতা বলে—যত বেশি স্বপ্ন শেয়ার করবেন, তত বেশি হিংসা, ঈর্ষা আর বদনজরের চোখ আপনার দিকে পড়বে। আর এটাই অনেক সময় আপনার সাফল্যের পথে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়ায়।

আমরা যাদের "বন্ধু" বলে বিশ্বাস করি, তাদের সবাই আন্তরিক নয়। কেউ কেউ চায় আপনি ভালো থাকুন, কিন্তু কখনোই তাদের চেয়ে ভালো না। তাই তারা হাসিমুখে অভিনন্দন জানালেও মনে মনে আপনার ব্যর্থতা কামনা করতে পারে। এটা তিক্ত হলেও সত্যি।

আমরা ভেবে নিই, অন্তত পরিবার তো আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু বাস্তবতা হলো, পরিবারের ভেতরেও সূক্ষ্ম হিংসা থাকতে পারে। ভাই, বোন, আত্মীয় কেউ কেউ চাইতে পারে যে আপনি তাদের ছাড়িয়ে না যান। এই গোপন প্রতিযোগিতা অনেক সময় আপনার আনন্দকে নিঃশব্দে বিষিয়ে দিতে পারে।

অনেকে বলে বদনজর শুধু কুসংস্কার। কিন্তু অভিজ্ঞতা বলে অন্য কথা। মানুষ যখন আপনার উন্নতি দেখে ঈর্ষায় পুড়ে যায়, তখন সেই নেতিবাচক এনার্জি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। সনাতন হিন্দু ধর্ম , ইসলাম ধর্ম ও অন্য প্রায় সব ধর্মেই বদনজরের উল্লেখ আছে। অর্থাৎ, এটা কোনো কাল্পনিক ভয় নয়।

নীরবতা দুর্বলতা নয়, বরং শক্তি। চুপ থাকা মানে ভেতরে ভেতরে প্রস্তুত হওয়া। কৃষক যেমন বীজ রোপণের পর প্রতিদিন হাটে গিয়ে ঘোষণা করে না, তেমনি বুদ্ধিমান মানুষও নিজের স্বপ্ন গোপন রাখে। সময় এলে ফলাফল নিজেই কথা বলে। তখন আর কাউকে বোঝানোর প্রয়োজন হয় না।

আপনার ভাগ্যে যা আছে,আল্লাহ লিখে রাখা পরিকল্পনা কেউ মুছে দিতে পারবে না। কিন্তু তাড়াহুড়ো করে বেশি মুখ খোলার কারণে আপনি নিজের জন্য অযথা বাধা তৈরি করতে পারেন। তাই বিশ্বাস রাখুন, ধৈর্য ধরু

24/09/2025
আপনার আমার থেকেও অনেক এগিয়ে এই খ্রিস্টান ভাইটি৷
22/09/2025

আপনার আমার থেকেও অনেক এগিয়ে এই খ্রিস্টান ভাইটি৷

Address

Tongi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emon Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Emon Rana:

Share