KR Multimedia

KR Multimedia Works For Entertainment

18/03/2020
মিউজিক ভিডিওতে মিলনের ডানাকাটা পরী: গত কোরবানি ঈদে সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হয় কন্ঠশিল্পী মিলনের দ্বিতীয় একক অ্য...
14/12/2015

মিউজিক ভিডিওতে মিলনের ডানাকাটা পরী:
গত কোরবানি ঈদে সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হয় কন্ঠশিল্পী মিলনের দ্বিতীয় একক অ্যালবাম ‘ডানাকাটা পরী’। এর টাইটেল ট্র্যাকে মিলনের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন কণ্ঠশিল্পী ন্যানসি। স্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর করেছেন মিলন এবং সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান। সম্প্রতি প্রকাশিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হিসেবে আছেন লাক্স তারকা তানহা এবং দ্বীপ।
গানটি প্রসঙ্গে মিলন বলেন, ‘গানটির প্রমোশনাল ভিডিও প্রকাশের পর অনেক সাড়া পেয়েছি যার জন্য এর অফিসিয়াল মিউজিক ভিডিও নির্মাণের সিদ্ধান্ত নিই। এই গানের মাধ্যমে প্রথমবারের মতো আমার সুরে গাইলেন ন্যানসি আপু। ইমরান ভাইও অনেক যতœ নিয়ে সঙ্গীতায়োজন করেছেন। সবমিলিয়ে গানটি নিয়ে আমি অনেক আশাবাদী।

বাংলাদেশে এসেছেন  সোহম:যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’ এর শুটিং করতে বাংলাদেশে এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহম। শুক্রবার...
02/11/2015

বাংলাদেশে এসেছেন সোহম:
যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’ এর শুটিং করতে বাংলাদেশে এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহম। শুক্রবার বিকেলে কলকাতা থেকে কক্সবাজারে পৌঁছান তিনি। সেখানে -এর শুটিংয়ে অংশ নিয়েছেন।

ছবিটির পরিচালক লিপু বলেন, ‘শেষদিকের শুটিং করতে গতকাল বিকেলে আমরা কক্সবাজারে আসি। আজকে থেকে এখানে শুটিং শুরু হয়েছে। এখানে একটি গান ও কয়েকটি সিকোয়েন্সের শুটিং হবে। এরই মাঝে আমরা ডাবিংয়ের কাজ শেষ করে ফেলেছি। খুব শিগগিরই ‘ব্ল্যাক’ মুক্তি দিতে পারবো বলে আশা করছি’।

কক্সবাজারে ‘ব্ল্যাকের’ শুটিং চলবে টানা ৩ নভেম্বর পর্যন্ত। সোহম-এর সঙ্গে শুটিংয়ের অংশ নিয়েছেন ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম। এরইমধ্যে ছবিটি একটি টিজার ও ভিডিও গান অনলাইনে প্রকাশ পেয়েছে।

30/10/2015
বাম হাতে  চোট পেয়েছেন ইমরান:কন্ঠশিল্পী ইমরান মাহমুদুল কিছুদিন আগে কয়েকটি কনসার্টে পারফর্ম করার জন্য নিউইয়ার্ক গিয়েছিলেন।...
30/10/2015

বাম হাতে চোট পেয়েছেন ইমরান:
কন্ঠশিল্পী ইমরান মাহমুদুল কিছুদিন আগে কয়েকটি কনসার্টে পারফর্ম করার জন্য নিউইয়ার্ক গিয়েছিলেন। সেখানে গেল ২০ অক্টোবর বন্ধুদের সাথে সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। কিন্তু যা না হবার তাই হয়!
হঠাৎ করেই উঁচু ঢালু জায়গা থেকে নামতে যাওয়ার সময় সাইকেলে কড়া ব্রেক করেন। আর তৎক্ষনাত সাইকেলটি উল্টে যায়। তিনিও সাইকেল থেকে সিটকে পরেন। এরপর দু-হাতেই আঘাত পান। এরমধ্যে বাম হাতে বেশ চোট পেয়েছেন ইমরান।
বর্তমানে দেশে ফিরে প্রাথমিক চিকিৎসা নিলেও স্বস্তিতে নেই এই গায়ক। তিনি জানান, কনসার্ট-এ পারফর্ম করার জন্য চলতি মাসের ১২ অক্টোবর নিউইয়র্ক গিয়েছিলাম। ২০ অক্টোবর একটি একটি শো শেষ করার পর ঘুরতে বেরিয়েই বিপত্তি বাঁধে!
ইমরান আরো জানালেন, শেষ করে ২৭ অক্টোবর দেশে ফিরেছেন তিনি। এর ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে জানান, অবস্থা গুরুতর। সুস্থ না হওয়া পর্যন্ত পূর্ণ বিশ্রামে থাকতে বলেন এবং সিটিস্ক্যান করার পরামর্শ দেন। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।

ঘরে ফিরেছেন রিয়াজ:হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির ছয় দিন পরে নিজের ঘরে ফিরেছেন নায়ক রিয়াজ। তাকে ছয় মাসের পূর্ণ বিশ...
25/10/2015

ঘরে ফিরেছেন রিয়াজ:
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির ছয় দিন পরে নিজের ঘরে ফিরেছেন নায়ক রিয়াজ। তাকে ছয় মাসের পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। শনিবার দুপুরে ঢাকার অ্যাপোলো হাসপাতাল ছেড়ে বনানীর গলফ হেইটের নিজের বাসায় ফেরেন তিনি।

গত ১৯ অক্টোবর রাতে ‘কৃষ্ণপক্ষ’ ছবির শুটিংয়ে হৃদরোগে আক্রান্ত হন রিয়াজ। তাকে দ্রুত উত্তরার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। তার হৃৎপিন্ডে চারটি ব্লক ধরা পড়ে। চিকিৎসকেরা হৃদপিন্ডে একটি রিং পরিয়েছেন।

রিয়াজের হাসপাতাল থেকে বাড়ি ফেরায় স্বস্তি ফিরেছে চলচ্চিত্র অঙ্গনে। তবে ডাক্তারের ছয় মাস পূর্ণ বিশ্র্রামের ঘোষণা চিন্তার ভাঁজ বেড়েছে ‘কৃষ্ণপক্ষ’ ইউনিটে। তবে ছবির পরিচালক মেহের আফরোজ শাওন বলেছেন, প্রয়োজনে ছবির মুক্তির তারিখ হুমায়ূন আহমেদের জন্মদিনে পিছিয়ে দেয়া হবে।

হাসপাতালে রিয়াজ:বুকে ব্যাথা অনুভব করায় জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।একজন না...
20/10/2015

হাসপাতালে রিয়াজ:
বুকে ব্যাথা অনুভব করায় জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একজন নাট্য পরিচালক জানান, অভিনেতা রিয়াজ হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্র 'কৃষ্ণপক্ষ'র শুটিং চলাকালীন আজ সোমবার সন্ধ্যায় বুকে ব্যাথা অনুভব করেন। এসময় তাঁকে দ্রুত রাজধানীর বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিয়াজের ঘনিষ্ঠ একজন (যিনি এখন রিয়াজের সাথে রয়েছেন) জানান, রিয়াজ এখন ভালো আছেন, তাঁকে চিকিৎসকরা দেখছেন।
তবে মেহের আফরোজ শাওন জানান, রিয়াজের হার্টে ব্লক ধরা পড়েছে, অ্যাপোলো হাসপাতালে তাঁর হার্টে রিং পরানো হচ্ছে।

মুক্তির আগেই সেঞ্চুরি হাঁকালেন সজল-সজল অভিনীত প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র তন্ময় তানসেন পরিচালিত ‘রানআউট’। ধরে নেওয়া হচ্ছে ...
16/10/2015

মুক্তির আগেই সেঞ্চুরি হাঁকালেন সজল-
সজল অভিনীত প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র তন্ময় তানসেন পরিচালিত ‘রানআউট’। ধরে নেওয়া হচ্ছে একটু দেরিতে হলেও এই ছবির দৌলতে সেঞ্চুরি হাঁকাবেন ছোট পর্দার রোমান্টিক এই হিরো। কারণ ‘রানআউটে’র গল্প, নির্মাণশৈলী আর নাচ-গান-একশন, পোস্টার সমালোচনা মিলিয়ে আগাম আভাস দিচ্ছে তেমন কিছুই।
এটি মুক্তি পাচ্ছে ১৬ অক্টোবর। এরইমধ্যে খবর মিলেছে ছবিটি মুক্তির আগেই সেঞ্চুরি হাকিয়ে বসে আছেন সজল! কারণ এটি মুক্তি পাচ্ছে একযোগে একশো’টি প্রেক্ষাপগৃহে। সজল জানান, শুক্রবার পর্যন্ত আরও বেশ কয়েকটি প্রেক্ষাগৃহেও সম্পৃক্ত হতে পারে ছবিটি।এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সজল। অভিনয়ে যেমন সজল বৈচিত্র আনার চেষ্টা করেছেন তেমনি পোশাকেও এনেছেন ভিন্নতা। পরিচালক তন্ময় তানসেনের নির্দেশনায় নিজেকে ‘রানআউট’ চলচ্চিত্রে তুলে ধরেছেন একেবারেই নতুন রূপে। সজল বলেন, ‘চলচ্চিত্র আমার স্বপ্নের জায়গা। আমরা যারা মিডিয়াতে কাজ করি তাদের প্রত্যেকের কাছেই আমার মনে হয় চলচ্চিত্র স্বপ্নের মতো।
‘রানআউট’ ছবিতে সজলের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী নাগ ও রোমানা স্বর্ণা। এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ওমর সানী, নায়লা নাঈম প্রমূখ। ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন রফিকুল ইসলাম পল্টু। এটি প্রযোজনা করেছেন সাদাত মাহমুদ তানভীর। সংগীত পরিচালনায় ব্যান্ড ভাইকিংস।

Address

Nobonita Tower#8th Floor
Tongi
5356

Alerts

Be the first to know and let us send you an email when KR Multimedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KR Multimedia:

Share