Red Pick Flower Buzz

Red Pick Flower Buzz Life▪️Lessons▪️Thoughts▪️Stories

Red Pick Flower Buzz হচ্ছে একটি অনলাইন ভিত্তিক নতুন মাত্রিক ফুল বিতান। আমরা নিশ্চিত করি সর্বনিম্ন দামে সর্বচ্চ গুগনগত মাণের তাজা ফুল। আমরা সরবরাহ করে থাকি সব ধরনের ফুল দেশের সব থেকে কম দামে। আমাদের ফুল সুধু মাত্র অর্ডার পাওয়ার পরই গাছ থেকে কাটা হয় এবং এর মাধ্যমে আমরা নিশ্চিত করি সব থেকে তাজা ফুল।

ভুল মানেই শেষ নয়, যদি ভুলের মাঝেই থেমে যাওয়ার সাহস থাকে। যখন মনে হবে ‘এটা ঠিক হচ্ছে না’, তখনই থেমে যাও, কারণ ছোট ভুল স...
14/08/2026

ভুল মানেই শেষ নয়, যদি ভুলের মাঝেই থেমে যাওয়ার সাহস থাকে। যখন মনে হবে ‘এটা ঠিক হচ্ছে না’, তখনই থেমে যাও, কারণ ছোট ভুল সময়মতো থামালে বড় ক্ষতি হয় না। একটার পর একটা ভুল করতে থাকলে ভুলটাই অভ্যাস হয়ে যায়। কিন্তু ভুল বুঝে সঙ্গে সঙ্গে থেমে যাওয়া– এটাই মানুষকে বদলায়। এক ছোট্ট গল্প বলি। এক কাঠমিস্ত্রি একটা সুন্দর দরজা বানাচ্ছিলেন। মাঝপথে তিনি দেখলেন কাঠ একটু বাঁকা। ইচ্ছা করলে সেটাকে জোর করে লাগিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি থামলেন। বাঁকা অংশটা ঠিক করলেন। কেউ জিজ্ঞেস করল, ‘এত সময় নষ্ট করলেন কেন?’ তিনি হেসে বললেন, ‘এখন একটু সময় হারালাম, কিন্তু পরে পুরো দরজাটা নষ্ট হওয়া থেকে বাঁচালাম।’ আমাদের জীবনও ঠিক এমনই। আল্লাহ তায়ালা আমাদের জীবন দিয়ে পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষা চলবে শেষ নিঃশ্বাস পর্যন্ত। তাই ভুল হবেই। কিন্তু ভুলের পর কি সিদ্ধান্ত নাও, সেটাই আসল। ভুল মানে তুমি শেষ না। বরং আল্লাহ হয়তো তোমাকে সুযোগ দিচ্ছেন ফিরে আসার, নিজেকে নতুন করে গড়ার। যে মানুষ ভুল বুঝে সঙ্গে সঙ্গে থেমে যায়, সেই-ই একদিন সঠিক পথের সবচেয়ে দৃঢ় পথিক হয়ে ওঠে।

একটু বলি। আমরা অনেকেই নতুন ড্রেস কিনলে, সাজলে বা একটা সুন্দর ছবি তুললে খুব স্বাভাবিকভাবেই সেটা কাছের বান্ধবীকে পাঠিয়ে দ...
12/08/2026

একটু বলি। আমরা অনেকেই নতুন ড্রেস কিনলে, সাজলে বা একটা সুন্দর ছবি তুললে খুব স্বাভাবিকভাবেই সেটা কাছের বান্ধবীকে পাঠিয়ে দিই। মনে হয়… ‘এ তো আমার সবচেয়ে বিশ্বাসের মানুষ’। কিন্তু… কখনো কি ভেবে দেখেছেন, সেই ছবিটা কি সত্যি শুধু তার কাছেই থাকবে? তার ফোন হয়তো তার ভাই ব্যবহার করে, বাবা হাতে নেয়, কখনো বন্ধুও দেখে ফেলে। কখনো ইচ্ছা না থাকলেও… আপনার ব্যক্তিগত ছবিটা তখন আর শুধু আপনাদের দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বিষয়টা কারো দোষ দেওয়ার জন্য না, বরং নিজের গোপনীয়তা আর নিরাপত্তার কথা ভাবার জন্য। ছবি পাঠানোর আগে একবার ভাবুন—এই ছবিটি যদি অজান্তে অন্য কারো সামনে চলে যায়, আমি কি স্বস্তি বোধ করব? বিশ্বাস অবশ্যই সুন্দর। কিন্তু বিশ্বাসের পাশাপাশি সতর্কও থাকা জরুরি। নিজের ব্যক্তিগত ছবি নিজের কাছেই সবচেয়ে নিরাপদ। কারণ… একবার কোনো ছবি ছড়িয়ে পড়লে, সেটাকে পুরোপুরি ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। নিজেকে সম্মান করুন, নিজের গোপনীয়তাকে মূল্য দিন।

জীবনটা আসলে নদীর মতো…একদিন নদীর পাড়ে বসে একজন মানুষ অনেকক্ষণ ধরে নদীর দিকে তাকিয়ে ছিল।তার মনে হচ্ছিল—নদীটা কত অদ্ভুত!কখন...
11/08/2026

জীবনটা আসলে নদীর মতো…

একদিন নদীর পাড়ে বসে একজন মানুষ অনেকক্ষণ ধরে নদীর দিকে তাকিয়ে ছিল।
তার মনে হচ্ছিল—নদীটা কত অদ্ভুত!

কখনো শান্ত, কখনো অস্থির।
কখনো স্বচ্ছ, কখনো ঘোলা।
কখনো আপন গতিতে ছুটে চলে, আবার কোথাও এসে ধীরে ধীরে পথ বদলায়।

পাশে বসে থাকা একজন বৃদ্ধ বললেন,
“নদীর দিকে তাকিয়ে কী দেখছো?”

মানুষটি বলল,
“দেখছি, নদী কতবার পথ বদলায়… অথচ তার চলা থামে না।”

বৃদ্ধ মৃদু হেসে বললেন,
“এটাই তো জীবন।”

জীবনও কখনো আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না।
কখনো খুব কাছের মানুষ দূরে চলে যায়,
কখনো অনেক চেষ্টার পরও কিছু পাওয়া হয় না,
আবার কখনো এমন কিছু দরজা খুলে যায়—যার কথা আমরা কখনো ভাবিইনি।

আমরা অনেক সময় জীবনের একটা খারাপ সময়কে পুরো জীবন ভেবে বসি।
একটা ব্যর্থতাকে নিজের পরিচয় বানিয়ে ফেলি।
একটা ভুল সিদ্ধান্তের জন্য নিজেকে সারাজীবন দোষ দিতে থাকি।

অথচ নদী যদি প্রতিটা পাথরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলত—
“তুমি আমার পথ আটকে দিয়েছো, তাই আমি আর এগোবো না,”
তাহলে কোনো নদীই কখনো সাগরে পৌঁছাতে পারত না।

নদী পাথরকে সরাতে না পারলে পথ বদলায়।
বাঁধ পেলে অন্য পথ খুঁজে নেয়।
স্রোত কমে গেলে অপেক্ষা করে।
কিন্তু থেমে যায় না।

আমাদেরও তাই—
সবকিছু নিজের ইচ্ছেমতো না হলে ভেঙে পড়ার প্রয়োজন নেই।
জীবনের কিছু বাঁক হয়তো আমাদের থামানোর জন্য আসে না,
আমাদের অন্য একটি সুন্দর পথে নিয়ে যাওয়ার জন্য আসে।

আর একটা সময় গিয়ে বুঝবেন—
সবাইকে খুশি রাখা, সবার কাছে নিজেকে প্রমাণ করা,
অযথা চাটুকারিতা কিংবা লোক দেখানো—এসবের পেছনে ছুটতে ছুটতে আমরা নিজের শান্তিটাই হারিয়ে ফেলি।

জীবন তখনই একটু সহজ হয়,
যখন মানুষ অন্যের চোখে ভালো হওয়ার চেয়ে
নিজের বিবেকের কাছে ভালো থাকার চেষ্টা করে।

তাই জীবনকে খুব বেশি আঁকড়ে ধরে রাখবেন না।
যা চলে গেছে, তাকে যেতে দিন।
যা আসেনি, তার জন্য নিজেকে ছোট করবেন না।
আর যা আপনার জন্য লেখা আছে, তার জন্য অস্থির হওয়ারও প্রয়োজন নেই।

আপনি শুধু আপনার পথটুকু সততার সঙ্গে চলুন।

কারণ জীবন নদীর মতো—
কোথাও তার স্রোত কমবে, কোথাও বাড়বে,
কোথাও বাঁক আসবে, কোথাও পথ কঠিন হবে।

কিন্তু শেষ পর্যন্ত যারা চলতে থাকে,
তারাই একদিন নিজের সাগর খুঁজে পায়।

জীবনের সবচেয়ে সুন্দর শিক্ষা হয়তো এটাই—
থেমে যাওয়া আর বিশ্রাম নেওয়া এক জিনিস নয়।
বিশ্রাম নিন, নিজেকে গুছিয়ে নিন…
তারপর আবার চলুন। ❤️

10/08/2026

আজ এস এস সি র রেজাল্ট বের হলো। কারও মুখে হাঁসি, কারও চোখে নিরব পানি। এ+ পাওয়াদের জন্য অভিনন্দন। তোমাদের পরিশ্রম আজ ফল দিয়েছে। কিন্তু মনে রেখো, নাম্বার কখনোই পুরো গল্প বলে না। যারা পাশ করেছ, কিন্তু নিজেদের আশা অনুযায়ী ফল পাও নি, হতাশ হয়ো না। এটা তোমার পুরো জীবন না, শুধু একটা অধ্যায়। সামনে আরও অনেক সুযোগ আসবে। আর যারা পাস করতে পারো নি, তাদের জন্য একটা কথা - আজকের ব্যর্থতা তোমার পরিচয় নয়। বহু মানুষ এরকম দিন দেখেছে। তারা থেমে যায় নি, তাই একদিন সফল হয়েছে। তুমিও পারবে, যদি নিজের ওপর বিশ্বাস রাখো। জীবনে নাম্বারের চেয়ে বড় হল সততা, অধ্যবসায় আর হাল না ছাড়ার মানসিকতা। সবাইকে শুভকামনা। রেজাল্ট কেবল কাগজের একটা সংখ্যা, তোমার সম্ভাবনার সীমা নয়।আজ তোমার ফল মনের মতো যদি না হয়, মনে রেখো—এটা শেষ নয়। এটা শুধু নতুন শুরু।

একটা ছোট গল্প লিখি ~
গ্রামে দুইজন বন্ধু এক সাথে এস এস সি দিলো। একজন এ প্লাস পেলো, আরেক জন পেলো না। মানুষ শুধু এ প্লাস পাওয়াকে অভিনন্দন দিলো।কিন্তু বছর কয়েক পর দেখা গেলো যে ব্যর্থ হয়েছিল ,সে আবার বই খুলেছিল, নিজের ভুল বুঝেছিল, নিজেকে নতুন করে গড়েছিল। জীবনে সেই পরিশ্রমই পরে তার আসল স্বীকৃতি হয়ে দাঁড়ালো। তাই আজ যদি তোমার ফল মনের মতো না হয়, তো মনে রেখো, এটা তোমার শেষ নয়। বরং হয়তো তোমার নতুন শুরুর প্রথম অধ্যায়।

মানুষের কথা থামানো যায় না, কিন্তু সন্তানের স্বপ্ন থামিয়ে দেওয়া উচিত নয়।ছোটবেলায় একটা কথা আমার আজও মনে আছে। আমার ফুফ...
10/08/2026

মানুষের কথা থামানো যায় না, কিন্তু সন্তানের স্বপ্ন থামিয়ে দেওয়া উচিত নয়।ছোটবেলায় একটা কথা আমার আজও মনে আছে। আমার ফুফু তার বড় ছেলেকে শিল্পকলা একাডেমিতে আর্ট শিখতে নিয়ে যেতেন। তখন আশেপাশের অনেকে বলত, “এত দূরে নিয়ে গিয়ে আর্ট শিখিয়ে কী হবে? এসব শিখে জীবনে কী লাভ?” কিন্তু ফুফু থেমে যাননি। কারণ তিনি জানতেন, মানুষের কথার চেয়ে নিজের সন্তানের আগ্রহ অনেক বেশি মূল্যবান। আজ এত বছর পর, আমি যখন আমার ছেলেকে স্কেটিং শিখাতে নিয়ে যাই, তখনো শুনি— “স্কেটিং কেন? সুইমিং শিখালে ভালো হতো। অন্য কিছু শেখাতে পারতে।” তখন বুঝলাম, প্রজন্ম বদলায়, সময় বদলায়, কিন্তু মানুষের মন্তব্য খুব একটা বদলায় না। সবাই বলে কী করা উচিত ছিল, কী করা উচিত নয়। কিন্তু একজন অভিভাবকই জানেন, সন্তানের চোখে কোন কাজটি আনন্দ আনে, কোন স্বপ্নটি আসলেই তার নিজের। হয়তো আমার সন্তান একদিন বড় স্কেটার হবে, হয়তো হবে না। কিন্তু সে শিখছে শৃঙ্খলা, ধৈর্য, সাহস, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে। এই শিক্ষাগুলোর মূল্য কোনো মেডেল বা সার্টিফিকেটের চেয়েও বড়। তাই আজ আর মানুষের কথায় কান দিই না। কারণ মানুষ কয়েক মিনিট কথা বলে চলে যায়। কিন্তু একজন অভিভাবকের একটি সঠিক সিদ্ধান্ত সন্তানের ভবিষ্যৎ গড়ে দিতে পারে। আপনার সন্তানের জন্য পৃথিবী কী ভাবে, সেটা নয়— সে কী হতে চায়, সেটা জানার চেষ্টা করুন। কারণ প্রতিটি শিশুর নিজস্ব প্রতিভা আছে। সেই প্রতিভাকে সুযোগ দেওয়াই একজন অভিভাবকের সবচেয়ে বড় দায়িত্ব। ❤️ — Red Pick Flower Buzz 🌸

ফুলটা কেন ফুটেছিল? 🌸 একটা ছোট্ট ফুল প্রতিদিন সূর্যের অপেক্ষায় থাকত। যখন ভোর হতো আর সূর্যের প্রথম আলো তার পাপড়িতে পড়ত,...
09/08/2026

ফুলটা কেন ফুটেছিল?
🌸 একটা ছোট্ট ফুল প্রতিদিন সূর্যের অপেক্ষায় থাকত। যখন ভোর হতো আর সূর্যের প্রথম আলো তার পাপড়িতে পড়ত, তখন সে ধীরে ধীরে ফুটে উঠত। কিন্তু কিছুদিন আকাশ মেঘে ঢাকা থাকলো । সূর্য দেখা যেত না। তবুও ফুলটা সেদিন গুলো ও ফুটত। পাশের একটি গাছ অবাক হয়ে জিজ্ঞেস করল, “যার জন্য তুমি প্রতিদিন ফুটো, সেই সূর্যই তো নেই।” “তাহলে আজও কেন ফুটলে?” ফুলটা মৃদু হেসে উত্তর দিল, “আমি কারো জন্য ফুটি না। আমি ফুটে থাকি, কারণ ফুটে থাকাটাই আমার পরিচয়। সূর্য থাকুক বা না থাকুক, আমার কাজ নিজের সৌন্দর্য আর সুবাস ছড়িয়ে দেওয়া।

**Thoughts 🌿 জীবনে এমন অনেক দিন আসবে, যখন তোমার চেষ্টা কেউ দেখবে না, তোমার পরিশ্রমের প্রশংসাও হয়তো হবে না। তবুও নিজের সততা, সৌন্দর্য আর ভালো কাজ থামিয়ে দিও না। কারণ তোমার পরিচয় মানুষের প্রশংসায় নয়, তোমার চরিত্রে। — Red Pick Flower Buzz 🌸

অনেকে মনে করে, দেওয়ার জন্য অনেক বেশি থাকতে হয়। কিন্তু বাস্তবতা ভিন্ন। দেওয়ার জন্য অতিরিক্ত কিছু নয়, দরকার একটা সুন্দর মন...
08/08/2026

অনেকে মনে করে, দেওয়ার জন্য অনেক বেশি থাকতে হয়। কিন্তু বাস্তবতা ভিন্ন। দেওয়ার জন্য অতিরিক্ত কিছু নয়, দরকার একটা সুন্দর মন আর আন্তরিক মানসিকতা। কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের অনেক কিছু আছে, তবুও তারা ভাগ করে নিতে চায় না। আবার এমন মানুষও আছে যাদের নিজেরই খুব বেশি নেই, তবুও হাসিমুখে অন্যের পাশে দাঁড়ায়। তাই মানুষকে তার সম্পদ দিয়ে নয়, তার দেওয়ার মানসিকতা দিয়েই চিনুন। কারণ সত্যিকারের প্রাচুর্য জিনিসে নয়, মানুষের মনে থাকে।মনে রাখ বেন, অতিরিক্ত থাকলে সবাই দিতে পারে; কিন্তু মন বড় হলে মানুষ অল্প নিয়েও দিতে পারে।

07/08/2026

Address

Tongi
Tongi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Red Pick Flower Buzz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Red Pick Flower Buzz:

Shortcuts

Share