Mahmudur Rahman Juel

Mahmudur Rahman Juel Official Page Of Mahmudur Rahman Juel

30/07/2026

টাকা না থাকলে সম্পর্ক ভাঙে, স্বাস্থ্য নষ্ট হয়, ঘুম উড়ে যায়। তাই টাকাকে তুচ্ছ ভাবা বোকামি, আবার সব কিছু টাকায় মাপাও বোকামি।

30/07/2026

পায়ে কাদা লাগবে বলে অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম। কাদা ভাবলো আমি তাকে ভয় পেয়েছি।

13/07/2026

বয়স বাড়ার সাথে সাথে আপনি টের পাবেন, আপনার পাশে একজন স্ট্রং পার্সোনালিটির মানুষ থাকা কতটা জরুরি।

13/07/2026

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে শিখি-জীবনে একজন স্ট্রং পার্সোনালিটির মানুষ থাকা কতটা গুরুত্বপূর্ণ। সে নারী হোক বা পুরুষ, তার সবচেয়ে বড় পরিচয় হলো তার চরিত্র, মূল্যবোধ, দায়িত্ববোধ এবং কঠিন সময়ে দৃঢ় থাকার মানসিকতা।

সম্পর্ক কখনো শুধু ভালোবাসায় টিকে থাকে না; টিকে থাকে পারস্পরিক সম্মান, বিশ্বাস, ধৈর্য এবং একে অপরকে বুঝে নেওয়ার মানসিকতায়। একজন পরিণত মানুষ আপনার ভুলে আপনাকে ছোট করে না, বরং সঠিক পথ দেখায়। আপনার দুর্বলতার সুযোগ নেয় না, বরং আপনাকে আরও শক্ত হতে সাহায্য করে।

জীবনে এমন মানুষ খুব বেশি লাগে না। একজন সত্যিকারের, দায়িত্বশীল এবং শক্ত ব্যক্তিত্বের মানুষই যথেষ্ট, যে সুখে-দুঃখে সমানভাবে পাশে থাকবে। কারণ সময়ের সঙ্গে সৌন্দর্য বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু সুন্দর চরিত্র আর দৃঢ় ব্যক্তিত্বের মূল্য কখনো কমে না। তাই নারী হোক কিংবা পুরুষ-জীবনের পাশে এমন একজন মানুষ থাকুক, যার উপস্থিতি আপনাকে মানসিক শান্তি, সাহস এবং এগিয়ে যাওয়ার শক্তি দেয়। এটাই একটি সুন্দর সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি।

05/07/2026

একটা সময় পর দেখবেন, ইচ্ছাকৃত দূরে সরে যাওয়া মানুষ গুলো ঠিক তখনই ফিরে আসতে চাইবে, যখন দেখবে আপনি তাদের ছাড়াই বাঁচতে শিখে গেছেন। তখন হুট করেই কল বা ম্যাসেজ দিয়ে বলবে, " তুমি তো বড়লোক হয়ে গেছে" কোনো খোঁজ খবরই নেই তোমার, মানে লোকদেখানো নানা রকমের কথা! অথচ তারাই যে আপনাকে দুঃসময়ে একলা করে অবহেলায় ফেলে গেছে, সেটা একটি বারও স্বীকার করবে না।

তাদের আচরণ দেখে মনে হবে, তারা বুঝি আপনার জন্য কতটাই না চিন্তিত। কিন্তু জীবনের কঠিন সত্য হলে_ তারা আপনার জীবনে ভালোবাসার টানে ফিরে আসে না, তারা আসে আপনাকে আবারও কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করাতে।

সত্যি বলতে তারা আপনাকে ভালোবেসে আগলে রাখতে আসে না, বরং আপনি যে শান্তিতে আছেন সেটাই নষ্ট করতে আসে। তাই বলবো অন্যের উপর ভরসা না করে, নিজের বর্তমানকে আগলে রাখুন আর অতীতকে অতীত হয়েই থাকতে দিন.! 🌸

04/07/2026

পরিস্থিতির উপর নির্ভর করে সব কিছুই সুন্দর, অফিসের ঘন্টার শব্দ সকাল ৮ টায় বিরক্তিকর মনে হলেও, সেই একই শব্দ রাত ৯ টায় অন্তত মধুর মনে হয়।

23/06/2026

peace matters more than proving a point.

23/06/2026

জোর করে সব জায়গায় নিজেকে এডজাস্ট করতে যাবেন না।

কারণ সব সম্পর্ক, সব পরিবেশ বা মানুষের সঙ্গে আপনার মানিয়ে চলতেই হবে _ এমন কোনো নিয়ম নেই।

যেখানে কারণে অকারণে আপনাকে অপমান করা হয়, ভয়ে নিজের অনুভূতি লুকিয়ে রাখতে হয়, কিংবা নিজের সাধারণ ব্যাক্তিত্ব বদলে ফেলতে হয়, সেখানে জোর করে থাকা মানে নিজেকেই হারিয়ে ফেলা।

যদি আপনার পাশে সঠিক মানুষ, সঠিক সম্পর্ক এবং সঠিক জায়গা থাকে তাহলে সেখানে কেউ আপনার ব্যাক্তিত্ব পরিবর্তন করতে বলবে না বরং আপনি যেমন ঠিক তেমন ভাবেই তারা আপনাকে সাধরে গ্রহণ করবে।

মনে রাখবেন
যেখানে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়, সেখানে নিজেকে জোর করে এডজাস্ট করা মানে, "জেনে শুনে কাঁটাবনে হাঁটা এক'ই কথা".!

10/06/2026

যারা মানুষকে কষ্ট দিয়ে কথা বলেন, তাঁরা হয়তো জানেন না, মানুষ ধীরে ধীরে তাদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন।

10/06/2026

এখন যারা ঘুমানোর সময় পান কিন্তু ঘুমান না, কর্মজীবনে ঢোকার পর তারাই বাসে-ট্রেনে ঘুমানোর জায়গা খুঁজবেন।

বাস্তবতা এটাই✅

দায়িত্ব বাড়লে ঘুমের দেখা মেলে, কিন্তু বিশ্রামের দেখা মেলে না।😓

Address

দুদু মার্কেট,শ্যামলাশী বাহের
Turag
1310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahmudur Rahman Juel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category