Md Ariful Islam Sumon

Md Ariful Islam Sumon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Ariful Islam Sumon, Digital creator, kalikaccha. Sarail, Brahmanbaria.
(2)

26/02/2026

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক সন্তানের জননী সীমা রাণী দাস (২৭) নামে এক গৃহবধূর আ*গুনে পো*ড়া লা*শ উ'দ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে বসতঘর থেকে সীমা রাণী দাসের মর*দেহ উ'দ্ধার হয়। তার স্বামীর নাম রঞ্জন বিশ্বাস।
পুলিশ জানিয়েছে, নি'হতের মুখ, বুক ও পেটের অংশ আ*গুনে পোড়া। কি কারণে এবং কিভাবে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

সরাইলবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছে ভাইস-চেয়ারম্যান প্রার্থী হাফেজ আবুল বাশার ব্রাহ্মণবাড়িয়া'র সরাইল উপজেলা'র সর্বস্ত...
24/02/2026

সরাইলবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছে ভাইস-চেয়ারম্যান প্রার্থী হাফেজ আবুল বাশার

ব্রাহ্মণবাড়িয়া'র সরাইল উপজেলা'র সর্বস্তরের জনগণকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছে উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান প্রার্থী হাফেজ আবুল বাশার।

গণমাধ্যমে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, রমজান মানে আত্মশুদ্ধি, ধৈর্য আর আল্লাহর কাছে আরও কাছে যাওয়ার সুযোগ। আল্লাহ এই পবিত্র মাসে সবার রোজা, নামাজ, দোয়া ও সব নেক আমল কবুল করুন। সবার পরিবারে শান্তি, রহমত ও বরকত নাজিল হোক।'

21/01/2026

গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে যা বললেন জোট প্রার্থী জুনায়েদ আল হাবিব।
#ব্রাহ্মণবাড়িয়া_২_আসন

21/01/2026

বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশ্য করে বিএনপি নেতা শেখ মোহাম্মদ শামীমের মন্তব্য
#ব্রাহ্মণবাড়িয়া_২_আসন

21/01/2026

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে'র জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিব -এর মার্কা 'খেজুর গাছ'।

সরাইল - আশুগঞ্জের মাটির সন্তান এস এন তরুণ দে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী, প্রতীক পেয়েছেন 'কলারছড়ি'। শুভ কা...
21/01/2026

সরাইল - আশুগঞ্জের মাটির সন্তান এস এন তরুণ দে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী, প্রতীক পেয়েছেন 'কলারছড়ি'। শুভ কামনা রইলো।

এই মুহূর্তে ভোটের মাঠে ব্যাপক আলোচনায় এই তিনজন। শুভ কামনা রইলো।  #ব্রাহ্মণবাড়িয়া_২_আসন
20/01/2026

এই মুহূর্তে ভোটের মাঠে ব্যাপক আলোচনায় এই তিনজন। শুভ কামনা রইলো।
#ব্রাহ্মণবাড়িয়া_২_আসন

19/01/2026

কাঁদলেন রুমিন ফারহানা
#ব্রাহ্মণবাড়িয়া_২_আসন

একজন দায়িত্বশীল সচেতন মানুষের মুখে এমন অনুমান নির্ভর অভিযোগ শুনে আমরা অবাক! এখনও নির্বাচনের প্রচারণাই শুরু হয়নি...! এরমধ...
15/01/2026

একজন দায়িত্বশীল সচেতন মানুষের মুখে এমন অনুমান নির্ভর অভিযোগ শুনে আমরা অবাক!
এখনও নির্বাচনের প্রচারণাই শুরু হয়নি...! এরমধ্যেই রাতে সিল মারার কথা উঠে এসেছে! তাছাড়া এ ধরনের ঘটনা সরাইলে অতীতে ঘটেছে কিনা আমাদের জানা নেই!!

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এন তরুণ দে বলেছেন - "অবহেলিত সরাইল-আশুগঞ্জ জনপদের উন্নয়নে আমি স্বতন্ত্র প্র...
04/01/2026

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এন তরুণ দে বলেছেন - "অবহেলিত সরাইল-আশুগঞ্জ জনপদের উন্নয়নে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি, কারণ এই জনপদে আমার জন্ম; সেই সুবাদে এখানকার মানুষের কাছে আমার দায়বদ্ধতা রয়েছে।"

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেড় দশকের বেশি সময় সার্বক্ষণিক সঙ্গী ছিলেন তিনি। বাসভবন, কার্যালয়, রাজপথ, হাসপাতাল, কারা...
31/12/2025

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেড় দশকের বেশি সময় সার্বক্ষণিক সঙ্গী ছিলেন তিনি। বাসভবন, কার্যালয়, রাজপথ, হাসপাতাল, কারাগার, বিদেশ—সবখানেই খালেদা জিয়ার সঙ্গে থেকেছেন তিনি। থেকে গেছেন আড়ালে। এই মানুষটি হলেন ফাতেমা বেগম।

২০১০ সাল থেকেই খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ফাতেমা বেগম। গৃহকর্মী থেকে হয়ে ওঠেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশ।

বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারা বলছেন, চেয়ারপারসনের প্রতি ফাতেমার মমত্ববোধ প্রবল। সব সময় পাশে থাকা, চেয়ারপারসনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেওয়াসহ সব কাজই ফাতেমা করতেন।

ফাতেমা বেগমের গ্রামের বাড়ি ভোলা। ২০১০ সাল থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় খালেদা জিয়ার গৃহকর্মী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর গৃহপরিচারিকা হিসেবে ফাতেমাকে সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয়। খালেদা জিয়া কারাগারে যাওয়ার ছয় দিনের মাথায় ফাতেমাও সেখানে যান। প্রায় ২৫ মাস স্বেচ্ছায় খালেদা জিয়ার সঙ্গে কারাগারেই ছিলেন।

এর আগে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের বিরুদ্ধে আন্দোলনের উত্তাল সময়েও ফাতেমাকে দেখা গেছে খালেদা জিয়ার নীরব ছায়াসঙ্গী হিসেবে। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের প্রতিবাদে আন্দোলনে খালেদা জিয়াকে গুলশানে কার্যালয়ের সামনে আটকে দেওয়ার সময়ও পতাকা হাতে পাশে দাঁড়িয়ে ছিলেন ফাতেমা। ২০১৫ সালের শুরুতে টানা ৯২ দিন বিএনপির চেয়ারপারসন গুলশান কার্যালয়ে অবস্থানকালেও তিনি ছিলেন সার্বক্ষণিক সঙ্গী।

স্বল্পভাষী ফাতেমার বয়স ৪০ বছর ছুঁই ছুই। তিনি এক সন্তানের জননী।

ফাতেমা মা-বাবার সঙ্গে থাকতেন রাজধানীর শাহজাহানপুরে। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের তথ্য বলছে, বিএনপির কেন্দ্রীয় এক নেতার মাধ্যমে মূলত ‘ফিরোজা’য় কাজ শুরু ফাতেমার।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, দেড় দশকের বেশি সময় ধরে নিরবচ্ছিন্ন এই সঙ্গ শুধু চাকরি নয়, এটি যেন রাজনৈতিক ইতিহাসের এক মানবিক অধ্যায়।

28/12/2025

জোট প্রার্থী জুনায়েদ আল হাবিব সরাইল উপজেলা বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে যা বললেন

Address

Kalikaccha. Sarail
Brahmanbaria
3430

Alerts

Be the first to know and let us send you an email when Md Ariful Islam Sumon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share